১৩ সেপ্টেম্বর ২০২৬, রবিবার, ০২:২৩:৩৬ অপরাহ্ন
শিরোনাম :
আসুন এবার রাষ্ট্রকে আমরা পুনর্গঠন করি - প্রধানমন্ত্রী ‘মাননীয়’ শব্দ ব্যবহার না করার সূচনা নিজেই শুরু করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান টেক্সাসে বিতর্কিত নতুন পাঠ্যক্রম অনুমোদনে মুসলিমদের ক্ষোভ ঘুষ নিয়ে নাগরিকত্ব, সাবেক ইমিগ্রেশন কর্মকর্তা লুকম্যান ও ওলাবি গ্রেফতার জাতিসংঘ অধিবেশনের ফাঁকে তারেক-ট্রাম্পের বৈঠকের সম্ভাবনা জাতিসংঘ সাধারণ পরিষদে প্রেসিডেন্টের দায়িত্ব নিলেন ড. খলিলুর রহমান সাইফুজ্জামান চৌধুরী ও স্ত্রীর সম্পদের বিষয়ে এফবিআইয়ের প্রতিবেদন দুদকে তারেকের কূটনৈতিক চালে ধরাশায়ী হাসিনা মুসলিম বিদ্বেষে কিশোর আলী হত্যায় মায়ার্সকে ২৫ বছরের কারাদণ্ড অক্টোবরে বাড়ছে স্ন্যাপ সুবিধা ও আয়সীমা


কম্যুনিটির পরিচিত মুখ নজরুল হক আর নেই
দেশ রিপোর্ট
  • আপডেট করা হয়েছে : ১৯-০৫-২০২২
কম্যুনিটির পরিচিত মুখ নজরুল হক আর নেই নজরুল হক


কম্যুনিটির অত্যন্ত পরিচিত মুখ, ওজনপার্কের প্রথম গেøাবাল এয়ার ট্রাভেলসের প্রতিষ্ঠাতা স্বত্বাধিকারী, বিয়ানীবাজার সমিতি ও জালালাবাদ এসোসিয়েশন অব আমেরিকার সাবেক নির্বাচন কমিশনার নজরুল হক লস্কর (৭৫) আর নেই। তিনি গত ১৬ মে আনুমানিক রাত সাড়ে ১১টায় জ্যামাইকা হাসপাতালে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি.. রাজেউন)। মরহুমের জানাজার নামাজ গত ১৭ মে মঙ্গলবার বাদ মাগরিব আল আমান মসজিদে অনুষ্ঠিত হয়। জানাজা শেষে ওয়াশিংটন মেমোরিয়াল  পার্কের মুসলিম গোরস্তানে  লাশ  দাফন করা হয় ১৮ মে বুধবার।

মৃত্যুকালে তিনি স্ত্রী, ৩ ছেলে, ২ মেয়েসহ আত্মীয় স্বজন  রেখে গেছেন। নজরুল হক লস্কর দীর্ঘদিন ধরে জটিল রোগে  ভুগছিলেন। নজরুল হক লস্করের রুহের মাগফেরাত কামনা ও শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা প্রকাশ করেন গেøাবাল এয়ার ট্রাভেলসের মোহাম্মদ আলীম, প্রবীণ সাংবাদিক মাহবুবুর রহমান, বিয়ানীবাজার সমিতির সভাপতি আব্দুল মান্নান, সাবেক সভাপতি আজিজুর রহমান সাবু, আব্দুর রাজ্জাক, আজিমুর রহমান বুরহান, বুরহান উদ্দীন কপিল, মোস্তফা কামাল, মাসুদুল হক ছানু, জালালাবাদ এসোসিয়শনের সাবেক সভাপতি আজমল হোসেন কুনু, বদরুল হোসেন খান, বিয়ানীবাজার সমিতির সেক্রেটারী নাজমুল হক মাহবুব,  সাবেক  সেক্রেটারী আহমদ এ হাকিম, মিছবাহ আহমদ, ফখরুল ইসলাম দেলোয়ার, জালালাবাদ এসোসিয়েশনের সাবেক সভাপতি বদরুন নাহার খান মিতা, বিয়ানীবাজার প্রেসকাবের প্রতিষ্ঠাতা সম্পাদক ও নিউইয়র্ক থেকে  প্রকাশিত  সাপ্তাহিক দেশ পত্রিকার বিশেষ সংবাদদাতা  মিছবাহ উদ্দীন, সিলেটের ডাক পত্রিকার সাংবাদিক হাবিবুর রহমান প্রমুখ।

শেয়ার করুন