০৫ ফেব্রুয়ারী ২০২৬, বৃহস্পতিবার, ০১:৪৮:২৩ পূর্বাহ্ন
শিরোনাম :
ওয়ারেন্ট ছাড়া বাড়িতে প্রবেশের গোপন নীতি আইসের উবার ও লিফট চালকদের অধিকার রক্ষায় ডিঅ্যাকটিভেশন বিল পাস ৩ লাখ অভিবাসী শিশুর খোঁজে ফেডারেল অভিযান, ১.৪৫ লাখ শনাক্ত ৭৫ দেশের অভিবাসনে নিষেধাজ্ঞা : ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে মামলা গুলিতে আহত বাংলাদেশি বংশোদ্ভূত যুবক, পুলিশের বক্তব্যে পরিবারের আপত্তি ডেমোক্র্যাট-নিয়ন্ত্রিত শহরে আইসকে বিক্ষোভে হস্তক্ষেপ না করার নির্দেশ বাংলাদেশে যুক্তরাষ্ট্রের নাগরিকদের জন্য ‘নিরাপত্তা সতর্কতা’ জারি আইস সাতটি নতুন অভিবাসী আটক কেন্দ্র চালুর কথা ভাবছে সুপ্রিম কোর্টের রায় নির্ধারণ করবে ২ হাজার ডলারের স্টিমুলাস চেকের ভাগ্য ৯ ফেব্রুয়ারি বিটিভিতে ভাষণ দেবেন তারেক রহমান


বুয়েট গ্র্যাজুয়েটদের সংবর্ধনা
নিজস্ব প্রতিনিধি
  • আপডেট করা হয়েছে : ০১-০১-২০২৫
বুয়েট গ্র্যাজুয়েটদের সংবর্ধনা সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিতি


বুয়েট অ্যালামনাই গত ২৭ ডিসেম্বর ২০২৪ শুক্রবার বুয়েট খেলার মাঠে প্রকৌশলে ১৯৭৪ এবং স্থাপত্যে ১৯৭৫ ব্যাচের গ্র্যাজুয়েটদের ৫০ বছর এবং প্রকৌশলে ১৯৯৫ এবং স্থাপত্যে ১৯৯৬ ব্যাচের গ্র্যাজুয়েটদের ৩০ বছর পূর্তিতে সংবর্ধনা জ্ঞাপনের এক মনোজ্ঞ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে ৫০তম গ্র্যাজুয়েটদের ৯৭ জন এবং ৩০তম গ্র্যাজুয়েটদের ১৫৫ জনকে সম্মাননা প্রদান করা হয়। প্রকৌশলী ইমু রিয়াজুল হাসানের সঞ্চালনায় এবং বুয়েট অ্যালামনাইয়ের সভাপতি প্রফেসর ড. আইনুন নিশাতের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের পুরকৌশল বিভাগের প্রাক্তন প্রফেসর এ.এফ.এম আবদুর রউফ এবং সম্মানিত অতিথি হিসেবে বুয়েট অ্যালামনাইয়ের প্রধান পৃষ্ঠপোষক ও বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আবু বোরহান মো: বদরুজ্জামান বক্তৃতা প্রদান করেন। আরও বক্তব্য দেন বুয়েট অ্যালামনাইয়ের মহাসচিব প্রকৌশলী মাহ্তাব উদ্দিন এবং বুয়েট অ্যালামনাইয়ের সমন্বয়ক ও ছাত্রকল্যাণ পরিচালক অধ্যাপক ড. মোহাম্মদ আল আমিন সিদ্দিক। সংবর্ধিত ৫০ বছরের গ্র্যাজুয়েটদের পক্ষ থেকে বুয়েট অ্যালামনাই ১৯৭০-১৯৭৪ ব্যাচের প্রতিনিধি প্রকৌশলী মুনীর উদ্দিন আহমেদ ও ৩০ বছর গ্র্যাজুয়েটদের পক্ষ থেকে বুয়েট ৮৮-ব্যাচের প্রতিনিধি প্রকৌশলী মো. শহিদুল আলম বক্তব্য প্রদান করেন।

অনুষ্ঠানটি বিকালে থেকে অতিথিদের আগমনের মধ্যে দিয়ে শুরু হয় এবং রাত ৮টায় নৈশ ভোজের মাধ্যমে শেষ হয়। সংবর্ধিত ব্যাচের অ্যালামনাইদের সম্মানিয় ক্রেস্ট ও উত্তরীয় দিয়ে বরণ করা হয়। সংবর্ধনা অনুষ্ঠান উপলক্ষ্যে উভয় ব্যাচের লেখার সমন্বয়ে একটি আকর্ষণীয় ‘নিউজলেটার ডিসেম্বর ২০২৪’ প্রকাশিত হয়। একটি মনোমুগ্ধকর সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠানটিকে আরো আকর্ষণীয় করে তুলে। সাংস্কৃতিক অনুষ্ঠানটি পরিচালনা করেন বুয়েট অ্যালামনাইবৃন্দ।

উক্ত অনুষ্ঠানের যাবতীয় খবরাখবর প্রচারে আপনার সার্বিক সহযোগিতা আমাদেরকে বিশেষ ভাবে অনুপ্রাণিত ও উৎসাহিত করবে।

শেয়ার করুন