০৮ জুন ২০২৬, সোমবার, ০৩:১০:৪০ পূর্বাহ্ন
শিরোনাম :
মাত্র এক ডোজেই কমতে পারে ৬২ শতাংশ পর্যন্ত খারাপ কোলেস্টেরল নিউ ইয়র্কের ফোনমুক্ত স্কুলে কমেছে বুলিং আরবি ভাষা ও শিক্ষা যুক্তরাষ্ট্রে জনপ্রিয় হচ্ছে গ্রিনকার্ডের আবেদন নিয়ে ট্রাম্প প্রশাসনের অপব্যাখ্যার পর পুনঃব্যাখ্যা, মামলার প্রস্তুতি বিশ্ব কূটনীতির সর্বোচ্চ মঞ্চে আবারো বাংলাদেশ যুক্তরাষ্ট্রের ইমিগ্রেশন ভিসা : দুইবারের বেশি দূতাবাসে যেতে হবে না অনলাইন জুয়ার বিস্তার উদ্বেগজনক হারে বৃদ্ধি পাচ্ছে বড়রা এ প্রজন্মকে হাটে নিয়ে বিক্রি করে দিয়েছে খালেদা জিয়ার নামে নামকরণ : তারেক রহমানের ‘না’ সাক্ষাৎকার ছাড়াই দ্রুত আশ্রয় আবেদন বাতিলের পরিকল্পনা ট্রাম্প প্রশাসনের


ফরাসী জাতীয়তা বিষয়ক জাতীয় সেমিনার অনুষ্ঠিত
প্যারিস থেকে প্রতিনিধি
  • আপডেট করা হয়েছে : ২৩-০৫-২০২৪
ফরাসী জাতীয়তা বিষয়ক জাতীয় সেমিনার অনুষ্ঠিত


ইন্টারভিউ সহজ প্রস্তূতি ও ফরাসী জাতীয়তা আবেদন প্রক্রিয়ার উপর বিশেষ সেমিনার আইসার আয়োজনে অনুষ্ঠিত হয়। আইসা প্রেসিডেন্ট উবায়েদুল্লাহ কয়েসের পরিচালনায় এতে সভাপতিত্ব করেন তার সহোদর আবদুল্লাহ আল হাসান। সেমিনার বিপুল সংখ্যক বাংলাদেশীর পাশাপাশি অন্যান্য কমিউনিটির লোকেরাও উপস্থিত ছিলেন।
সময়ের দাবীর প্রেক্ষিতে জাতীয়তা বিষয়ক এই সেমিনারের পাশাপাশি ২য় পর্বে বন্ধ হয়ে যাওয়া ডেলিভারু ও উবের আইডি খুলে দেয়ার কাজটিও সমন্বয় করেন আইসা কর্মীবৃন্দ। বিশেষজ্ঞ ফরাসী আইনজীবি,বাংলাদেশী বংশোদ্ভূত জাতীয়তা বিষয়ক পরামর্শকদের সমন্বয়ে এই সেমিনার জাতীয়তার এ টু জেট তুলে আসে আলোচনায়।
বিশেষ করে ফরাসী স্বেচ্ছাসেবী সংগঠন ইন্ডিপেন্ডেট-এর সহযোগিতায় আইসার তত্তাবধানে আইডি খোলার কাজটি শত শত বাংলাদেশী প্রবাসীদের আয়রোজগারে সহযোগিতার বিষয়টি প্রশংসা অর্জন করে।



অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সাংবাদিক ফারুক নেওয়াজ খান, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ফরাসী আইনজীবী নিকোলা, ক্যানসার বিশেষজ্ঞ ফরাসী ডাক্তার জামিলু,ফরাসি জাতীয়তা পরামর্শক ফাবিও, পরামর্শক রহিমউল্লাহ, আল আমীন, সাংবাদিক মুহাম্মদ নূরুল ইসলাম, বিশিষ্ট ব্যবসায়ী মাসুদ মিয়া,সাংবদিক লুতফুর রহমান বাবু, সাংবাদিক ইকবাল জাফর, কবি লোকমান আহমেদ আপন, সাংবাদিক বাদল, সাংবাদিক সাবুল আহমেদ, সাংবাদিক ফেরদৌস আহমেদ আখুনজী, বিশিষ্ট ব্যবসায়ী শুভ দাস, হোসাইন আহমদ, হাসান ইব্রাহিম মিডিয়া ব্যক্তিত্ব হারুনুর রশিদ প্রমুখ।

সব শেষে সকলকে আপ্যায়নের মধ্য দিয়ে এই দীর্ঘ সময়ের অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

শেয়ার করুন