২৮ জুন ২০২৬, রবিবার, ০৮:০৪:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম :
প্রধানমন্ত্রী তারেক রহমান ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে বৈঠক তারেক রহমান শি জিনপিংয়ের সঙ্গে আজ বৈঠক মাদকজনিত মৃত্যুহার কমলেও ফেন্টানিল এখনো প্রধান হুমকি ৩৮ মিলিয়ন মেডিকেইড জালিয়াতির অভিযোগে নেতাসহ ৮ জন গ্রেফতার নারী স্বাস্থ্যকর্মী কর্তৃক ২ মুসলিম নারীকে হয়রানি ও হুমকি রিপাবলিকান কনভেনশনে মুসলিম ডেলিগেটদের ‘যুক্তরাষ্ট্র ছাড়ার’ পরামর্শ ইসরায়েলি বন্ড থেকে ৮৫ শতাংশ বিনিয়োগ প্রত্যাহার মেরিল্যান্ডের মেডিকেইড ও ওবামাকেয়ার থেকে এক বছরে বাদ ৫০ লাখ মানুষ নাগরিকত্ব আবেদনের ফি ১৩৩০ ডলার বাতিল হতে পারে ফি মওকুফ ২০৩৪ সালের পর সোশ্যাল সিকিউরিটি পেনশন সুবিধা কমার আশঙ্কা


ডালাসে ‘ববিতা দিবস’ ঘোষণা
দেশ রিপোর্ট
  • আপডেট করা হয়েছে : ০৯-০৮-২০২৩
ডালাসে ‘ববিতা দিবস’ ঘোষণা ববিতা


মার্কিন যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যের ডালাস শহরে বাংলাদেশি কিংবদন্তি অভিনেত্রী ববিতাকে নিয়ে একটি চলচ্চিত্র উৎসব অনুষ্ঠিত হয়েছে। সেখানে শুধু ববিতা অভিনীত সিনেমাই প্রদর্শিত হয়। তাকে দেওয়া হয় আজীবন সম্মাননা। টেক্সাসের রিচার্ডসন সিটির মেয়র বব ডুবের হাত থেকে ববিতা এ সম্মাননা গ্রহণ করেন। পাশাপাশি আরো একটি বিরল সম্মান দেওয়া হলো তাকে। উৎসবে তার সম্মানে ৫ আগস্টকে ‘ববিতা দিবস’ হিসেবে ঘোষণা করা হয়েছে। দিনটি ঘোষণা করেন ডালাসের মেয়র। প্রতি বছর ডালাসে দিনটি ‘ববিতা দিবস’ হিসেবে উদযাপিত হবে। 

এ প্রসঙ্গে ববিতা বলেন, ‘ববিতা দিবসের যাত্রা শুরুর মধ্য দিয়ে আমাকে এবং আমার প্রিয় বাংলাদেশকে যে সম্মাননা জানানো হলো তাতে সত্যিই আমি ভীষণ গর্বিত, ভীষণ আনন্দিত। এ সম্মান শুধু আমাকেই নয়, এ সম্মান বাংলাদেশকেও প্রদর্শন করা হয়েছে। সত্যি আমি কোনোদিন কল্পনা করিনি জীবনে এমন মুহূর্ত আসবে। জীবনে এমনই কিছু মুহূর্ত আসে, যা জীবনের জন্য আশীর্বাদ হয়েই আসে।’

তিনি আরো বলেন, ‘এমন প্রাপ্তিও যে জীবনে অপেক্ষা করছে তা-ও জানার বা বোঝার মধ্যে ছিল না। কিন্তু ৪ আগস্ট টেক্সাস সিটিতে আমাকে যে সম্মাননা জানানো হলো, যে সম্মান প্রদর্শন করেছেন সবাই এবং মেয়রের হাত ধরে সেখানে ববিতা দিবসের যে যাত্রা শুরু হলো তা যেন জীবনকে আরো পরিপূর্ণতা এনে দিয়েছে। জীবন যেন আরো অর্থবহ হয়ে উঠেছে। প্রতিটি মুহূর্তে প্রিয় বাংলাদেশকেই মনে পড়েছে। কারণ বাংলাদেশের জন্য, সেখানকার দর্শকের জন্যই আজ আমি ববিতা, যাকে নিয়ে নতুন এক দিগন্তের সূচনা হলো। অনেক অনেক কৃতজ্ঞতা আয়োজকদের।’ 

উল্লেখ্য, বিশ্বে কোনো অভিনেত্রীকে নিয়ে দিবস ঘোষণা এটাই প্রথম।

শেয়ার করুন