৬ অগাস্ট ২০২৬, বুধবার, ১১:৩৭:৩৪ অপরাহ্ন
শিরোনাম :
বাংলাদেশ সোসাইটির নির্বাচন ১৮ অক্টোবর মাইর শুরু হয়েছে কেবল, আসল মারই তো শুরুই হয়নি সাবওয়ে স্টেশন ঠান্ডা রাখতে নতুন পরিকল্পনা শিশুদের টিকা নীতিতে বড় পরিবর্তন আনতে ট্রাম্পের নির্বাহী আদেশ শতবর্ষী চেম্বারস স্ট্রিট সাবওয়ে স্টেশন সংস্কারে বড় প্রকল্প মুসলিম হওয়ায় মৃত্যুর হুমকি, অভিযোগ ফ্লোরিডার রিপাবলিকান কংগ্রেস প্রার্থীর হিজাব পরা নারীকে হামলার অভিযোগ : জোনাথন স্ট্রিপের বিরুদ্ধে হেট ক্রাইমের মামলা ইসলাম ও মুসলিম খ্রিস্টান সম্পর্কের অগ্রণী গবেষক এস্পোসিতোর মৃত্যু মসজিদে অগ্নিসংযোগের চেষ্টা, ৪০ বছর কারাদণ্ডের মুখে ভিনসেন্ট তারেক রহমানের ভারত সফরে প্রাণান্ত চেষ্টা মোদী সরকারের


নিউইয়র্ক বাংলা বইমেলার উদ্বোধক সাদাত হোসাইন
দেশ রিপোর্ট
  • আপডেট করা হয়েছে : ০৭-০৫-২০২৫
নিউইয়র্ক বাংলা বইমেলার উদ্বোধক সাদাত হোসাইন সাদাত হোসাইন


বাংলা সাহিত্যের অন্যতম নন্দিত ও জনপ্রিয় লেখক সাদাত হোসাইন ৩৪ তম নিউ ইয়র্ক আন্তর্জাতিক বাংলা বইমেলা উদ্বোধন করবেন। আগামী ২৩ শে মে সন্ধ্যা ৬ টায় নিউ ইয়র্কের জ‍্যামাইকা পারফর্মিং আর্ট সেন্টারে বইমেলার বর্ণাঢ্য উদ্বোধন। ২৩ থেকে ২৬ মে চারদিন ব্যাপী বইমেলায় আমেরিকা ও কানাডা থেকে বিপুল সংখ্যক লেখক যোগ দেবেন। অংশ নেবে বাংলাদেশ ও পশ্চিমবঙ্গ থেকে আসা বিভিন্ন প্রকাশনা সংস্থা। 

তরুণ লেখক সাদাত হোসাইন এই প্রথম যুক্তরাষ্ট্রে আসছেন। বাংলাদেশ ও পশ্চিমবঙ্গসহ বিশ্বব্যাপী বাংলাভাষী পাঠকের কাছে দারুণ সমাদৃত এই লেখক তাঁর উপন্যাস, ছোটোগল্প ও কবিতা দিয়ে জয় করেছেন পাঠক হৃদয়। সম্মানিত হয়েছেন আইএফআইসি ব্যাংক নিবেদিত ‘কালি ও কলম সাহিত্য পুরস্কার’, ‘এক্সিম ব্যাংক-অন্যদিন হুমায়ূন আহমেদ সাহিত্য পুরস্কার’, ‘শুভজন সাহিত্য সম্মাননা’, ‘এসবিএসপি-আরপি ফাউন্ডেশন সাহিত্য পুরস্কার’, ‘জুনিয়র চেম্বার ইন্টারন্যাশনাল পুরস্কার (সংস্কৃতির ক্ষেত্রে অবদানের জন্য) ২০১৩’ এবং পশ্চিমবঙ্গের ‘চোখ সাহিত্য পুরস্কার ২০১৯’ সহ অসংখ্য পুরস্কার ও সম্মাননা। চলচ্চিত্র নির্মাতা হিসেবেও পরিচিত এই লেখক তাঁর চলচ্চিত্রের জন্য পেয়েছেন বাংলাদেশ শিল্পকলা একাডেমীর ‘বাংলাদেশ স্বল্পদৈর্ঘ্য ও প্রামাণ্য চলচ্চিত্র পুরস্কার ২০১৬’।

৩৪তম নিউ ইয়র্ক আন্তর্জাতিক বাংলা বইমেলার আহ্ববায়ক রোকেয়া হায়দার সকলকে এই বইমেলায় যোগ দিতে আমন্ত্রণ জানিয়েছেন।

শেয়ার করুন