১৭ মার্চ ২০২৬, মঙ্গলবার, ০৪:৫৪:৬ অপরাহ্ন
শিরোনাম :
বাংলাদেশের অবিসংবাদিত নেতা শেখ মুজিবুর রহমানের ১০৬তম জন্মবার্ষিকী আজ নিজ হাতে মাটি কেটে খাল খনন কর্মসূচির উদ্বোধন করেছেন তারেক রহমান সংসদে প্রথমেই বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী ও সংসদ নেতা তারেক রহমান ডেপুটি স্পিকার নির্বাচিত হলেন ব্যারিষ্টার কায়সার কামাল হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রম ত্রয়োদশ জাতীয় সংসদে স্পিকার নির্বাচিত ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন বসছে আজ তারাবি নামাজ চলাকালীন মসজিদ লক্ষ্য করে গুলি নিউ ইয়র্কে সামগ্রিক অপরাধ কমলেও ব্রঙ্কসে বাড়ছে মুসলিম সম্প্রদায়কে বহিষ্কার ও নিষিদ্ধ করার প্রস্তাব কেয়ারকে ফ্লোরিডা গভর্নরের সন্ত্রাসী ঘোষণার বিরুদ্ধে আদালতের রায়


র‌্যাবের উপর নিষেধাজ্ঞা প্রত্যাহার
ভারতের সহযোগিতা চেয়েছে বাংলাদেশ
বিশেষ প্রতিবেদক
  • আপডেট করা হয়েছে : ২৭-০৪-২০২২
ভারতের সহযোগিতা চেয়েছে বাংলাদেশ পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন,ছবি/সংগৃহীত


র‌্যাবের উপর নিষেধাজ্ঞা প্রত্যাহারে  ভারতের সহযোগিতা চেয়েছে বাংলাদেশ, জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।

মঙ্গলবার পররাষ্ট্রমন্ত্রনালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মোমেন বলেন, যুক্তরাষ্ট্র র‌্যার ও এর কর্মকর্তার উপর নিষেধাজ্ঞা আরোপের পর এ নিষেধাজ্ঞা প্রত্যাহারের জন্য বাংলাদেশ ভারতের সমার্থন চেয়েছে।

তিনি বলেন, যুক্তরাষ্ট্র র‌্যাবের উপর নিষেধাজ্ঞা আরোপের পর আমরা তাদের (ভারত) সাহায্য চেয়েছিলাম। তারা আমাদের প্রতি খুব আন্তরিক। তারা (ভারত) বলেছে তারা এ বিষয়ে আলোচনা করবে। 

পররাষ্ট্রমন্ত্রী বলেন, যুক্তরাষ্ট্রে বসবাসরত ভারতীয় কমিউনিটির প্রায় ৪৫ লাখ সদস্যও (মার্কিন) সরকারকে অনুরোধ করেছে। সেখানে তারা (ভারতীয় কমিউনিটি) খুবই প্রভাবশালী।  


শেয়ার করুন