০৫ ফেব্রুয়ারী ২০২৬, বৃহস্পতিবার, ৬:৬:২৮ পূর্বাহ্ন
শিরোনাম :
ওয়ারেন্ট ছাড়া বাড়িতে প্রবেশের গোপন নীতি আইসের উবার ও লিফট চালকদের অধিকার রক্ষায় ডিঅ্যাকটিভেশন বিল পাস ৩ লাখ অভিবাসী শিশুর খোঁজে ফেডারেল অভিযান, ১.৪৫ লাখ শনাক্ত ৭৫ দেশের অভিবাসনে নিষেধাজ্ঞা : ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে মামলা গুলিতে আহত বাংলাদেশি বংশোদ্ভূত যুবক, পুলিশের বক্তব্যে পরিবারের আপত্তি ডেমোক্র্যাট-নিয়ন্ত্রিত শহরে আইসকে বিক্ষোভে হস্তক্ষেপ না করার নির্দেশ বাংলাদেশে যুক্তরাষ্ট্রের নাগরিকদের জন্য ‘নিরাপত্তা সতর্কতা’ জারি আইস সাতটি নতুন অভিবাসী আটক কেন্দ্র চালুর কথা ভাবছে সুপ্রিম কোর্টের রায় নির্ধারণ করবে ২ হাজার ডলারের স্টিমুলাস চেকের ভাগ্য ৯ ফেব্রুয়ারি বিটিভিতে ভাষণ দেবেন তারেক রহমান


বিদ্যুত ও জ্বালানি মন্ত্রণালয় অভিমুখে বিক্ষোভ করবে গনতন্ত্র মঞ্চ
নিজস্ব প্রতিবেদক
  • আপডেট করা হয়েছে : ১১-০৬-২০২৩
বিদ্যুত ও জ্বালানি মন্ত্রণালয় অভিমুখে বিক্ষোভ করবে গনতন্ত্র মঞ্চ


প্রতিবেদক 

 

অসহনীয় লোডশেডিং এবং বিদ্যুত ও জ্বালানি সংকট সমাধানের দাবিতে ১৯ জুন বিদ্যুত মন্ত্রণালয় অভিমুখে বিক্ষোভের কর্মসূচি ঘোষণা করেছে গণতন্ত্র মঞ্চ। গত ৪-৭ জুন পর্যন্ত দিনাজপুর অভিমুখে অনুষ্ঠিত রোডমার্চে বিভিন্ন জায়গায় ক্ষমতাসীন দলের হামলার প্রতিবাদে গণতন্ত্র মঞ্চের সোমবার ঢাকায় বিক্ষোভ সমাবেশ করবে।

 

রোববার সকালে পুরানা পল্টনের মেহরাব প্লাজায় রাষ্ট্র সংস্কার আন্দোলনের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে গণতন্ত্র মঞ্চের সমন্বয়ক বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক  সাইফুল হক  এই কর্মসূচি ঘোষণা করেন।

 

তিনি বলেন, ‘‘ অসহনীয় লোডশেডিং এবং বিদ্যুত ও জ্বালানি সংকট সমাধানের দাবিতে আগামী ১৯ জুন বেলা ১১টায় আমরা বিদ্যুত ও জ্বালানি মন্ত্রণালয় অভিমুখে বিক্ষোভ করবো। এছাড়া রোড মার্চে হামলা ও বাধার প্রতিবাদে আমরা সোমবার জাতীয় প্রেসক্লাবের সামনে বিক্ষোভ সমাবেশ করব।”

 

দিনাজপুর অভিমুখে অনুষ্ঠিত রোড মার্চে হামলা ও বাধা প্রদানের ঘটনাবলী তুলে ধরে সাইফুল হক বলেন, ‘‘ ওইসব হামলার ঘটনা প্রমাণ করে আওয়ামী লীগ সরকার এখন এক গণআতঙ্গে ভুগছে। ক্ষমতা হারানোর ভয়ে শান্তিপূর্ণ সমাবেশ-মিছিলেও তারা বেসামাল হয়ে পড়েছে।”

 

‘‘ এখনও তারা যে দমন করেই গদি টিকিয়ে রাখতে চায় তাও পরিস্কার। এই কাজে প্রশাসনকে তারা দলীয় প্রতিষ্ঠান হিসাবে ব্যবহার করতেই যে ততপর আমাদের গত ৪ জুন থেকে ৭ জুনের রোড মার্চের ঘটনাবলীও তা আরেকবার প্রমাণ করেছে।”

 

তিনি বলেন, ‘‘ সরকার, পুলিশ প্রশাসন ও সরকারি দলের এতসব বাধা, হামলা, আক্রমণ, উস্কানি ও ত্রাস সৃষ্টির পরেও রোড মার্চের পথে পথে আমরা মানুষের অকুন্ঠ সমর্থন, সহযোগিতা ও ভালোবাসা পেয়েছি। প্রচন্ড গরম উপেক্ষা করে সমাবেশগুলোতে হাজার হাজার মানুষ অংশ নিয়ে্রেছ। বিদ্যমান ফ্যাসিবাদী দুঃশাসন অবসানে তারা তাদের মরিয়া লড়াইয়ের মনোভাবের বার্তা দিয়েছে।”

 

‘‘ জনগন অনতিবিলম্বে দুর্নীতিবাজ, গণবিরোধী, ভোটের অধিকারহরণকারী গায়ের জোরে ক্ষমতায় আঁকড়ে থাকা এই সরকারের কবল থেকে মুক্তি চায়। মানুষ কোনোভাবে আর এই সরকারকে নিতে পারছে না। তারা সত্যিকারের একটি পরিবর্তনের জন্য উন্মুখ হয়ে আছে।”

সংবাদ সম্মেলনে নাগরিক ঐক্যের মাহমুদুর রহমান মান্না, শহীদুল্লাহ কায়সার, সাকিব আনোয়ার, শাহনাজ রানু, ভাসানী অনুসারি পরিষদের শেখ রফিকুল ইসলাম বাবলু, কাজী মো. নজরুল, গনসংহতি আন্দোলনের জোনায়েদ সাকি, বাচ্চু ভুঁইয়া, রাষ্ট্র সংস্কার আন্দোলনের হাসনাত কাইয়ুম, মাহবুব জামান কাদেরী, জেএসডির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক কামাল উদ্দিন পাটোয়ারি, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির বহ্ণি শিখা জামালী ও আকবর খান উপস্থিত ছিলেন।

 

শেয়ার করুন