১১ অগাস্ট ২০২৬, মঙ্গলবার, ০২:৪৬:১৭ পূর্বাহ্ন
শিরোনাম :
সাকিব প্রসঙ্গে ক্রীড়া প্রতিমন্ত্রী- ‘আর কোনো সুযোগ নেই’ ঘনবসতিপূর্ণ ও অপরিকল্পিত নগর এলাকায় শিশুদের স্বাস্থ্যঝুঁকি বেশি এআইপ্যাক সমর্থিত প্রার্থীকে হারিয়ে মিশিগানে চমক দেখালেন ড. আবদুল এল-সায়েদ ‘দেশের গ্রেট প্লেয়ার সিমপ্যাথি ছিল,আসলে সে খুনীর প্রমাণিত দোসর, ফ্যাসিস্ট’ মসজিদ নির্মাণে অনুমতি না দেওয়ায় ব্রোকেন অ্যারো সিটির বিরুদ্ধে মামলা ২৫ হাজার ডলার লুটের অভিযোগ, দুই বাংলাদেশি গ্রেফতার বাংলাদেশসহ ৫০ দেশের জন্য ভিসা বন্ড স্থায়ী করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র ছাত্রলীগের দুই গ্রুপের মারামারিতে হাসপাতালে ১, গ্রেফতার ১ প্রথমবার জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান নিউইয়র্কে আইসের মুখোশ নিষেধাজ্ঞায় স্থগিতাদেশ


হাসপাতাল থেকে বাসায় ফিরলেন খালেদা জিয়া
বিশেষ প্রতিনিধি
  • আপডেট করা হয়েছে : ১৪-০৩-২০২৪
হাসপাতাল থেকে বাসায় ফিরলেন  খালেদা জিয়া


বাসায় ফিরে এসেছেন খালেদা জিয়া। রাজধানীর এভারকেয়ার হাসপাতালে স্বাস্থ্যের কিছু পরীক্ষা শেষে আজ বৃহস্পতিবার রাত সোয়া আটটার দিকে গুলশানের বাসায় ফিরেছেন বিএনপির চেয়ারপারসন। এর আগে গতকাল বুধবার রাতে স্বাস্থ্য পরীক্ষার জন্য তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল।


এর আগে বুধবার (১৩ মার্চ) রাত সাড়ে ৮টার দিকে নর্মাল চেকআপের জন্যই রাজধানীর এভার কেয়ার হাসপাতালে পৌঁছান তিনি। এরপর কিছু পরীক্ষা-নিরীক্ষার পর চিকিৎসকেরা তাকে হাসপাতালে ভর্তির সিদ্ধান্ত নিয়েছিলেন। তখন খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেন, ‘চিকিৎসকেরা ম্যাডামকে হাসপাতালে ভর্তি করার সিদ্ধান্ত নিয়েছেন।’


সে সময় তিনি আরো জানান নিয়মিত চেক আপের জন্য হাসপাতালে এসেছিলেন খালেদা জিয়া। ‘আরও কিছু পরীক্ষার প্রয়োজন রয়েছে। সেজন্য তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। ভর্তি থাকা অবস্থায় আরও কিছু নিয়মিত পরীক্ষা হবে। এরপর বেগম জিয়ার চিকিৎসকেরা আলোচনা করে তার সুস্থতার বিষয়টি আরও তরান্বিত করার প্রয়োজনীয় পদক্ষেপ নেবেন।’    


২০১৮ সালের ৮ ফেব্রæয়ারি কারাগারে যাওয়ার পর থেকে খালেদা জিয়ার অসুস্থতা বাড়া-কমার মধ্যে আছে। করোনা মহামারির সময় ২০২০ সালের ২৫ মার্চ সরকারের নির্বাহী আদেশে শর্তসাপেক্ষে মুক্তি পেয়ে বাসায় ফেরেন তিনি। এরপর শরীরের নানা জটিলতার কারনে বেশ কয়েকবার হাসপাতালে যাওয়া আসার মধ্যেই রয়েছেন। পরিবারের পক্ষ থেকে সাবেক এ প্রধানমন্ত্রীকে বিদেশে নিয়ে উন্নত চিকিৎসার জন্য বারবার আবেদন করে গেলেও সরকারের পক্ষ থেকে নাকচ করা হচ্ছে প্রতিবারই। ফলে এভারকেয়ারেই তার নিয়মিত যতটা সম্ভব চিকিৎসা করিয়ে চলছেন তার পরিবার।  

শেয়ার করুন