২৮ জুন ২০২৬, রবিবার, ০৯:০৮:১১ পূর্বাহ্ন
শিরোনাম :
প্রধানমন্ত্রী তারেক রহমান ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে বৈঠক তারেক রহমান শি জিনপিংয়ের সঙ্গে আজ বৈঠক মাদকজনিত মৃত্যুহার কমলেও ফেন্টানিল এখনো প্রধান হুমকি ৩৮ মিলিয়ন মেডিকেইড জালিয়াতির অভিযোগে নেতাসহ ৮ জন গ্রেফতার নারী স্বাস্থ্যকর্মী কর্তৃক ২ মুসলিম নারীকে হয়রানি ও হুমকি রিপাবলিকান কনভেনশনে মুসলিম ডেলিগেটদের ‘যুক্তরাষ্ট্র ছাড়ার’ পরামর্শ ইসরায়েলি বন্ড থেকে ৮৫ শতাংশ বিনিয়োগ প্রত্যাহার মেরিল্যান্ডের মেডিকেইড ও ওবামাকেয়ার থেকে এক বছরে বাদ ৫০ লাখ মানুষ নাগরিকত্ব আবেদনের ফি ১৩৩০ ডলার বাতিল হতে পারে ফি মওকুফ ২০৩৪ সালের পর সোশ্যাল সিকিউরিটি পেনশন সুবিধা কমার আশঙ্কা


খালেদা জিয়ার মৃত্যুতে বিএনপির সাতদিনের শোক
বিশেষ প্রতিনিধি
  • আপডেট করা হয়েছে : ৩১-১২-২০২৫
খালেদা জিয়ার মৃত্যুতে বিএনপির সাতদিনের শোক


বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জানাজা ও দাফনের সময় পরবর্তী সময়ে জানানো হবে বলে জানিয়েছেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

মঙ্গলবার (৩০ ডিসেম্বর) সকাল ৯টায় এভারকেয়ার হাসপাতালে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার মৃত্যু পরবর্তী সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। রিজভী জানান, দলীয় চেয়ারপারসনের মৃত্যু উপলক্ষে সারা দেশে সাত দিনের শোক কর্মসূচি ঘোষণা করা হয়েছে। এই সময় দোয়া ও কোরআন খতম হবে।

তিনি এ কর্মসূচিতে অংশ নেওয়ার জন্য নেতাকর্মীসহ দেশবাসীকে আহ্বান জানান। রিজভী বলেন, বিএনপির প্রতিটি জেলা কার্যালয়ে শোক বই খোলা হবে। জানাজা ও দাফনের বিষয়টি পরে জানানো হবে বলেও জানান তিনি।

মঙ্গলবার (৩০ ডিসেম্বর) ভোর ৬টায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন রাজনীতিতে ‘আপসহীন নেত্রী’ হিসেবে পরিচিত বেগম খালেদা জিয়া। দীর্ঘদিন ধরে চিকিৎসারত অবস্থায় দেশের প্রথম নারী প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারপারসনের এই প্রয়াণে দেশের রাজনীতিতে নেমে এসেছে গভীর শোকের ছায়া। বেগম খালেদা জিয়ার মৃত্যু শুধু একটি রাজনৈতিক অধ্যায়ের সমাপ্তি নয়, বরং একটি যুগের অবসান।

গণতন্ত্র, জাতীয় সার্বভৌমত্ব ও জনগণের অধিকার রক্ষার সংগ্রামে তিনি ছিলেন দৃঢ় ও আপসহীন এক নেত্রী। এই রাজনীতিকের চলে যাওয়ায় রাজনীতির ময়দান হারালো এক শক্তিশালী ও প্রভাবশালী কণ্ঠস্বর।

শেয়ার করুন