১১ অগাস্ট ২০২৬, মঙ্গলবার, ১০:৫৩:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম :
সাকিব প্রসঙ্গে ক্রীড়া প্রতিমন্ত্রী- ‘আর কোনো সুযোগ নেই’ ঘনবসতিপূর্ণ ও অপরিকল্পিত নগর এলাকায় শিশুদের স্বাস্থ্যঝুঁকি বেশি এআইপ্যাক সমর্থিত প্রার্থীকে হারিয়ে মিশিগানে চমক দেখালেন ড. আবদুল এল-সায়েদ ‘দেশের গ্রেট প্লেয়ার সিমপ্যাথি ছিল,আসলে সে খুনীর প্রমাণিত দোসর, ফ্যাসিস্ট’ মসজিদ নির্মাণে অনুমতি না দেওয়ায় ব্রোকেন অ্যারো সিটির বিরুদ্ধে মামলা ২৫ হাজার ডলার লুটের অভিযোগ, দুই বাংলাদেশি গ্রেফতার বাংলাদেশসহ ৫০ দেশের জন্য ভিসা বন্ড স্থায়ী করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র ছাত্রলীগের দুই গ্রুপের মারামারিতে হাসপাতালে ১, গ্রেফতার ১ প্রথমবার জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান নিউইয়র্কে আইসের মুখোশ নিষেধাজ্ঞায় স্থগিতাদেশ


হাসিনার কর্তৃত্ববাদী প্রতিষ্ঠায় বিচার বিভাগ সহায়ক ভূমিকা পালন করেছে
দেশ অনলাইন
  • আপডেট করা হয়েছে : ১৬-১১-২০২৪
হাসিনার কর্তৃত্ববাদী প্রতিষ্ঠায় বিচার বিভাগ সহায়ক ভূমিকা পালন করেছে


ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান বলেছেন, শেখ হাসিনার কর্তৃত্ববাদী শাসন প্রতিষ্ঠায় বিচার বিভাগ সহায়ক ভূমিকা পালন করেছে।

এই ধরনের শাসনের উত্থানে সহায়তা করার জন্য গণমাধ্যমের একটি অংশেরও সমালোচনা করেন তিনি। শনিবার (১৬ নভেম্বর) রাজধানীর মাইডাস সেন্টারে আইন বিষয়ক অনুসন্ধানী সাংবাদিকতা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ড. ইফতেখারুজ্জামান এ কথা বলেন। টিআইবি ও সুপ্রিম কোর্ট রিপোর্টার্স ফোরাম (এসআরএফ) যৌথভাবে এ কর্মশালার আয়োজন করে।

তিনি জোর দিয়ে বলেন, ‘বিচার বিভাগ ও গণমাধ্যমের স্বাধীনতা ওতপ্রোতভাবে জড়িত। একটি কার্যকর বিচার বিভাগের সুফল পেতে হলে রাজনৈতিক সংস্কার জরুরি। সাংবাদিকরা এই পরিবর্তনের পেছনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন।’ তিনি বলেন, বিচার বিভাগ এবং গণমাধ্যমের একাংশ, যাদের জবাবদিহিতা নিশ্চিত করার কথা ছিল, তারা বরং কর্তৃত্ববাদী চর্চাকে উৎসাহিত করতে জড়িত ছিল।

সুপ্রিম কোর্ট রিপোর্টার্স ফোরামের সভাপতি মাসুদুর রহমান ও সাধারণ সম্পাদক গোলাম রাব্বানী অনুষ্ঠানে বক্তব্য দেন।

আদালত অবমাননার অভিযোগে করা মামলায় সাংবাদিকদের আইনি সহায়তার আশ্বাস দিয়েছেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল অনিক আর হক। কর্মশালার লক্ষ্য ছিল সাংবাদিকদের দক্ষ করে গড়ে তুলে বিচার বিভাগের অনিয়ম উদঘাটন, আইনের গুরুত্বপূর্ণ ছেদ এবং অনুসন্ধানী প্রতিবেদনের ওপর গুরুত্বারোপ করা।

শেয়ার করুন