০৮ জুন ২০২৬, সোমবার, ১০:০৫:২৫ পূর্বাহ্ন
শিরোনাম :
মাত্র এক ডোজেই কমতে পারে ৬২ শতাংশ পর্যন্ত খারাপ কোলেস্টেরল নিউ ইয়র্কের ফোনমুক্ত স্কুলে কমেছে বুলিং আরবি ভাষা ও শিক্ষা যুক্তরাষ্ট্রে জনপ্রিয় হচ্ছে গ্রিনকার্ডের আবেদন নিয়ে ট্রাম্প প্রশাসনের অপব্যাখ্যার পর পুনঃব্যাখ্যা, মামলার প্রস্তুতি বিশ্ব কূটনীতির সর্বোচ্চ মঞ্চে আবারো বাংলাদেশ যুক্তরাষ্ট্রের ইমিগ্রেশন ভিসা : দুইবারের বেশি দূতাবাসে যেতে হবে না অনলাইন জুয়ার বিস্তার উদ্বেগজনক হারে বৃদ্ধি পাচ্ছে বড়রা এ প্রজন্মকে হাটে নিয়ে বিক্রি করে দিয়েছে খালেদা জিয়ার নামে নামকরণ : তারেক রহমানের ‘না’ সাক্ষাৎকার ছাড়াই দ্রুত আশ্রয় আবেদন বাতিলের পরিকল্পনা ট্রাম্প প্রশাসনের


নিউইয়র্কে বয়স্ক সেবায় অবদান রাখছে আশা হোম কেয়ার : মেয়র অ্যাডামস
দেশ রিপোর্ট
  • আপডেট করা হয়েছে : ২৯-০২-২০২৪
নিউইয়র্কে বয়স্ক সেবায় অবদান রাখছে আশা হোম কেয়ার : মেয়র অ্যাডামস মেয়র এরিক অ্যাডামসের সাথে আকাশ রহমান ও ঈশা রহমান


নিউইয়র্কে বাংলাদেশি মালিকানাধীন বয়স্ক সেবা প্রতিষ্ঠান আশা হোম কেয়ার ও আশা সোশাল অ্যাডাল্ট ডে কেয়ারের ৬ষ্ঠ বর্ষ পূর্তি অনুষ্ঠানে নিউইয়র্কের সিটি মেয়র এরিক এডাম বলেছেন নিউইয়র্কে কমিউনিটির বয়স্কদের সেবায় অনন্য অবদান রাখছে আশা হোম কেয়ার ও ডে কেয়ার। আশা করি সেবার মানে তারা আরো এগিয়ে যাবে। আমি এই প্রতিষ্ঠানের প্রেসিডেন্ট ও চেয়ারম্যানকে ধন্যবাদ জানাই। তিনি বলেন, বয়স্ক সেবার নামে সিটির অর্থ এনে যারা যথাযথ সেবা দিবে না। তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে। 

গত ২৩ ফেব্রুয়ারি শুক্রবার সন্ধ্যায় ওয়ার্ল্ড ফেয়ার মেরিনাতে আশা হোম কেয়ারের ৬ষ্ঠ বর্ষ পূর্তি অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মেয়র এরিক অ্যাডামস এসব কথা বলেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন নিউইয়র্ক স্টেট অ্যাসেম্বলী ডিস্ট্রিক্ট ৩০’র অ্যাসেম্বলি মেম্বার স্টিভেন রাগা। 

কমিউনিটির বয়স্ক সেবায় অনন্য অবদানের জন্য আশা হোম কেয়ার ও আশা সোশ্যাল অ্যাডাল্ট ডে কেয়ারকে নিউইয়র্ক সিটি মেয়র ও স্টেট অ্যাসেম্বলির অফিসিয়াল প্রক্লোমেশন প্রদান করা হয়। 

বর্ণাঢ্য আয়োজনে অংশ নেন সিটি মেয়রের প্রশাসনিক কর্মকর্তা মীর বাশার, এশিয়ান লিয়াজো অফিসার, নিউইয়র্ক পুলিশের ইন্সপেক্টর আদেল রানা, ক্যাপ্টেন হামিদ আরমানী, সার্জেন্ট আব্দুল লতিফ, ডিটেক্টিভ অফিসার সারোয়ার জামিল, লং টার্ম কেয়ারের কর্মকর্তাবৃন্দসহ নিউইয়র্ক স্টেট ও সিটি প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

কমিউনিটির নেতৃবৃন্দকে নিয়ে বেলুন উড়িয়ে ও ফিতা কেটে ৬ষ্ঠ বর্ষের উদ্বোধন করেন আশা হোম কেয়ার, আশা সোসাল ডে কেয়ার ও আশা চ্যারিটি ফাউন্ডেশন প্রেসিডেন্ট ইঞ্জিনিয়ার আকাশ রহমান ও চেয়ারম্যান ঈশা রহমান। পবিত্র কোর আন তেলাওয়াত ও গীতা পাঠের পর স্বাগত বক্তব্য রাখেন আকাশ রহমান ও ঈশা রহমান। অনুষ্ঠানে আগত অতিথিদের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে ইঞ্জিনিয়ার আকাশ রহমান বলেন, নিউইয়র্কে হোম কেয়ার বা সোসাল ডে সেবায় আমি নিজেকে অত্যন্ত সৌভাগ্যবান মনে করি। আমি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি নিউইয়র্কের সকল বাংলাদেশি প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সম্পাদক ও সাংবাদিকদের। আপনাদের সুপ্রচারের কারনেই অতি অল্প সময়ে আশা হোম কেয়ার দ্রুত পরিচিতি লাভ করেছে। আপনাদের সহযোগিতা ছাড়া এতোটুকু আসা অসম্ভব। আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই আমাদের কমিউনিটির নেতৃবৃন্দকে। অভিভাবকের মত যখন চেয়েছি। তখনই আপনাদের পাশে পেয়েছিই। পরিশেষে কৃতজ্ঞতা জানাই আশা পরিবার আমার সহধর্মিণী ও সহকর্মীদের। যাদের অক্লান্ত শ্রম আশার আজকে ফসল। অসম প্রতিযোগিতায় আমরা বিশ্বাস করি না। আশা হোম কেয়ারের প্রতিযোগি শুধু আশা হোম কেয়ার। আপনারা সকলেই আশা গ্রুপের একজন অংশীদার। আপনাদের সহযোগিতা পেলে ভবিষ্যতে আরো অনেকদুর এগিয়ে যাবে আশা পরিবার। 

বক্তব্যের পর আকাশ রহমান ও ঈশা রহমানকে শতাধিক ব্যক্তি ও প্রতিষ্ঠানের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। পুরো অনুষ্ঠানের সার্বিক পরিচালনা করেন আশা ভাইস প্রেসিডেন্ট কমিউনিটি নেতা আবুল কাশেম। আশা হোম কেয়ার ও আশা সোসাল এডাল্ট ডে কেয়ারের স্বল্প সময়ের সফলতার সংক্ষিপ্ত বিবরণী তুলে ধরেন সাংবাদিক এস এম সোলায়মান। এরপর আশা হোম কেয়ার ও ডে কেয়ারের উপর স্বল্পদৈর্ঘ্য প্রামাণ্যচিত্র প্রচার করেন সাংবাদিক সৌরভ ঈমাম। অফিসিয়াল পারমন্সের জন্য আশা হোম কেয়ার ও ডে কেয়ারের কর্মকর্তাদের সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। নিউইয়র্ক স্টেটে এসেম্বলীমেম্বার স্টিভেন রাগার হাত থেকে সম্মাননা ক্রেস্ট গ্রহণ করেন। 

সহকর্মী ও শুভাকাঙ্ক্ষীদের নিয়ে ৬ষ্ঠ বর্ষের কেক কেটে অতিথিদের ধন্যবাদ জানিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন ইঞ্জিনিয়ার আকাশ রহমান। আগামিতে আরো ভিন্ন রকমে ৭ম বর্ষ আয়োজনের আশা ব্যক্ত করেন চেয়ারম্যান ঈশা রহমান। তিনি বলেন, আশা গ্রুপের পরিকল্পনায় রয়েছে এটিভি ইউএসএ, নার্সিং হোম, নার্সিং ট্রেনিং সেন্টার, নিজস্ব ডে কেয়ার ভবন ও থেরাপি সেন্টার। 

কমিউনিটির জনপ্রিয় সঞ্চালক শারমিন সোনিয়া ও রুহুল আমিন সরকারের সঞ্চালনায় নৃত্য ও সংগীত পরিবেশন করেন জেরিন মাঈশা, চন্দন চৌধুরী এবং তিনিয়া হাসান।

শেয়ার করুন