২৮ জুন ২০২৬, রবিবার, ০৭:১৪:২৭ পূর্বাহ্ন
শিরোনাম :
প্রধানমন্ত্রী তারেক রহমান ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে বৈঠক তারেক রহমান শি জিনপিংয়ের সঙ্গে আজ বৈঠক মাদকজনিত মৃত্যুহার কমলেও ফেন্টানিল এখনো প্রধান হুমকি ৩৮ মিলিয়ন মেডিকেইড জালিয়াতির অভিযোগে নেতাসহ ৮ জন গ্রেফতার নারী স্বাস্থ্যকর্মী কর্তৃক ২ মুসলিম নারীকে হয়রানি ও হুমকি রিপাবলিকান কনভেনশনে মুসলিম ডেলিগেটদের ‘যুক্তরাষ্ট্র ছাড়ার’ পরামর্শ ইসরায়েলি বন্ড থেকে ৮৫ শতাংশ বিনিয়োগ প্রত্যাহার মেরিল্যান্ডের মেডিকেইড ও ওবামাকেয়ার থেকে এক বছরে বাদ ৫০ লাখ মানুষ নাগরিকত্ব আবেদনের ফি ১৩৩০ ডলার বাতিল হতে পারে ফি মওকুফ ২০৩৪ সালের পর সোশ্যাল সিকিউরিটি পেনশন সুবিধা কমার আশঙ্কা


পুলিশের ‘অতি উৎসাহী’ সদস্যদের তালিকার নির্দেশ দিলেন আমীর খসরু
নিজস্ব প্রতিবেদক
  • আপডেট করা হয়েছে : ১৩-১০-২০২২
পুলিশের ‘অতি উৎসাহী’ সদস্যদের তালিকার নির্দেশ দিলেন আমীর খসরু


পুলিশের ‘অতি উৎসাহী’ সদস্যদের তালিকা করতে নির্দেশ দিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। আজ বৃহস্পতিবার চট্টগ্রাম নগর বিএনপির নেতা-কর্মীদের ওই নিদের্শনা দিয়েছেন এ বিএনপি নেতা। একই সঙ্গে আওয়ামী লীগের সন্ত্রাসীদের নেতা কর্মীদেরও তালিকা দিয়েছেন।  

বুধবার চট্টগ্রামের পলোগ্রাউন্ড মাঠে বিএনপির সমাবেশে নিয়ে দলটির পক্ষ থেকে সংবাদ সম্মেলন করা হয়। সেখানে নেতাকর্মীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে আমির খসরু মাহমুদ আরো বলেন, সমাবেলে আসার পথে বিএনপির নেতা কর্মীদের ওপর হামলা চালিয়েছে আওয়ামী ও যুবলীগের সন্ত্রাসীরা। তাদের সঙ্গে যোগ দেন অতি উৎসাহী পুলিশের কিছু সদস্য।


তিনি আরো বলেন,পুলিশ নাকি বিএনপির নেতাকর্মীদের তালিকা করছে। তিনি পুলিশের নিয়মনীতি ও তাদের শপথ বাক্যের ও সংবিধান পরে নেয়ার আহ্বান জানান। এ সিনিয়র নেতা বলেন কিছু সদস্যের কারণে পুলিশের ভাবমূর্তি ক্ষুন্ন হচ্ছে। অনুরুপভাবে র‌্যাবের কিছু সদস্যের ভুমিকা নিয়েও প্রশ্ন উঠেছে। 



শেয়ার করুন