৬ অগাস্ট ২০২৬, বুধবার, ১০:০৪:৪৪ অপরাহ্ন
শিরোনাম :
বাংলাদেশ সোসাইটির নির্বাচন ১৮ অক্টোবর মাইর শুরু হয়েছে কেবল, আসল মারই তো শুরুই হয়নি সাবওয়ে স্টেশন ঠান্ডা রাখতে নতুন পরিকল্পনা শিশুদের টিকা নীতিতে বড় পরিবর্তন আনতে ট্রাম্পের নির্বাহী আদেশ শতবর্ষী চেম্বারস স্ট্রিট সাবওয়ে স্টেশন সংস্কারে বড় প্রকল্প মুসলিম হওয়ায় মৃত্যুর হুমকি, অভিযোগ ফ্লোরিডার রিপাবলিকান কংগ্রেস প্রার্থীর হিজাব পরা নারীকে হামলার অভিযোগ : জোনাথন স্ট্রিপের বিরুদ্ধে হেট ক্রাইমের মামলা ইসলাম ও মুসলিম খ্রিস্টান সম্পর্কের অগ্রণী গবেষক এস্পোসিতোর মৃত্যু মসজিদে অগ্নিসংযোগের চেষ্টা, ৪০ বছর কারাদণ্ডের মুখে ভিনসেন্ট তারেক রহমানের ভারত সফরে প্রাণান্ত চেষ্টা মোদী সরকারের


যুক্তরাষ্ট্র প্রবাসী জাফর সওদাগর আর নেই
দেশ প্রতিনিধি
  • আপডেট করা হয়েছে : ২৪-০১-২০২৪
যুক্তরাষ্ট্র প্রবাসী জাফর সওদাগর আর নেই জাফর সওদাগর


যুক্তরাষ্ট্রের ম্যাসাচুসেটস অঙ্গরাজ্যের বোস্টন প্রবাসী ও বিশিষ্ট ব্যবসায়ী জাফর আহমেদ সওদাগর আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। স্থানীয় সময় গত ২০ জানুয়ারি শনিবার রাত পৌনে ২টার দিকে লেক্সিংটনে ছোট মেয়ের বাড়িতে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। দীর্ঘদিন ফুসফুসের ক্যানসারে ভুগছিলেন জাফর সওদাগর। তার বয়স হয়েছিল ৭৩ বছর। তিনি স্ত্রী, ২ ছেলে ও ৩ মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

জাফর সওদাগর ম্যাসাচুসেটস অঙ্গরাজ্যের প্রবাসী বাংলাদেশিদের মধ্যে বেশ পরিচিত ছিলেন। তিনি দীর্ঘদিন ধরে বোস্টন ও পার্শ্ববর্তী শহরে গ্রোসারি ব্যবসার পাশাপাশি নানা ধরনের সমাজসেবামূলক কাজে জড়িত ছিলেন। তিনি মেডফোর্ড মসজিদের অন্যতম প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি বোর্ডের সদস্য। ফুডল্যান্ড (গ্রোসারি) নামে একটি বাংলাদেশি ব্যবসা প্রতিষ্ঠানের মালিক ছিলেন তিনি। 

জাফর সওদাগরের দেশের বাড়ি চট্টগ্রাম জেলার বোয়ালখালী উপজেলায় কপুরকিল গ্রামে। প্রায় ৩৩ বছর আগে ১৯৯০ সালে যুক্তরাষ্ট্রে এসে কর্মজীবন শুরু করেন। পরে নিজের ব্যবসা প্রতিষ্ঠান গড়ে তোলেন। জাফর সওদাগরের বড় ছেলে জামাল উদ্দিন সওদাগর জানান, স্থানীয় সময় ২২ জানুয়ারি রোববার বাদ আছর মেডফোর্ড মসজিদে তার জানাজা অনুষ্ঠিত হয় এবং স্থানীয় পীবডি কবরস্থানে দাফন করা হয়।

শেয়ার করুন