১৩ সেপ্টেম্বর ২০২৬, রবিবার, ০৭:২৩:৪০ অপরাহ্ন
শিরোনাম :
আসুন এবার রাষ্ট্রকে আমরা পুনর্গঠন করি - প্রধানমন্ত্রী ‘মাননীয়’ শব্দ ব্যবহার না করার সূচনা নিজেই শুরু করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান টেক্সাসে বিতর্কিত নতুন পাঠ্যক্রম অনুমোদনে মুসলিমদের ক্ষোভ ঘুষ নিয়ে নাগরিকত্ব, সাবেক ইমিগ্রেশন কর্মকর্তা লুকম্যান ও ওলাবি গ্রেফতার জাতিসংঘ অধিবেশনের ফাঁকে তারেক-ট্রাম্পের বৈঠকের সম্ভাবনা জাতিসংঘ সাধারণ পরিষদে প্রেসিডেন্টের দায়িত্ব নিলেন ড. খলিলুর রহমান সাইফুজ্জামান চৌধুরী ও স্ত্রীর সম্পদের বিষয়ে এফবিআইয়ের প্রতিবেদন দুদকে তারেকের কূটনৈতিক চালে ধরাশায়ী হাসিনা মুসলিম বিদ্বেষে কিশোর আলী হত্যায় মায়ার্সকে ২৫ বছরের কারাদণ্ড অক্টোবরে বাড়ছে স্ন্যাপ সুবিধা ও আয়সীমা


মেমোরিয়াল ডে’তে সোলজার্স মনুমেন্টে বাঙালিদের প্রথম শ্রদ্ধাজ্ঞাপনে তিনবাংলা
দেশ রিপোর্ট
  • আপডেট করা হয়েছে : ০৯-০৬-২০২২
মেমোরিয়াল ডে’তে সোলজার্স মনুমেন্টে বাঙালিদের প্রথম শ্রদ্ধাজ্ঞাপনে তিনবাংলা মেমোরিয়াল ডে’তে নিউইয়র্কে ‘সোলজার্স মনুমেন্ট’-এ তিনবাংলা’র শ্রদ্ধা জ্ঞাপন


আমেরিকায় ১৫৪তম ‘মেমোরিয়াল ডে’ পালিত হলো ৩০ মে। প্রয়াত সাহসী সৈনিকদের সম্মানে নিবেদিত দিন এটি। ১৯৭৬-এ নিউইয়র্কে প্রতিষ্ঠিত হয় ‘সোলজার্স অ্যান্ড সেইলরস মনুমেন্ট’। হাডসন নদীর তীরে ওয়েস্ট ৮৯ স্ট্রিটের পার্কে এই স্মৃতিসৌধ। মেমোরিয়াল ডে’তে এখানেই চলে আনুষ্ঠানিক পুষ্পস্তবক অর্পণ। এবারে ‘তিনবাংলা’ সংগঠন বাঙালিদের পে প্রথম শ্রদ্ধা জানিয়েছে। 

তিনবাংলা’র গ্লোবাল সভাপতি কবি সালেম সুলেরী শ্রদ্ধাপর্বে নেতৃত্ব দেন। ‘গেস্ট অব অনার’ ছিলেন বীর মুক্তিযোদ্ধা ডা. চৌধুরী সারোয়ার হাসান। আয়োজনে সংপ্তি বক্তব্য রাখেন তিন কৃতবিদ্য সংগঠক। তিনবাংলা ইউএসএ’র প্রেসিডিয়াম সদস্য অধ্য আজিজুল হক। যুগ্ম সম্পাদক প্রকৌশলী সৈয়দ ফজলুর রহমান। ‘ড্রিম ফাউন্ডেশন’ সভাপতি আলী হোসেন প্রমুখ।

ডা. সারোয়ার হাসান আবেগপ্রবণ বক্তব্যে বলেন ‘মেমোরিয়ায়ল ডে’ উৎসবের দিন নয়। বিশ্বযুদ্ধ-গৃহযুদ্ধে নিহত সৈনিকদের প্রতি শোক প্রকাশই উদ্দেশ্য। এদিন ‘হ্যাপি মেমোরিয়াল ডে' বলাও অনৈতিক কাজ। তিনি বলেন, ৪৫ বছর আমেরিকায় আছি। কিন্তু নিউইয়র্কের এই স্মৃতিসৌধের কথা জানা ছিলো না। তিনবাংলা-প্রধান কবি সালেম সুলেরীকে এজন্যে বিশেষ ধন্যবাদ।

গেøাবাল সভাপতি সালেম সুলেরী বলেন, আমরা আজ ধন্য। আমেরিকায় বসবাসকারী বাঙালি হিসেবে নৈতিক দায়িত্ব পালনে ব্রতী হয়েছি। শ্রদ্ধা জানানোর মাধ্যমে ইতিহাসে বাঙালি কমিউনিটি সম্মানিত হলো।

সন্ধ্যায় ‘মেমোরিয়াল ডে’ বিষয়ে তিনবাংলা’র আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভাপতিত্ব করেন ইউএসএ কমিটির সভাপতি নার্গিস আহমেদ। প্রধান আলোচক ছিলেন প্রেসিডিয়াম সদস্য আজিজুল হক। আগামী বছর ঘটা করে ‘মেমোরিয়াল ডে’ পালনের সিদ্ধান্ত হয়। 

শেয়ার করুন