১৭ মার্চ ২০২৬, মঙ্গলবার, ০৩:১০:৪০ অপরাহ্ন
শিরোনাম :
বাংলাদেশের অবিসংবাদিত নেতা শেখ মুজিবুর রহমানের ১০৬তম জন্মবার্ষিকী আজ নিজ হাতে মাটি কেটে খাল খনন কর্মসূচির উদ্বোধন করেছেন তারেক রহমান সংসদে প্রথমেই বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী ও সংসদ নেতা তারেক রহমান ডেপুটি স্পিকার নির্বাচিত হলেন ব্যারিষ্টার কায়সার কামাল হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রম ত্রয়োদশ জাতীয় সংসদে স্পিকার নির্বাচিত ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন বসছে আজ তারাবি নামাজ চলাকালীন মসজিদ লক্ষ্য করে গুলি নিউ ইয়র্কে সামগ্রিক অপরাধ কমলেও ব্রঙ্কসে বাড়ছে মুসলিম সম্প্রদায়কে বহিষ্কার ও নিষিদ্ধ করার প্রস্তাব কেয়ারকে ফ্লোরিডা গভর্নরের সন্ত্রাসী ঘোষণার বিরুদ্ধে আদালতের রায়


প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকি
আজ সারাদেশে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করবে আওয়ামী লীগ
নিজস্ব প্রতিবেদক
  • আপডেট করা হয়েছে : ২২-০৫-২০২৩
আজ সারাদেশে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করবে আওয়ামী লীগ


আওয়ামী লীগ সভাপতি এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকির প্রতিবাদে আজ (২২ মে) সারাদেশে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করবে আওয়ামী লীগ। দলের দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছেন, রাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক আবু সাইদ চাঁদ কর্তৃক প্রকাশ্য জনসভায় আওয়ামী লীগ সভাপতি এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকির প্রতিবাদে আজ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের উদ্যোগে দেশের সকল জেলা/মহানগর, উপজেলায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ কর্মসূচি পালিত হবে।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের সংগঠনের সর্বস্তরের নেতাকর্মী ও সমর্থকদের এই কর্মসূচি যথাযথভাবে পালনের জন্য সাংগঠনিক নির্দেশনা প্রদান করেছেন।


শেয়ার করুন