১৩ অগাস্ট ২০২৬, বৃহস্পতিবার, ০১:২২:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম :
বাংলাদেশ সোসাইটির নির্বাচন ১৮ অক্টোবর মাইর শুরু হয়েছে কেবল, আসল মারই তো শুরুই হয়নি সাবওয়ে স্টেশন ঠান্ডা রাখতে নতুন পরিকল্পনা শিশুদের টিকা নীতিতে বড় পরিবর্তন আনতে ট্রাম্পের নির্বাহী আদেশ শতবর্ষী চেম্বারস স্ট্রিট সাবওয়ে স্টেশন সংস্কারে বড় প্রকল্প মুসলিম হওয়ায় মৃত্যুর হুমকি, অভিযোগ ফ্লোরিডার রিপাবলিকান কংগ্রেস প্রার্থীর হিজাব পরা নারীকে হামলার অভিযোগ : জোনাথন স্ট্রিপের বিরুদ্ধে হেট ক্রাইমের মামলা ইসলাম ও মুসলিম খ্রিস্টান সম্পর্কের অগ্রণী গবেষক এস্পোসিতোর মৃত্যু মসজিদে অগ্নিসংযোগের চেষ্টা, ৪০ বছর কারাদণ্ডের মুখে ভিনসেন্ট তারেক রহমানের ভারত সফরে প্রাণান্ত চেষ্টা মোদী সরকারের


বিপিএলে নতুন চ্যাম্পিয়ন বরিশাল
নিজস্ব প্রতিনিধি
  • আপডেট করা হয়েছে : ০২-০৩-২০২৪
বিপিএলে নতুন চ্যাম্পিয়ন বরিশাল


বিপিএলে নতুন চ্যাম্পিয়ন ফরচুন বরিশাল। আজ শুক্রবার অনুষ্টিত ফাইনালে কুমিল্লা ভিক্টোরিয়ানসকে হারিয়ে ওই যোগ্যতা অর্জন করে দলটি। মুলত বরিশালে ছিল এবার অভিজ্ঞ ক্রিকেটারদের সমাহার। তামিম ইকবাল, মুশফিক, মাহমুদুল্লাহ রিয়াদের সঙ্গে ভিনদেশীরা। কুমিল্লাও কম যায়নি। কিন্তু শেষ রক্ষা হয়নি।


সর্বোচ্চ চারবারের চ্যাম্পিয়নদের ৬ উইকেটে হারিয়ে প্রথমবারের মতো চ্যাম্পিয়ন হয়েছে বরিশাল।
এ ম্যাচে  প্রথম ব্যাটিং করে কুমিল্লা সংগ্রহ করেছিল ১৫৪ রান। জবাবে ১৫৫ রানের লক্ষ্যে ব্যাটিংয়ে দুর্দান্ত শুরু পায় চ্যাম্পিয়নরা। উদ্বোধনী জুটিতেই ৭৬ রান তোলেন দুই ওপেনার তামিম ও মেহেদী হাসান মিরাজ।


এর আগে টস হেরে ব্যাটিংয়ে নেমে ৬ উইকেটে ১৫৪ রান সংগ্রহ করে কুমিল্লা। ইনিংসের প্রথম ওভারেই কাইল মায়ার্সের বলে ওবেদ ম্যাককয়ের দুর্দান্ত ক্যাচে ড্রেসিংরুমে ফেরেন সুনীল নারাইন (৫)। পরে দ্রুত ফিরে যান তাওহীদ হৃদয় (১৫) ও লিটনও (১৬)। ৪২ রানে ৩ উইকেট হারিয়ে বসা কুমিল্লাকে টেনে তুলতে পারেননি মিডল অর্ডার ব্যাটার চার্লস জনসনও (১২)।


এরপর ব্যাটিংয়ে নেমে উদ্বোধনী জুটিতেই ৭৬ রান তোলেন দুই ওপেনার তামিম ও মেহেদী হাসান মিরাজ। পরবর্তিতে দ্বায়িত্ব নিয়ে অন্যরা নিয়ে যায় দলকে জয়ের লক্ষ্যে ৬ বল হাতে রেখেই। মেয়ার্স করেন ৪৬ রান। এছাড়া তামিমের ৩৯ ও মিরাজের ২৯ রান উল্লেখযোগ্য। মুস্তাফিজ ও নারিন নেন দুটি করে উইকেট। বিপিএলে প্লেয়ার্স অব দ্যা টুর্নামেন্ট হন তামিম ইকবাল। মেয়ার্স হন ম্যান অব দ্যা ম্যাচ।  

 


শেয়ার করুন