০৩ জুন ২০২৬, বুধবার, ০৬:৩২:৩৮ অপরাহ্ন
শিরোনাম :
আরবি ভাষা ও শিক্ষা যুক্তরাষ্ট্রে জনপ্রিয় হচ্ছে গ্রিনকার্ডের আবেদন নিয়ে ট্রাম্প প্রশাসনের অপব্যাখ্যার পর পুনঃব্যাখ্যা, মামলার প্রস্তুতি বিশ্ব কূটনীতির সর্বোচ্চ মঞ্চে আবারো বাংলাদেশ যুক্তরাষ্ট্রের ইমিগ্রেশন ভিসা : দুইবারের বেশি দূতাবাসে যেতে হবে না অনলাইন জুয়ার বিস্তার উদ্বেগজনক হারে বৃদ্ধি পাচ্ছে বড়রা এ প্রজন্মকে হাটে নিয়ে বিক্রি করে দিয়েছে খালেদা জিয়ার নামে নামকরণ : তারেক রহমানের ‘না’ সাক্ষাৎকার ছাড়াই দ্রুত আশ্রয় আবেদন বাতিলের পরিকল্পনা ট্রাম্প প্রশাসনের নিউ জার্সির আইস ডিটেনশন সেন্টারে অমানবিক আচরণের অভিযোগ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আজ ৪৫তম শাহাদাতবার্ষিকী


ভিসার শর্ত ভাঙলে ভবিষ্যতে যুক্তরাষ্ট্রে প্রবেশে নিষেধাজ্ঞা
দেশ রিপোর্ট
  • আপডেট করা হয়েছে : ০৪-০৩-২০২৬
ভিসার শর্ত ভাঙলে ভবিষ্যতে যুক্তরাষ্ট্রে প্রবেশে নিষেধাজ্ঞা প্রতীকী ছবি


যুক্তরাষ্ট্রে ভ্রমণে আসা বিদেশি নাগরিকদের জন্য নতুন করে সতর্কবার্তা দিয়েছে ঢাকাস্থ মার্কিন দূতাবাস। দূতাবাসের ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশিত এক বার্তায় জানানো হয়েছে, ভিজিটর ভিসায় যুক্তরাষ্ট্রে অবস্থানরত কেউ যদি চিকিৎসা ব্যয় বহনের জন্য মেডিকেইডসহ সরকারি সহায়তা কর্মসূচি ব্যবহার করেন, তবে তা ভিসার শর্ত লঙ্ঘন হিসেবে বিবেচিত হতে পারে।

মার্কিন কর্তৃপক্ষ জানায়, এ ধরনের চিকিৎসা ব্যয়ের আর্থিক চাপ শেষ পর্যন্ত দেশটির করদাতাদের ওপর পড়ে। ফলে সরকারি সুবিধার অপব্যবহার বা এসব সুবিধার ওপর নির্ভরশীলতার প্রমাণ পাওয়া গেলে সংশ্লিষ্ট ব্যক্তির ভবিষ্যতে যুক্তরাষ্ট্রে প্রবেশ কিংবা ভিসা প্রাপ্তি জটিল হয়ে উঠতে পারে। এ পরিস্থিতিতে বিদেশি দর্শনার্থীদের যুক্তরাষ্ট্রে অবস্থানকালে ভিসার সকল শর্ত কঠোরভাবে মেনে চলার আহ্বান জানানো হয়েছে।

শেয়ার করুন