১৮ মার্চ ২০২৬, বুধবার, ৬:০৪:০৩ পূর্বাহ্ন
শিরোনাম :
বাংলাদেশের অবিসংবাদিত নেতা শেখ মুজিবুর রহমানের ১০৬তম জন্মবার্ষিকী আজ নিজ হাতে মাটি কেটে খাল খনন কর্মসূচির উদ্বোধন করেছেন তারেক রহমান সংসদে প্রথমেই বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী ও সংসদ নেতা তারেক রহমান ডেপুটি স্পিকার নির্বাচিত হলেন ব্যারিষ্টার কায়সার কামাল হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রম ত্রয়োদশ জাতীয় সংসদে স্পিকার নির্বাচিত ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন বসছে আজ তারাবি নামাজ চলাকালীন মসজিদ লক্ষ্য করে গুলি নিউ ইয়র্কে সামগ্রিক অপরাধ কমলেও ব্রঙ্কসে বাড়ছে মুসলিম সম্প্রদায়কে বহিষ্কার ও নিষিদ্ধ করার প্রস্তাব কেয়ারকে ফ্লোরিডা গভর্নরের সন্ত্রাসী ঘোষণার বিরুদ্ধে আদালতের রায়


ওয়াটারকিপার এলায়েন্স কাউন্সিল বোর্ডের সদস্য নির্বাচিত হলেন শরীফ জামিল
নিজস্ব প্রতিবেদক
  • আপডেট করা হয়েছে : ০৩-০৬-২০২৩
ওয়াটারকিপার এলায়েন্স কাউন্সিল বোর্ডের সদস্য  নির্বাচিত হলেন শরীফ জামিল


ওয়াটারকিপার্স বাংলাদেশের সমন্বয়ক ও বুড়িগঙ্গা রিভারকিপার শরীফ জামিল চতুর্থবারের মতো বিনা প্রতিদ্বন্দিতায় যুক্তরাষ্ট্রভিত্তিক আন্তর্জাতিক সংগঠন ওয়াটারকিপার এলায়েন্স এর কাউন্সিল বোর্ডেরসদস্য নির্বাচিত হয়েছেন।

গত ০১ জুন অন্তর্জালে অনুষ্ঠিত ভোটের মাধ্যমে এ নির্বাচন অনুষ্ঠিত হয়। রবার্ট এফ কেনেডি জুনিয়র কর্তৃক প্রতিষ্ঠিত বিশ্বব্যাপী এ সংগঠনের উচ্চপর্যায়ের এই নীতিনির্ধারণী পরিষদে আগামী তিন বছরের জন্য এশিয়া অঞ্চলের প্রতিনিধিত্ব করবেন শরীফ জামিল। বর্তমানে তিনি ওয়াটারকিপার্স বাংলাদেশের সমন্বয়ক এবং বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা)’র সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।  

ওয়াটারকিপার এলায়েন্স বিশ্বের ৪৭ টি দেশে পরিবেশ রক্ষায় দুই যুগের বেশি সময় ধরে কাজ করে যাচ্ছে। বাংলাদেশে শরীফ জামিল ছাড়াও ওয়াটারকিপার এলায়েন্স এর সদস্য হিসেবে খোয়াই রিভার ওয়াটারকিপার তোফাজ্জল সোহেল, সুরমা রিভার ওয়াটারকিপার আব্দুল করিম চৌধুরী কিম, পশুর রিভার ওয়াটারকিপার নুর আলম শেখ এবং পুরাতন ব্রহ্মপুত্র নদীর হয়ে কাজ করছেন ইবনুল সাইদ রানা।


শেয়ার করুন