০২ সেপ্টেম্বর ২০২৬, বুধবার, ০৭:৩৬:০১ পূর্বাহ্ন
শিরোনাম :
বাসসের নবনিযুক্ত এমডি ও প্রধান সম্পাদককে জাতীয় প্রেস ক্লাবে সংবর্ধনা বাসস'র এমডি ও প্রধান সম্পাদক পদে নিয়োগ পেলেন কাদের গনি চৌধুরী কপ সম্মেলনে যোগ দিতে নভেম্বরে তুরস্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী নেপাল-তিব্বতে বন্যায় প্রাণহানি বেড়ে ৩৯২, নিখোঁজ প্রায় ১,৪০০ আফগান-আমেরিকান হিসেবে প্রথমবার মার্কিন কংগ্রেসে আইশা ওয়াহাব আমেরিকানদের গৃহস্থালি ঋণ ১৮.৮ ট্রিলিয়ন, ক্রেডিট কার্ড ১.২৬ ট্রিলিয়ন ওহাইওতে মসজিদে সাত বছরে তৃতীয় হামলা জনপ্রিয় হচ্ছে তিন বছরের কলেজ ডিগ্রি, তবে আছে বিতর্ক মুসলিম নারীকর্মীর বৈষম্যের অভিযোগে ওক পার্ক সিটির বিরুদ্ধে মামলা সশস্ত্র ডাকাতের গুলিতে বাংলাদেশি মহসিন রানা নিহত


জাতিসংঘের মহাসচিবের ইউক্রেন সফর
আন্তোনিও গুতেরেসের কিয়েভে সফরের মধ্যেই রাশিয়ার রকেট হামলা
দেশ রিপোর্ট
  • আপডেট করা হয়েছে : ২৯-০৪-২০২২
আন্তোনিও গুতেরেসের কিয়েভে সফরের মধ্যেই রাশিয়ার  রকেট হামলা জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস ও ইউক্রেন প্রধান জেলেনস্কি/ছবি সংগৃহীত


জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেসের কিয়েভে সফরের মধ্যেই  ওই শহরেই রকেট হামলা করেছে রাশিয়া। সফরে গুতেরেস বলেন,নিরাপত্তা পরিষদ ইউক্রেনের যুদ্ধ প্রতিরোধ করতে বা থামাতে ব্যর্থ হয়েছে। বিষয়টিকে বড় ধরনের হতাশা ও ক্রোধ সঞ্চারক বলে উল্লেখ করেন। 

জাতিসংঘের মহাসচিব বলেন, খুব স্পষ্ট করে বললে (নিরাপত্তা পরিষদ) এ যুদ্ধ ঠেকাতে ও শেষ করতে যা করা দরকার ছিল তা ব্যার্থ হয়েছে। 

বিশ্ব শান্তি ও নিরাপত্বা নিশ্চিত করাই জাতিসংঘের নিরাপত্বা পরিষদের অন্যতম দ্বায়িত্ব। 

কিন্তু গত ২৪ ফ্রেব্রুয়ারী ইউক্রেনে রুশ আক্রমন শুরু হলে নিরাপত্বা পরিষদ তার ব্যার্থতার জন্য ইউক্রেন সহ অনেক দেশেরই সমালোচনার মুখে পড়েছে। 

সফরে জাতিসংঘের মহাসচিব বলেন, আমরা এখানে বলতে এসেছি যে আমরা হাল ছাড়বো না। 

এদিকে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা জানিয়েছে, জাতিসংঘের মহাসচিবের কিয়েভ সফরকালে খুব কাছাকাছি এলাকায় রুশ ক্ষেপনাস্ত্র হামলা হলে মহাসচিব ও তার সফরসঙ্গীরা হতবাক হয়ে যান। 

উল্লেখ্য, আন্তোনওি গুতরেসেরে এ সফর ছিল ইউক্রেনের হাজার হাজার বেসামরিক নাগরিককে নিরাপদ স্থানে সরিয়ে নেয়ার জন্য সেখানে যাওয়া। তবে এর আগে ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনেস্কি জাতিসংঘ ও তার মহাসচিবেরও কঠোর সমালোচনা করেছিলেন। 

শেয়ার করুন