১৭ মার্চ ২০২৬, মঙ্গলবার, ০৫:৫২:৪১ অপরাহ্ন
শিরোনাম :
বাংলাদেশের অবিসংবাদিত নেতা শেখ মুজিবুর রহমানের ১০৬তম জন্মবার্ষিকী আজ নিজ হাতে মাটি কেটে খাল খনন কর্মসূচির উদ্বোধন করেছেন তারেক রহমান সংসদে প্রথমেই বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী ও সংসদ নেতা তারেক রহমান ডেপুটি স্পিকার নির্বাচিত হলেন ব্যারিষ্টার কায়সার কামাল হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রম ত্রয়োদশ জাতীয় সংসদে স্পিকার নির্বাচিত ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন বসছে আজ তারাবি নামাজ চলাকালীন মসজিদ লক্ষ্য করে গুলি নিউ ইয়র্কে সামগ্রিক অপরাধ কমলেও ব্রঙ্কসে বাড়ছে মুসলিম সম্প্রদায়কে বহিষ্কার ও নিষিদ্ধ করার প্রস্তাব কেয়ারকে ফ্লোরিডা গভর্নরের সন্ত্রাসী ঘোষণার বিরুদ্ধে আদালতের রায়


বিনা ভোটের সরকার বন্যায় বরাদ্দ দেয়নি: আমীর খসরু
নিজস্ব প্রতিবেদক
  • আপডেট করা হয়েছে : ২৭-০৬-২০২২
বিনা ভোটের সরকার বন্যায় বরাদ্দ দেয়নি: আমীর খসরু


বাংলাদেশ জাতীয়তাবাদী দল—বিএনপি’র স্থানীয় কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, বিনা ভোটের আওয়ামী লীগ সরকার পদ্মা সেতুর টয়লেট বানানোর টাকাও বন্যায় বরাদ্দ দেয়নি । 

রোববার দুপুরে বন্যা কবলিত সুনামগঞ্জের ধর্মপাশা ও মধ্যনগর উপজেলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান  দেশনায়ক তারেক রহমানের নির্দেশনায় বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষকদলের উদ্যোগে ত্রাণ সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

আমীর খসরু মাহমুদ চৌধুরী  বলেন, সিলেট জেলাসহ কয়েকটি জেলায় বন্যা আক্রান্ত হয়ে মানুষ মানবেতর জীবনযাপন করছে। আর বিনা ভোটের সরকার দু কোটি টাকা খরচ করে পদ্মা সেতুর উদ্বোধন করেন। আ’লীগের সরকারের নেতারা লুটপাটে ব্যস্ত, বিদেশে টাকা পাচারে ব্যস্ত।

তিনি আরো বলেন, জোড় করে বসলেই মালিক হওয়া যায় না। বাংলাদেশের মালিক এই দেশের জনগন। মালিকানা ফিরে পেতে হলে সবাইকে সজাগ হতে হবে। তারুণ্যের অহংকার দেশনায়ক তারেক রহমান আগামীতে যে সংগ্রামের নির্দেশে দিবেন, সেই সংগ্রামে আপনারা ঐক্যবদ্ধভাবে দেশ রক্ষা ও এদেশের মানুষের অধিকার আদায়ে অংশ গ্রহণ করবেন।


সুনামগঞ্জ জেলা কৃষকদলের আহ্বায়ক আনিসুল হকের সভাপতিত্বে এসময় আরো বক্তব্য রাখেন, কৃষকদলের কেন্দ্রীয় সভাপতি কৃষিবিদ হাসান জাফির তুহিন, সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবুল, সহ—সভাপতি মামুনুর রশিদ খান, সুনামগঞ্জ জেলা বিএনপি সভাপতি কলিম উদ্দিন মিলন, সাধারণ সম্পাদক নুরুল ইসলাম, কৃষকদলের কেন্দ্রীয় সহ—সভাপতি আ.ন.ম খলিলুর রহমান, যুগ্ম সম্পাদক মোশাররফ হোসেন এমপি, ব্যারিস্টার ওবায়দুর রহমান টিপু, সহ—সধারণ সম্পাদক রিয়াজ উদ্দিন আহমেদ, ময়মনসিংহ বিভাগীয় সাংগঠনিক সম্পাদক সালাউদ্দিন খান মিল্কী, প্রচার সম্পাদক অধ্যাপক শামছুর রহমান শামস, ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক আরজাদুল আরিস ডল প্রমুখ।



শেয়ার করুন