১৩ অগাস্ট ২০২৬, বৃহস্পতিবার, ০১:২৭:২৮ পূর্বাহ্ন
শিরোনাম :
বাংলাদেশ সোসাইটির নির্বাচন ১৮ অক্টোবর মাইর শুরু হয়েছে কেবল, আসল মারই তো শুরুই হয়নি সাবওয়ে স্টেশন ঠান্ডা রাখতে নতুন পরিকল্পনা শিশুদের টিকা নীতিতে বড় পরিবর্তন আনতে ট্রাম্পের নির্বাহী আদেশ শতবর্ষী চেম্বারস স্ট্রিট সাবওয়ে স্টেশন সংস্কারে বড় প্রকল্প মুসলিম হওয়ায় মৃত্যুর হুমকি, অভিযোগ ফ্লোরিডার রিপাবলিকান কংগ্রেস প্রার্থীর হিজাব পরা নারীকে হামলার অভিযোগ : জোনাথন স্ট্রিপের বিরুদ্ধে হেট ক্রাইমের মামলা ইসলাম ও মুসলিম খ্রিস্টান সম্পর্কের অগ্রণী গবেষক এস্পোসিতোর মৃত্যু মসজিদে অগ্নিসংযোগের চেষ্টা, ৪০ বছর কারাদণ্ডের মুখে ভিনসেন্ট তারেক রহমানের ভারত সফরে প্রাণান্ত চেষ্টা মোদী সরকারের


আদালতের আদেশ লঙ্ঘনে ডোনাল্ড ট্রাম্পকে জরিমানা
দেশ রিপোর্ট
  • আপডেট করা হয়েছে : ০১-০৫-২০২৪
আদালতের আদেশ লঙ্ঘনে ডোনাল্ড ট্রাম্পকে জরিমানা আদালতে ট্রাম্প (ডানে)


আদালতের আদেশ লঙ্ঘনের দায়ে যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে জরিমানা করেছেন নিউইয়র্কের একটি আদালত। একই সঙ্গে ট্রাম্পকে সতর্ক করা হয়েছে যে পরবর্তী সময় আদালতের আদেশ লঙ্ঘন করলে তাঁকে জেলে যেতে হতে পারে।

গত ৩০ এপ্রিল মঙ্গলবার নিউইয়র্কের একটি আদালত এই আদেশ দেন। মুখ বন্ধ রাখার জন্য পর্নোতারকা স্টর্মি ড্যানিয়েলসকে ঘুষ দেওয়ার অভিযোগে ট্রাম্পের বিরুদ্ধে করা মামলার শুনানি চলছিল ওই আদালতে। বিচারক হুয়ান মারচেন ৭৭ বছর বয়সী ট্রাম্পকে আদালতের আদেশ লঙ্ঘনের জন্য দায়ী করেন। আদালতের ওই আদেশ ছিল, ট্রাম্প যেন প্রকাশ্যে মামলার সাক্ষী, বিচারক বা আদালতের কর্মী এবং তাঁদের আত্মীয়স্বজনকে আক্রমণ না করেন।

৯ বার এই আদেশ লঙ্ঘনের জন্য ট্রাম্পকে জরিমানা করেন বিচারক। প্রতিবারের জন্য তাঁকে এক হাজার ডলার করে জরিমানা দিতে হবে। এ ছাড়া ট্রাম্পকে মঙ্গলবার বিকেলের মধ্যে তাঁর নিজের তৈরি করা সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যাল থেকে সাতটি এবং প্রেসিডেন্ট নির্বাচনের প্রচারণার ওয়েবসাইট থেকে দুটি পোস্ট সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছেন আদালত।

আদালতের এই আদেশ লঙ্ঘন অব্যাহত থাকলে সাবেক এই মার্কিন প্রেসিডেন্টকে কারাগারে পাঠানো হতে পারে বলে সতর্ক করেছেন আদালত।

শেয়ার করুন