১৩ সেপ্টেম্বর ২০২৬, রবিবার, ৬:৪৭:৫৬ অপরাহ্ন
শিরোনাম :
আসুন এবার রাষ্ট্রকে আমরা পুনর্গঠন করি - প্রধানমন্ত্রী ‘মাননীয়’ শব্দ ব্যবহার না করার সূচনা নিজেই শুরু করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান টেক্সাসে বিতর্কিত নতুন পাঠ্যক্রম অনুমোদনে মুসলিমদের ক্ষোভ ঘুষ নিয়ে নাগরিকত্ব, সাবেক ইমিগ্রেশন কর্মকর্তা লুকম্যান ও ওলাবি গ্রেফতার জাতিসংঘ অধিবেশনের ফাঁকে তারেক-ট্রাম্পের বৈঠকের সম্ভাবনা জাতিসংঘ সাধারণ পরিষদে প্রেসিডেন্টের দায়িত্ব নিলেন ড. খলিলুর রহমান সাইফুজ্জামান চৌধুরী ও স্ত্রীর সম্পদের বিষয়ে এফবিআইয়ের প্রতিবেদন দুদকে তারেকের কূটনৈতিক চালে ধরাশায়ী হাসিনা মুসলিম বিদ্বেষে কিশোর আলী হত্যায় মায়ার্সকে ২৫ বছরের কারাদণ্ড অক্টোবরে বাড়ছে স্ন্যাপ সুবিধা ও আয়সীমা


যুক্তরাষ্ট্রে তীব্র তাপপ্রবাহে ২৫ জনের মৃত্যু
দেশ রিপোর্ট
  • আপডেট করা হয়েছে : ০৮-০৭-২০২৬
যুক্তরাষ্ট্রে তীব্র তাপপ্রবাহে ২৫ জনের মৃত্যু


রেকর্ড তাপমাত্রায় পুড়ছে যুক্তরাষ্ট্র। ভয়াবহ তাপপ্রবাহ এবং প্রচণ্ড গরমে দেশটিতে অন্তত ২৫ জনের মৃত্যু হয়েছে। দেশটির পূর্বাঞ্চলের বিস্তীর্ণ এলাকাজুড়ে বিশাল একটি তাপগম্বুজ (হিট ডোম) অবস্থান করছে। গত ৪ জুলাই ছিল যুক্তরাষ্ট্রের ২৫০তম স্বাধীনতাবার্ষিকী। এর কয়েকদিন আগে থেকেই তীব্র তাপপ্রবাহ শুরু হয়েছে। দেশটির কোটি কোটি মানুষকে আরো কয়েক দিন প্রচণ্ড গরমে নাকাল হতে হবে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে। 

যুক্তরাষ্ট্রের ২০টির বেশি অঙ্গরাজ্যে তাপমাত্রা ৩৮ ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে গেছে। প্রচণ্ড গরমে দমবন্ধ অনুভূতি স্বাধীনতাবার্ষিকীর উৎসব-আনন্দে বিঘ্ন ঘটিয়েছে। গত রোববারও যুক্তরাষ্ট্রজুড়ে ১৪ কোটির বেশি মানুষ তাপপ্রবাহ-সংক্রান্ত সতর্কতার আওতায় ছিল। 

নিউ জার্সির কর্মকর্তাদের ধারণা, তীব্র তাপপ্রবাহের কারণে অঙ্গরাজ্যটির ১০টি কাউন্টিতে অন্তত ২২ জনের মৃত্যু হয়েছে। মারা যাওয়া ব্যক্তিদের বেশির ভাগই মধ্য ও উত্তর নিউ জার্সির বাসিন্দা। 

কর্মকর্তাদের ভাষ্য, অনেককে শীতাতপনিয়ন্ত্রণবিহীন বাড়িতে, নিজ বাড়ির বাইরে, সড়কে ও পার্ক করা গাড়ির ভেতরে মৃত অবস্থায় পাওয়া গেছে। 

গত বৃহস্পতিবার প্রথম গরমে মৃত্যুর ঘটনা জানা যায়। মারা যাওয়া ব্যক্তিদের বয়স ৩৫ থেকে ৮০ বছরের মধ্যে। তাদের মৃত্যুর সুনির্দিষ্ট কারণ এখনো জানা যায়নি। প্রাথমিক তদন্তের পর কর্মকর্তারা ধারণা করছেন, এসব মৃত্যু তাপপ্রবাহ-সম্পর্কিত। 

নিউ জার্সি অঙ্গরাজ্যের জনস্বাস্থ্য বিভাগ এক বিবৃতিতে বলেছে, ‘এটি গ্রীষ্মকালের সাধারণ কোনো তাপপ্রবাহ নয়। এ ধরনের তাপপ্রবাহ খুব দ্রুতই সব বয়সী মানুষ ও প্রাণীর জন্য প্রাণঘাতী হয়ে উঠতে পারে। ’

তবে আশার কথা শুনিয়েছে যুক্তরাষ্ট্রের জাতীয় আবহাওয়া পরিষেবা (এনডব্লিউএস)। তারা বলেছে, আগামী কয়েক দিনে উত্তর দিক থেকে আসা শীতল বাতাস নিউ জার্সিসহ এ অঞ্চলের চরম তাপমাত্রা কিছুটা কমিয়ে আনবে। 

আগামী ১৯ জুলাই নিউ জার্সির ইস্ট রাদারফোর্ড শহরে ফিফা বিশ্বকাপের ফাইনাল অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। 

অন্যদিকে ইলিনয় অঙ্গরাজ্যের কুক কাউন্টিতে তাপপ্রবাহ-সম্পর্কিত একটি মৃত্যুর ঘটনা নথিভুক্ত হয়েছে বলে এনবিসি নিউজকে জানিয়েছেন সরকারি মুখপাত্র নাটালিয়া ডেরেভিয়ানি। 

অন্যদিকে মিসিসিপি অঙ্গরাজ্যের হাইন্ডস কাউন্টিতে প্রচণ্ড গরমে আরো দুজনের মৃত্যুর খবর নিশ্চিত করেছেন স্থানীয় কর্মকর্তারা। 

শেয়ার করুন