০১ সেপ্টেম্বর ২০২৬, মঙ্গলবার, ০২:৫৫:৩০ পূর্বাহ্ন
শিরোনাম :
বাসসের নবনিযুক্ত এমডি ও প্রধান সম্পাদককে জাতীয় প্রেস ক্লাবে সংবর্ধনা বাসস'র এমডি ও প্রধান সম্পাদক পদে নিয়োগ পেলেন কাদের গনি চৌধুরী কপ সম্মেলনে যোগ দিতে নভেম্বরে তুরস্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী নেপাল-তিব্বতে বন্যায় প্রাণহানি বেড়ে ৩৯২, নিখোঁজ প্রায় ১,৪০০ আফগান-আমেরিকান হিসেবে প্রথমবার মার্কিন কংগ্রেসে আইশা ওয়াহাব আমেরিকানদের গৃহস্থালি ঋণ ১৮.৮ ট্রিলিয়ন, ক্রেডিট কার্ড ১.২৬ ট্রিলিয়ন ওহাইওতে মসজিদে সাত বছরে তৃতীয় হামলা জনপ্রিয় হচ্ছে তিন বছরের কলেজ ডিগ্রি, তবে আছে বিতর্ক মুসলিম নারীকর্মীর বৈষম্যের অভিযোগে ওক পার্ক সিটির বিরুদ্ধে মামলা সশস্ত্র ডাকাতের গুলিতে বাংলাদেশি মহসিন রানা নিহত


মাথাপিছু ১৪০০ ডলারের চেক পাচ্ছেন ১০ লাখ আমেরিকান
দেশ রিপোর্ট
  • আপডেট করা হয়েছে : ২৫-১২-২০২৪
মাথাপিছু ১৪০০ ডলারের চেক পাচ্ছেন ১০ লাখ আমেরিকান


করোনায় বিপর্যস্ত আমেরিকানদের জন্যে ২০২০ ও ২০২১ সালে ফেডারেল সরকারের দেয়া মাথাপিছু ১ হাজার ৪০০ ডলারের চেক পায়নি ১০ লাখ আমেরিকান। তা এখন পাঠানো হচ্ছে বলে জানিয়েছে আইআরএস (ইন্টারনাল রেভিনিউ সার্ভিস)। মোট ২.৪ বিলিয়ন ডলার (৩০ হাজার কোটি টাকা) এর চেক চলতি মাসের মধ্যেই সংশ্লিষ্টদের বাসায় কিংবা ব্যাংক অ্যাকাউন্টে পৌঁছবে। 

আর্থিকভাবে নাজুক অবস্থায় নিপতিতদের মধ্যেকার ওই চেকের সমপরিমাণ অর্থ দাবি করে ২০২১ সালের ট্যাক্স রিটার্নে উল্লেখ করার কথা। যারা সেটি ভুলে কিংবা অন্য কোনো কারণে করতে পারেননি তাদের তালিকা তৈরির পর গত ২০ ডিসেম্বর শুক্রবার এই তথ্য জানিয়েছে আইআরএস। এটি ছিল বাইডেন প্রশাসনের ‘ইকোনমিক ইমপেক্ট পেমেন্ট’ (ইআইপি) কর্মসূচি, যা পুরোপুরি অফেরতযোগ্য একটি অনুদান। 

এ প্রসঙ্গে আইআরএস কমিশনার ড্যানি ওয়েরফেল বলেন, ট্যাক্স প্রদানকারী আমেরিকানদের জীবন-মানের উন্নয়নে আইআরএস সর্বদা নিবেদিত রয়েছে। সেই আলোকেই ১০ লাখ আমেরিকানের বাসায় অথবা ব্যাংক অ্যাকাউন্টে চেক পাঠানো হচ্ছে। আর এই তালিকা উদঘাটিত হয়েছে আমাদের নিজস্ব অডিটে। উপরোক্ত ইআইপি প্রোগ্রামে স্টিম্যুলাস চেক পাবার ন্যায়সংগত অধিকার থাকা সত্ত্বেও যারা নিজেদের ভুলে অথবা অজ্ঞতায় তা পাননি সেটি এখন আমরা পাঠাচ্ছি। কারণ এখনো অনেক মানুষ নিদারুণ অর্থ সংকটে রয়েছেন। 

ড্যানি ওয়েরফেল আরো বলেন, এই চেকের জন্যে কাউকে কোনো অফিসে যেতে হবে না কিংবা কোনো আবেদনেরও প্রয়োজন নেই। আশা করছি এই চেক পেয়ে অনেক মানুষ সাময়িকভাবে হলেও কিছুটা স্বস্তিবোধ করতে পারবেন। আর এটি হচ্ছে প্রেসিডেন্ট বাইডেন প্রশাসনের উদারতার সর্বশেষ উদাহরণ।

শেয়ার করুন