০৮ জুন ২০২৬, সোমবার, ০৩:৬:৩২ পূর্বাহ্ন
শিরোনাম :
মাত্র এক ডোজেই কমতে পারে ৬২ শতাংশ পর্যন্ত খারাপ কোলেস্টেরল নিউ ইয়র্কের ফোনমুক্ত স্কুলে কমেছে বুলিং আরবি ভাষা ও শিক্ষা যুক্তরাষ্ট্রে জনপ্রিয় হচ্ছে গ্রিনকার্ডের আবেদন নিয়ে ট্রাম্প প্রশাসনের অপব্যাখ্যার পর পুনঃব্যাখ্যা, মামলার প্রস্তুতি বিশ্ব কূটনীতির সর্বোচ্চ মঞ্চে আবারো বাংলাদেশ যুক্তরাষ্ট্রের ইমিগ্রেশন ভিসা : দুইবারের বেশি দূতাবাসে যেতে হবে না অনলাইন জুয়ার বিস্তার উদ্বেগজনক হারে বৃদ্ধি পাচ্ছে বড়রা এ প্রজন্মকে হাটে নিয়ে বিক্রি করে দিয়েছে খালেদা জিয়ার নামে নামকরণ : তারেক রহমানের ‘না’ সাক্ষাৎকার ছাড়াই দ্রুত আশ্রয় আবেদন বাতিলের পরিকল্পনা ট্রাম্প প্রশাসনের


হাসিনাকে দেশে ফেরাতে ইন্টারপোলের মাধ্যমে রেড অ্যালার্ট জারির সিদ্ধান্ত
বিশেষ প্রতিনিধি
  • আপডেট করা হয়েছে : ৩০-০৪-২০২৫
হাসিনাকে দেশে ফেরাতে ইন্টারপোলের মাধ্যমে রেড অ্যালার্ট জারির সিদ্ধান্ত শেখ হাসিনা


ছাত্র জনতার অভ্যুত্থানে ৫ আগষ্ট দেশ ছেড়ে ভারতে পালিয়ে গেছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সে থেকে ভারতের কোনো এক অজ্ঞাত স্থানে বাস করছেন তিনি। এদিকে শেখ হাসিনাকে দেশে ফেরাতে ভারতের কাছে চিঠি দিয়েছে সরকার। কিন্তু তার কোনো উত্তর নেই। সর্বশেষ, ব্যাংককে এক অনুষ্ঠানে নরেন্দ্র মোদীর সঙ্গে প্রফেসর ড. মুহাম্মদ ইউনূসের বৈঠক হয়। অনেক কথার মাঝে শেখ হাসিনার মুখ যাতে বন্ধ থাকে সে অনুরোধও করা হয়। কিন্তু মোদী সাফ জানিয়ে দেন সেটা সম্ভবপর নয়। যদিও ইদানিং খুব একটা কথাবার্তা সামাজিক যোগাযোগ মাধ্যমে শোনা যাচ্ছে না। 

এরই মধ্যে আওয়ামী লীগ যতগুলো রাজনৈতিক উদ্যোগ গ্রহণ করেছে, তার প্রতিটাই ব্যর্থ। এমনকি যারা এসব কর্মকান্ডে জড়িয়েছেন, তাদের উপর টর্নেডো বইছে আইনশৃংখলাবাহিনীর। সব মিলিয়ে আওয়ামী লীগের তৃনমূলের লোকজন ক্ষ্যান্ত দিয়েছে কিছুটা। এদিকে আন্তর্জাতিক ট্রাইব্যুনালে বিচার কার্য শুরু হবে সহসাই শেখ হাসিনাসহ আওয়ামী লীগের শীর্ষ নেতৃত্বের। প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস আল জাজিরার সাথে এক সাক্ষাতকারেও এ ব্যাপারে কথা বলেছেন। 

এদিকে গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার সরকারের সাবেক মন্ত্রীসহ যারা বিদেশে আছেন তাদের দেশে ফেরাতে ইন্টারপোলের মাধ্যমে রেড অ্যালার্ট জারির সিদ্ধান্ত নিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। ২৯ এপ্রিল মঙ্গলবার দুদক মহাপরিচালক আখতার হোসেন সাংবাদিকদের এ কথা জানান। তিনি বলেন, ‘আমি নির্দিষ্টভাবে কারো নাম উল্লেখ করতে চাই না। তবে, আমি মনে করি এটি (রেড অ্যালার্ট) তদন্ত দলের এখতিয়ারের মধ্যে রয়েছে।’ ‘যদি তারা তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়ার প্রয়োজন মনে করে, তাহলে তা করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে,’ বলেন তিনি।

এদিকে, রাজউকের প্লট বরাদ্দ নিয়ে দুর্নীতির একটি মামলায় গত ২৭ এপ্রিল রোববার আদালত শেখ হাসিনার মেয়ে সায়মা ওয়াজেদ পুতুলের বিরুদ্ধে ইন্টারপোলের মাধ্যমে গ্রেপ্তারি পরোয়ানা জারির নির্দেশ দিয়েছে।

শেয়ার করুন