০৪ ফেব্রুয়ারী ২০২৬, বুধবার, ০৭:৫৩:৩১ অপরাহ্ন
শিরোনাম :
ওয়ারেন্ট ছাড়া বাড়িতে প্রবেশের গোপন নীতি আইসের উবার ও লিফট চালকদের অধিকার রক্ষায় ডিঅ্যাকটিভেশন বিল পাস ৩ লাখ অভিবাসী শিশুর খোঁজে ফেডারেল অভিযান, ১.৪৫ লাখ শনাক্ত ৭৫ দেশের অভিবাসনে নিষেধাজ্ঞা : ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে মামলা গুলিতে আহত বাংলাদেশি বংশোদ্ভূত যুবক, পুলিশের বক্তব্যে পরিবারের আপত্তি ডেমোক্র্যাট-নিয়ন্ত্রিত শহরে আইসকে বিক্ষোভে হস্তক্ষেপ না করার নির্দেশ বাংলাদেশে যুক্তরাষ্ট্রের নাগরিকদের জন্য ‘নিরাপত্তা সতর্কতা’ জারি আইস সাতটি নতুন অভিবাসী আটক কেন্দ্র চালুর কথা ভাবছে সুপ্রিম কোর্টের রায় নির্ধারণ করবে ২ হাজার ডলারের স্টিমুলাস চেকের ভাগ্য ৯ ফেব্রুয়ারি বিটিভিতে ভাষণ দেবেন তারেক রহমান


ইউনূস-সুলিভান ফোনালাপে গুরুত্ব পেলো যেসব ইস্যু
দেশ রিপোর্ট
  • আপডেট করা হয়েছে : ২৫-১২-২০২৪
ইউনূস-সুলিভান ফোনালাপে গুরুত্ব পেলো যেসব ইস্যু ড. মূহাম্মদ ইউনূস ও জ্যাক সুলিভান


বাংলাদেশ যেসব চ্যালেঞ্জের মুখোমুখি হবে, সেগুলো মোকাবিলায় অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি অব্যাহত সমর্থনের প্রতিশ্রুতি দিয়েছে যুক্তরাষ্ট্র। প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে এক ফোনালাপে এমন কথাই জানিয়েছেন যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সুলিভান। গত ২৩ ডিসেম্বর সোমবার হোয়াইট হাউসের ওয়েবসাইটে প্রকাশিত বিবৃতি ও প্রধান উপদেষ্টার প্রেস উইংয়ের বিবৃতিতে এই তথ্য জানানো হয়। হোয়াইট হাউসের বিবৃতিতে বলা হয়, ধর্ম নির্বিশেষে সব মানুষের মানবাধিকারের প্রতি সম্মান প্রদর্শন এবং তা সুরক্ষার ক্ষেত্রে নিজেদের প্রতিশ্রুতি ব্যক্ত করেছেন উভয় নেতা। একটি সমৃদ্ধ, স্থিতিশীল ও গণতান্ত্রিক বাংলাদেশের জন্য যুক্তরাষ্ট্রের সমর্থন পুনর্ব্যক্ত করেছেন জ্যাক সুলিভান। বাংলাদেশ যেসব চ্যালেঞ্জের মুখোমুখি হবে, সেগুলো মোকাবিলায় যুক্তরাষ্ট্রের অব্যাহত সমর্থনের কথাও উল্লেখ করেন তিনি। এ ছাড়া একটি চ্যালেঞ্জিং সময়ে বাংলাদেশকে নেতৃত্ব দেয়ার জন্য প্রধান উপদেষ্টা ড. ইউনূসকে ধন্যবাদ জানান সুলিভান। প্রধান উপদেষ্টার প্রেস উইংয়ের বিবৃতিতে বলা হয়, প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূসের সঙ্গে যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সুলিভানের ফোনালাপ হয়েছে। দুজনের আলোচনায় দু’দেশের পারস্পরিক স্বার্থের বিষয় উঠে আসে। গত ৮ই আগস্ট দায়িত্ব গ্রহণের পর গত সাড়ে চার মাস ধরে প্রফেসর মুহাম্মদ ইউনূস অন্তর্বর্তীকালীন সরকারে যে নেতৃত্ব দিয়েছেন তার প্রশংসা করেন যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা। বাংলাদেশের অর্থনীতি ইতিমধ্যে ঘুরে দাঁড়াতে শুরু করার পাশাপাশি গুরুত্বপূর্ণ রাজনৈতিক, নির্বাচন সংক্রান্ত এবং অন্যান্য সংস্কার শুরুর জন্য যে অগ্রগতি হয়েছে তারও প্রশংসা করেন জ্যাক সুলিভান। তিনি জাতীয় নির্বাচনের জন্য সম্ভাব্য সময় ঘোষণা করায় প্রধান উপদেষ্টাকে ধন্যবাদ দেন এবং বাংলাদেশের গণতান্ত্রিক প্রক্রিয়ায় মার্কিন সমর্থন অব্যাহত রাখার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন। টেলিফোন আলাপে তারা বাংলাদেশের সার্বিক পরিস্থিতির উন্নতি নিয়েও আলোচনা করেন। প্রফেসর ড. ইউনূস দেশের প্রান্তিক পর্যায় পর্যন্ত ছড়িয়ে থাকা সংকট কাটিয়ে উঠতে বাংলাদেশকে উদার সহায়তার জন্য যুক্তরাষ্ট্রকে ধন্যবাদ জানান। প্রফেসর ড. ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের প্রতি পুনরায় সমর্থন জানিয়ে জ্যাক সুলিভান একটি সমৃদ্ধ, স্থিতিশীল ও গণতান্ত্রিক বাংলাদেশের জন্য মার্কিন সমর্থন অব্যাহত থাকবে বলে নিশ্চিত করেন। প্রধান উপদেষ্টা বাংলাদেশের এই চ্যালেঞ্জিং সময়ে গুরুত্বপূর্ণ সহায়তার জন্য যুক্তরাষ্ট্রকে ধন্যবাদ জানান। তিনি সেপ্টেম্বরে নিউ ইয়র্ক সফরের সময় মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এবং মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিকেনের সঙ্গে তার বৈঠকের কথা স্মরণ করেন। প্রফেসর ড. ইউনূস জানান, তিনি জানুয়ারির মধ্যে ছয়টি বড় সংস্কার কমিশনের রিপোর্ট হাতে পাওয়ার বিষয়ে আশা করছেন। এরপর সংস্কার ও নির্বাচনের জন্য জাতিকে প্রস্তুত করতে জাতীয় ঐকমত্য গঠন প্রক্রিয়া শুরু হবে।

শেয়ার করুন