০৩ জুন ২০২৬, বুধবার, ১০:০৮:৪৩ অপরাহ্ন
শিরোনাম :
নিউ ইয়র্কের ফোনমুক্ত স্কুলে কমেছে বুলিং আরবি ভাষা ও শিক্ষা যুক্তরাষ্ট্রে জনপ্রিয় হচ্ছে গ্রিনকার্ডের আবেদন নিয়ে ট্রাম্প প্রশাসনের অপব্যাখ্যার পর পুনঃব্যাখ্যা, মামলার প্রস্তুতি বিশ্ব কূটনীতির সর্বোচ্চ মঞ্চে আবারো বাংলাদেশ যুক্তরাষ্ট্রের ইমিগ্রেশন ভিসা : দুইবারের বেশি দূতাবাসে যেতে হবে না অনলাইন জুয়ার বিস্তার উদ্বেগজনক হারে বৃদ্ধি পাচ্ছে বড়রা এ প্রজন্মকে হাটে নিয়ে বিক্রি করে দিয়েছে খালেদা জিয়ার নামে নামকরণ : তারেক রহমানের ‘না’ সাক্ষাৎকার ছাড়াই দ্রুত আশ্রয় আবেদন বাতিলের পরিকল্পনা ট্রাম্প প্রশাসনের নিউ জার্সির আইস ডিটেনশন সেন্টারে অমানবিক আচরণের অভিযোগ


এতিম-ওলামা-মাশায়েখদের নিয়ে ইফতার করেছেন বিএনপির স্থায়ী কমিটির
বিশেষ প্রতিনিধি
  • আপডেট করা হয়েছে : ১২-০৩-২০২৪
এতিম-ওলামা-মাশায়েখদের নিয়ে ইফতার করেছেন বিএনপির স্থায়ী কমিটির


রমজানের প্রথম দিনে এতিম-ওলামা-মাশায়েখদের নিয়ে ইফতার করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্যরা। মঙ্গলবার ইস্কাটন গার্ডেনের লেডিস ক্লাবে এতিম-ওলামা-মাশায়েখদের সন্মানে বিএনপি এই ইফতারের  আয়োজন করে। ইফতার শুরুর আগে লন্ডন থেকে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান স্কাইপে মাহে রমজানে উলামা-মাশায়েখ, এতিম শিক্ষার্থীসহ নেতা-কর্মীদের স্বাগত জানিয়ে বক্তব্য রাখেন।

 

এই ইফতারে তেজগাঁও ইসলামী মিশন এতিমখানা এবং শান্তিনগর এতিমখানা ও মাদ্রাসার কয়েক‘শ শিক্ষার্থী অংশ নেন।

ওলামা-মাশায়েখ এবং এতিম শিক্ষার্থীদের পাশে নিয়ে বিএনপি নেতারা ইফতার করেন।

ইফতারে স্থায়ী কমিটির সদস্য জমির উদ্দিন সরকার, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, আবদুল মঈন খান, নজরুল ইসলাম খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী, প্রচার সম্পাদক শহিদ উদ্দিন চৌধুরী এ্যানি, কোষাধ্যক্ষ শহিদুজ্জামান মিল্লাতসহ কেন্দ্রীয় নেতারা ছিলেন।

 

প্রতিবছর রমজানের প্রথম দিন বিএনপি উলামা-মাশায়েখ ও এতিমদের সন্মানে ইফতার অনুষ্ঠান করে থাকে।

শেয়ার করুন