০৫ ফেব্রুয়ারী ২০২৬, বৃহস্পতিবার, ০৩:০৭:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম :
ওয়ারেন্ট ছাড়া বাড়িতে প্রবেশের গোপন নীতি আইসের উবার ও লিফট চালকদের অধিকার রক্ষায় ডিঅ্যাকটিভেশন বিল পাস ৩ লাখ অভিবাসী শিশুর খোঁজে ফেডারেল অভিযান, ১.৪৫ লাখ শনাক্ত ৭৫ দেশের অভিবাসনে নিষেধাজ্ঞা : ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে মামলা গুলিতে আহত বাংলাদেশি বংশোদ্ভূত যুবক, পুলিশের বক্তব্যে পরিবারের আপত্তি ডেমোক্র্যাট-নিয়ন্ত্রিত শহরে আইসকে বিক্ষোভে হস্তক্ষেপ না করার নির্দেশ বাংলাদেশে যুক্তরাষ্ট্রের নাগরিকদের জন্য ‘নিরাপত্তা সতর্কতা’ জারি আইস সাতটি নতুন অভিবাসী আটক কেন্দ্র চালুর কথা ভাবছে সুপ্রিম কোর্টের রায় নির্ধারণ করবে ২ হাজার ডলারের স্টিমুলাস চেকের ভাগ্য ৯ ফেব্রুয়ারি বিটিভিতে ভাষণ দেবেন তারেক রহমান


আপাতত বাসায় রেখেই চিকিৎসা চলবে
এক্ষুনি উন্নত চিকিৎসার জন্য বিদেশে যাচ্ছেন না খালেদা জিয়া
নিজস্ব প্রতিনিধি
  • আপডেট করা হয়েছে : ২২-০৮-২০২৪
এক্ষুনি উন্নত চিকিৎসার জন্য বিদেশে যাচ্ছেন না খালেদা জিয়া


এক্ষুনি উন্নত চিকিৎসার জন্য বিদেশে যাচ্ছেন না সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া। তবে তার শারীরিক অবস্থার প্রত্যাশিত উন্নতি ঘটলে তাকে বিদেশে নিয়ে চিকিৎসা দেয়া হবে বলে জানানো হয়েছে।

মেডিকেল বোর্ডের সিদ্ধান্ত মোতাবেক বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া দীর্ঘদিন চিকিৎসা শেষে বাসায় পৌঁছেছেন। আজ বুধবার রাত সাড়ে ৮টার দিকে তিনি রাজধানীর গুলশানের বাসভবন ফিরোজায় পৌঁছান। তবে বিদেশে নেওয়ার জন্য যে দীর্ঘ ভ্রমণ, সেটার জন্য এখনো শারীরিকভাবে বেগম খালেদা জিয়া প্রস্তুত নন বলে জানিয়েছেন তার চিকিৎসক ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য এ জেড এম জাহিদ হোসেন।

 এ জেড এম জাহিদ হোসেন সাংবাদিকদের বলেন, আমরা আগেও বলেছি, আজকেও মেডিকেল বোর্ড আবার বসেছে এবং তারা একই ধরনের রিকমেন্ডেশন দিয়েছে। যত দ্রুত সম্ভব যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র বা জার্মানিতে নিয়ে যাওয়ার কথা বলেছে। তবে সেখানে যেতে হলে বেশ লম্বা সময় ফ্লাই করতে হবে। সে জন্য একটি শারীরিক সুস্থতার প্রয়োজন আছে।  সে জন্যই মেডিকেল বোর্ডের তত্ত্বাবধানে এখন বাসায় নিয়ে এসেছি।

এখন বাসায় রেখেই চিকিৎসা চলবে।

শেয়ার করুন