৩১ অগাস্ট ২০২৬, সোমবার, ০৭:৫৪:০৮ অপরাহ্ন
শিরোনাম :
বাসসের নবনিযুক্ত এমডি ও প্রধান সম্পাদককে জাতীয় প্রেস ক্লাবে সংবর্ধনা বাসস'র এমডি ও প্রধান সম্পাদক পদে নিয়োগ পেলেন কাদের গনি চৌধুরী কপ সম্মেলনে যোগ দিতে নভেম্বরে তুরস্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী নেপাল-তিব্বতে বন্যায় প্রাণহানি বেড়ে ৩৯২, নিখোঁজ প্রায় ১,৪০০ আফগান-আমেরিকান হিসেবে প্রথমবার মার্কিন কংগ্রেসে আইশা ওয়াহাব আমেরিকানদের গৃহস্থালি ঋণ ১৮.৮ ট্রিলিয়ন, ক্রেডিট কার্ড ১.২৬ ট্রিলিয়ন ওহাইওতে মসজিদে সাত বছরে তৃতীয় হামলা জনপ্রিয় হচ্ছে তিন বছরের কলেজ ডিগ্রি, তবে আছে বিতর্ক মুসলিম নারীকর্মীর বৈষম্যের অভিযোগে ওক পার্ক সিটির বিরুদ্ধে মামলা সশস্ত্র ডাকাতের গুলিতে বাংলাদেশি মহসিন রানা নিহত


জাতিসংঘের কার্যক্রমে চালু হচ্ছে বাংলা ভাষা
দেশ রিপোর্ট
  • আপডেট করা হয়েছে : ২২-০৬-২০২২
জাতিসংঘের কার্যক্রমে চালু হচ্ছে বাংলা ভাষা জাতিসংঘের সদর দফতর


জাতিসংঘের কার্যক্রমের যাবতীয় তথ্য ইংরেজি, ফরাসি, রুশ ইত্যাদি ভাষার পাশাপাশি এখন থেকে বাংলায়ও পাওয়া যাবে। গত ১৭ জুন সংস্থাটির সাধারণ সভায় পাশ হয়েছে বহুভাষা ব্যবহারের এই প্রস্তাব। এখন থেকে জাতিসংঘের কার্যক্রম সম্পর্কিত যাবতীয় তথ্য মিলবে বাংলায়ও। এ ছাড়া হিন্দি ও উর্দুকেও সংযোজন করা হয়েছে।

ইংরেজি, ফরাসি, রুশ, ম্যান্ডারিন, আরবি ও স্প্যানিশ এই ছয়টি ভাষায় মূলত এ পর্যন্ত জাতিসংঘের সব লিখিত এবং মাল্টিমিডিয়ায় প্রকাশিত বার্তা প্রচারিত হতো। এখন থেকে সেখানে যুক্ত হলো বাংলা, উর্দু ও হিন্দি। সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, সংস্থাটির ওয়েবসাইটেও এখন থেকে বাংলা ভাষা ব্যবহৃত হবে।


শেয়ার করুন