১৭ মার্চ ২০২৬, মঙ্গলবার, ০৬:২৬:০৪ অপরাহ্ন
শিরোনাম :
বাংলাদেশের অবিসংবাদিত নেতা শেখ মুজিবুর রহমানের ১০৬তম জন্মবার্ষিকী আজ নিজ হাতে মাটি কেটে খাল খনন কর্মসূচির উদ্বোধন করেছেন তারেক রহমান সংসদে প্রথমেই বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী ও সংসদ নেতা তারেক রহমান ডেপুটি স্পিকার নির্বাচিত হলেন ব্যারিষ্টার কায়সার কামাল হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রম ত্রয়োদশ জাতীয় সংসদে স্পিকার নির্বাচিত ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন বসছে আজ তারাবি নামাজ চলাকালীন মসজিদ লক্ষ্য করে গুলি নিউ ইয়র্কে সামগ্রিক অপরাধ কমলেও ব্রঙ্কসে বাড়ছে মুসলিম সম্প্রদায়কে বহিষ্কার ও নিষিদ্ধ করার প্রস্তাব কেয়ারকে ফ্লোরিডা গভর্নরের সন্ত্রাসী ঘোষণার বিরুদ্ধে আদালতের রায়


জাময়াত ইসলামী বাংলাদেশের আমির গ্রেফতার
জঙ্গি সংশ্লিষ্টতার অভিযোগে গ্রেফতার করা হয়েছে ডা. শফিকুর রহমানকে : পুলিশ
নিজস্ব প্রতিবেদক
  • আপডেট করা হয়েছে : ১৩-১২-২০২২
জঙ্গি সংশ্লিষ্টতার অভিযোগে গ্রেফতার করা হয়েছে ডা. শফিকুর রহমানকে :  পুলিশ


জাময়াত ইসলামী বাংলাদেশের আমির ডা. শফিকুর রহমানকে জঙ্গি সংশ্লিষ্টতার অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশের কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিটের প্রধান মো. আসাদুজ্জামান।

 আজ মঙ্গলবার ঢাকা মহানগর পুলিশের মিডিয়া সেন্টারে সাংবাদিকদের তিনি এ কথা বলেন। এর আগে আজ ভোরে বসুন্ধরা আবাসিক এলাকা থেকে শফিকুর রহমানকে গ্রেপ্তার করা হয় বলে জানান আসাদুজ্জামান। সিটিটিসি প্রধান বলেন নতুন জঙ্গি সংগঠন জামাতুল আনসার ফিল হিন্দাল শারক্কীয়ার সঙ্গে শফিকুর রহমানের সম্পৃক্ততা পাওয়া গেছে। একই অভিযোগে গত ৯ নভেম্বর সিলেট থেকে শফিকুর রহমানের ছেলে রাফাত সাদিক সাইফুল্লাহকে এক সহযোগীসহ গ্রেপ্তার করা হয়েছিল। জামাতুল আনসার শারক্কীয়ার সিলেট অঞ্চলের সমন্বয়ক।


এর আগে ১ নভেম্বর ঢাকার যাত্রাবাড়ী থেকে সংগঠনটির তিন সদস্য গ্রেফতার করার পর অন্যদের ব্যাপারে তথ্য পাওয়া যায়। তাদের জিজ্ঞাসাবাদ করে শফিকুর রহমান ও তার ছেলের সঙ্গে সম্পৃক্ততা পাওয়া গেছে বলে জানান হয়। 


শেয়ার করুন