১৭ মার্চ ২০২৬, মঙ্গলবার, ০৩:০৭:১৯ অপরাহ্ন
শিরোনাম :
বাংলাদেশের অবিসংবাদিত নেতা শেখ মুজিবুর রহমানের ১০৬তম জন্মবার্ষিকী আজ নিজ হাতে মাটি কেটে খাল খনন কর্মসূচির উদ্বোধন করেছেন তারেক রহমান সংসদে প্রথমেই বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী ও সংসদ নেতা তারেক রহমান ডেপুটি স্পিকার নির্বাচিত হলেন ব্যারিষ্টার কায়সার কামাল হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রম ত্রয়োদশ জাতীয় সংসদে স্পিকার নির্বাচিত ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন বসছে আজ তারাবি নামাজ চলাকালীন মসজিদ লক্ষ্য করে গুলি নিউ ইয়র্কে সামগ্রিক অপরাধ কমলেও ব্রঙ্কসে বাড়ছে মুসলিম সম্প্রদায়কে বহিষ্কার ও নিষিদ্ধ করার প্রস্তাব কেয়ারকে ফ্লোরিডা গভর্নরের সন্ত্রাসী ঘোষণার বিরুদ্ধে আদালতের রায়


মোস্তফা কাসুভাই ওরেগন ডিস্ট্রিক্ট কোর্টের বিচারক পদে মনোনীত
দেশ রিপোর্ট
  • আপডেট করা হয়েছে : ১৭-০১-২০২৪
মোস্তফা কাসুভাই ওরেগন ডিস্ট্রিক্ট কোর্টের বিচারক পদে মনোনীত বিচারক মোস্তফা তাহের


হোয়াইট হাউস ওরেগনের মোস্তফা তাহের কাসুভাইকে ওরেগন ডিস্ট্রিক্ট কোর্টের জন্য মার্কিন যুক্তরাষ্ট্রের ডিস্ট্রিক্ট কোর্ট জজ হিসেবে মনোনীত করেছেন।

বিচারক কাসুভাই বর্তমানে ওরেগন ফেডারেল ডিস্ট্রিক্ট কোর্টের একজন মার্কিন ম্যাজিস্ট্রেট জজ হিসেবে কাজ করছেন। তিনি ফেডারেল বেঞ্চে প্রথম মুসলিম আমেরিকান ম্যাজিস্ট্রেট। মুস্তাফা কাসুভাই ২০১৮ সাল থেকে ইউজিনের ফেডারেল ডিস্ট্রিক্ট কোর্টে একজন ফেডারেল ম্যাজিস্ট্রেট হিসেবে দায়িত্ব পালন করেছেন। গত সপ্তাহে রাষ্ট্রপতি জো বাইডেন কাসুভাইকে মার্কিন জেলা আদালতের বিচারক হিসেবে মনোনীত করেন। কাসুভাই এর আগে তিনি লেন কাউন্টি সার্কিট কোর্টে বিচারক হিসেবে প্রায় এক দশক কাটিয়েছেন এবং ইউজিন এবং ক্লামাথ ফলসে দেওয়ানি আইন প্র্যাকটিস করেন।

শ্রম আইনের মামলায় প্র্যাকটিস করার ব্যাপক অভিজ্ঞতা রয়েছে তার। সিনেটে তার নিয়োগ নিশ্চিত করলে বিচারক কাসুভাই হবেন ওরেগনের ফেডারেল জেলা আদালতে দায়িত্ব পালনকারী প্রথম মুসলিম এবং মার্কিন যুক্তরাষ্ট্রে ফেডারেল জেলা আদালতের বিচারক হিসাবে দায়িত্ব পালনকারী তৃতীয় মুসলিম হিসেবে ইতিহাস তৈরি করবেন।

বিচারক মোস্তফা কাসুভাই ১৯৭০ সালে ক্যালিফোর্নিয়ার রেসেডায় জন্মগ্রহণ করেন। তিনি ১৯৯২ সালে বার্কলে ইউনিভার্সিটি অব ক্যালিফোর্নিয়া থেকে বিজনেস অ্যাডমিনিস্ট্রেশনে বিএস এবং পরে ১৯৯৬ সালে ইউনিভার্সিটি অব ওরেগন স্কুল অব ল থেকে জেডি ডিগ্রি অর্জন করেন। তার বাবা-মা ভারতের মুম্বাই থেকে অভিবাসী। সিনেট জুডিশিয়ারি কমিটির শুনানিতে মোস্তাফা কাসুভাই তার সাক্ষ্য বলেন, নম্রতা হলো আদালতের ভিত্তি’ এবং দেশের আইন ও সংবিধান সমুন্নত রাখা। সুতরাং আমি যখন বেঞ্চে বসি তখন আমি যা করার চেষ্টা করি তা হলো আমি লোকেদের প্রতি করুণা ও ধৈর্যধারণ করি।’ যখন আমি একটি রায় ঘোষণা করি যে কেউ বিজয়ী হোক বা না হোক, আমি চাই সেই রায়টি এমনভাবে প্রকাশ করা হোক, যা তাদের আদালতকে এমন একটি জায়গা হিসেবে ভাবতে সাহায্য করে।

শেয়ার করুন