০৮ জুন ২০২৬, সোমবার, ০৫:৩৩:১৭ পূর্বাহ্ন
শিরোনাম :
মাত্র এক ডোজেই কমতে পারে ৬২ শতাংশ পর্যন্ত খারাপ কোলেস্টেরল নিউ ইয়র্কের ফোনমুক্ত স্কুলে কমেছে বুলিং আরবি ভাষা ও শিক্ষা যুক্তরাষ্ট্রে জনপ্রিয় হচ্ছে গ্রিনকার্ডের আবেদন নিয়ে ট্রাম্প প্রশাসনের অপব্যাখ্যার পর পুনঃব্যাখ্যা, মামলার প্রস্তুতি বিশ্ব কূটনীতির সর্বোচ্চ মঞ্চে আবারো বাংলাদেশ যুক্তরাষ্ট্রের ইমিগ্রেশন ভিসা : দুইবারের বেশি দূতাবাসে যেতে হবে না অনলাইন জুয়ার বিস্তার উদ্বেগজনক হারে বৃদ্ধি পাচ্ছে বড়রা এ প্রজন্মকে হাটে নিয়ে বিক্রি করে দিয়েছে খালেদা জিয়ার নামে নামকরণ : তারেক রহমানের ‘না’ সাক্ষাৎকার ছাড়াই দ্রুত আশ্রয় আবেদন বাতিলের পরিকল্পনা ট্রাম্প প্রশাসনের


মুহাম্মদ ইউনূসকে গুতেরেসের চিঠি
দেশ রিপোর্ট
  • আপডেট করা হয়েছে : ২১-০৮-২০২৪
মুহাম্মদ ইউনূসকে গুতেরেসের চিঠি ড. মুহাম্মদ ইউনূস ও অ্যান্তোনিও গুতারেস


বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের সাথে কাজ করতে এবং অনুরোধ পেলে যেকোনও সমর্থন দিতে জাতিসংঘ প্রতিশ্রুতিবদ্ধ বলে জানিয়েছেন জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতারেস।

গত ১৬ আগস্ট ড. মুহাম্মদ ইউনূসের কাছে পাঠানো চিঠিতে ওই ইচ্ছার কথা জানিয়েছেন গুতারেস। সেখানে তিনি আরও লিখেছেন, বাংলাদেশের জনগণের স্বার্থে আবাসিক সমন্বয়কারী এবং জাতিসংঘের কান্ট্রি টিমের মাধ্যমে এই অনুরোধ করা যেতে পারে।

তিনি লিখেছেন, শান্তি প্রতিষ্ঠা এবং অন্তর্ভুক্তিমূলক গণতান্ত্রিক উত্তরণের পথে তার সরকারের প্রচেষ্টাকে সম্পূর্ণ সমর্থন করে জাতিসংঘ। ইতিহাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ সন্ধিক্ষণে বাংলাদেশ দাঁড়িয়ে রয়েছে উল্লেখ করে তিনি লিখেছেন, ‘এই ক্রান্তিকালীন সময়ে সহিংসতার অবসান ঘটাতে, জবাবদিহিতা নিশ্চিত করতে, আইন-শৃঙ্খলা ফিরিয়ে আনতে এবং গণতান্ত্রিক নির্বাচনের পথ নির্ধারণে আপনার নেতৃত্ব অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে।’

চিঠিতে জাতিসংঘ মহাসচিব গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব নেওয়ায় ড. মুহাম্মদ ইউনূসকে শুভেচ্ছা জানান। গুতেরেস লিখেছেন, ‘বাংলাদেশে শান্তি ফিরিয়ে আনা এবং সংসদ নির্বাচন আয়োজনের প্রচেষ্টাকে আমি স্বাগত জানাই।’ তিনি লিখেছেন, ‘আমি আশা করি, যুবক ও নারীদের পাশাপাশি সংখ্যালঘু ও আদিবাসী সম্প্রদায়কে বিবেচনায় নেওয়াসহ আপনার সরকার একটি অন্তর্ভুক্তিমূলক পন্থা গ্রহণ করবে।’

চিঠিতে গুতেরেস সব নাগরিক এবং বিশেষ করে সংখ্যালঘুদের পূর্ণ সুরক্ষা নিশ্চিত করতে অন্তর্বর্তী সরকারের ওপর নির্ভর করছেন বলে উল্লেখ করেছেন। এছাড়া তিনি মিয়ানমারের অবনতিশীল পরিস্থিতিতে রোহিঙ্গা শরণার্থীদের কল্যাণ নিশ্চিত করতে অন্তর্বর্তী সরকারকে জোরালোভাবে আহ্বান জানিয়েছেন। 

উল্লেখ্য, সোমবার (১৯ আগস্ট) রাতে প্রধান উপদেষ্টার প্রেস উইং চিঠিটি শেয়ার করে।

শেয়ার করুন