২৮ জুন ২০২৬, রবিবার, ০৭:৪৩:০৮ পূর্বাহ্ন
শিরোনাম :
প্রধানমন্ত্রী তারেক রহমান ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে বৈঠক তারেক রহমান শি জিনপিংয়ের সঙ্গে আজ বৈঠক মাদকজনিত মৃত্যুহার কমলেও ফেন্টানিল এখনো প্রধান হুমকি ৩৮ মিলিয়ন মেডিকেইড জালিয়াতির অভিযোগে নেতাসহ ৮ জন গ্রেফতার নারী স্বাস্থ্যকর্মী কর্তৃক ২ মুসলিম নারীকে হয়রানি ও হুমকি রিপাবলিকান কনভেনশনে মুসলিম ডেলিগেটদের ‘যুক্তরাষ্ট্র ছাড়ার’ পরামর্শ ইসরায়েলি বন্ড থেকে ৮৫ শতাংশ বিনিয়োগ প্রত্যাহার মেরিল্যান্ডের মেডিকেইড ও ওবামাকেয়ার থেকে এক বছরে বাদ ৫০ লাখ মানুষ নাগরিকত্ব আবেদনের ফি ১৩৩০ ডলার বাতিল হতে পারে ফি মওকুফ ২০৩৪ সালের পর সোশ্যাল সিকিউরিটি পেনশন সুবিধা কমার আশঙ্কা


ওজনপার্কে নির্বাচনী মতবিনিময় সভা
দেশ রিপোর্ট
  • আপডেট করা হয়েছে : ৩১-০৫-২০২৩
ওজনপার্কে নির্বাচনী মতবিনিময় সভা


আগামী অক্টোবর মাসের দ্বিতীয় সপ্তাহে প্রবাসের অন্যতম আঞ্চলিক সংগঠন বিয়ানীবাজার সমিতির নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনের প্রস্তুতি ইতিমধ্যেই দৃশ্যমান হচ্ছে। নির্বাচনে দুটি প্যানেলের আলোচনা প্রাধান্য পাচ্ছে। একটি প্যানেল হচ্ছে বর্তমান প্রেসিডেন্ট আব্দুল মান্নান ও  জুয়েল। অপর প্যানেলটি  হচ্ছে সাবেক সেক্রেটারী মিছবাহ আহমদ ও অপু। প্যানেল প্রাথমিক নির্বাচনী কার্যক্রম যেমন সদস্য নিবন্ধন, পুনরায় নির্বাচনে অংশগ্রহণ এবং ঘরোয়া বৈঠক চালিয়ে যাচ্ছে। আগামী  রবিবার অথবা সোমবার বড় আকারে মান্নান গ্রুপের মতবিনিময় সভা অনুষ্ঠিত হবে বলে সংশ্লিষ্ট সুত্রে জানা যায়। অন্যদিকে মিছবাহ-অপু প্যানেল তাদের নির্বাচনী কার্যক্রম আরম্ভ করেছে। সদস্য নিবন্ধনের সাথে সাথে ঘরোয়া বৈঠক অনুষ্ঠিত হচ্ছে। পাশাপাশি  গত  ২৯ মে স্থানীয় মামোছ রেস্টুরেন্টে আগামী নির্বাচনকে সামনে রেখে যুবক ও মুরব্বীদের উদ্যোগে মতবিনিময়  সভা অনুষ্ঠিত হয়। সভায় সর্বসম্মত ভাবে মিছবাহ-অপু প্যানেল গঠন করে আগামী  নির্বাচনে অংশগ্রহণের জন্য সর্বসম্মত মতামত প্রদান করা  হয়।

শেয়ার করুন