১১ অগাস্ট ২০২৬, মঙ্গলবার, ০৩:৫২:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম :
সাকিব প্রসঙ্গে ক্রীড়া প্রতিমন্ত্রী- ‘আর কোনো সুযোগ নেই’ ঘনবসতিপূর্ণ ও অপরিকল্পিত নগর এলাকায় শিশুদের স্বাস্থ্যঝুঁকি বেশি এআইপ্যাক সমর্থিত প্রার্থীকে হারিয়ে মিশিগানে চমক দেখালেন ড. আবদুল এল-সায়েদ ‘দেশের গ্রেট প্লেয়ার সিমপ্যাথি ছিল,আসলে সে খুনীর প্রমাণিত দোসর, ফ্যাসিস্ট’ মসজিদ নির্মাণে অনুমতি না দেওয়ায় ব্রোকেন অ্যারো সিটির বিরুদ্ধে মামলা ২৫ হাজার ডলার লুটের অভিযোগ, দুই বাংলাদেশি গ্রেফতার বাংলাদেশসহ ৫০ দেশের জন্য ভিসা বন্ড স্থায়ী করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র ছাত্রলীগের দুই গ্রুপের মারামারিতে হাসপাতালে ১, গ্রেফতার ১ প্রথমবার জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান নিউইয়র্কে আইসের মুখোশ নিষেধাজ্ঞায় স্থগিতাদেশ


সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত নান্নুর অবস্থা উন্নতির দিকে
দেশ রিপোর্ট
  • আপডেট করা হয়েছে : ১৩-০৩-২০২৪
সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত নান্নুর অবস্থা উন্নতির দিকে মাটিতে পড়ে রয়েছেন শফিকুল ইসলাম নান্নু, পাশে তার স্ত্রী


যুক্তরাষ্ট্রে পাবনা সমিতির সভাপতি শফিকুল ইসলাম নান্নু এক সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন। গত ৯ মার্চ নিউইয়র্ক সিটির জ্যাকসন হাইটসে রমজানের বাজার করতে এসেছিলেন। বাজারও করেছিলেন। বাজার করে গাড়িতে যাচ্ছিলেন তারা। ৭২ স্ট্রিট এবং ৩৭ এভিনিউ দিয়ে তারা হেঁটে যাচ্ছিলেন এই সময় দ্রুতগামী নিশান পিকআপ ভ্যান তাকে ধাক্কা দেয়। শফিকুল ইসলাম নান্নুর স্ত্রী একটু আগে দিয়ে হাঁটছিলেন। শফিকুল ইসলাম নান্নু ছিলেন পেছনে। যে কারণে শুধু নান্নুকে গাড়ি ধাক্কা দেয়। ধাক্কায় তিনি রাস্তায় পড়ে যান। এই সময় তার মাথা থেকে রক্ত বের হচ্ছিলো। যা তার স্ত্রী বন্ধ করার চেষ্টা করছিলেন। ধাক্কায় মান্নু তিনি গুরুতর আহত হন।

এই সময় কে বা কারা পুলিশ কল করলে সাথে সাথেই এ্যাম্বুলেন্স আসে। পুলিশ এসে শফিকুল ইসলাম নান্নুকে নিকটস্থ এলমহার্স্ট হাসপাতালে নিয়ে যায়। সেখানে তাকে আইসিইউতে রাখা হয়েছে। ২৪ ঘণ্টার ব্যবধানে তার জ্ঞানও ফিরেছে, তিনি কথা বলতে পারছেন। চিকিৎসকরা তাকে গভীর পর্যবেক্ষণে রেখেছেন বলে জানান পাবনা সমিতির সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম মনির। তিনি বলেন, আমি ১২ মার্চ এখনো হাসপাতালে। তার অবস্থা উন্নতির দিকে। জানা গেছে, নান্নুর এক ছেলে এবং এক কন্যার উভয়ই চিকিৎসক। তারা এই দুর্ঘটনার সংবাদ জেনেই ভার্জিনিয়া ও নিউজার্সির কর্মস্থল থেকে ছুটে এসেছেন নিউইয়র্কে। সার্বক্ষণিকভাবে বাবার পাশে রয়েছেন।

শেয়ার করুন