১৭ মার্চ ২০২৬, মঙ্গলবার, ০৬:৪৪:৫৩ অপরাহ্ন
শিরোনাম :
বাংলাদেশের অবিসংবাদিত নেতা শেখ মুজিবুর রহমানের ১০৬তম জন্মবার্ষিকী আজ নিজ হাতে মাটি কেটে খাল খনন কর্মসূচির উদ্বোধন করেছেন তারেক রহমান সংসদে প্রথমেই বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী ও সংসদ নেতা তারেক রহমান ডেপুটি স্পিকার নির্বাচিত হলেন ব্যারিষ্টার কায়সার কামাল হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রম ত্রয়োদশ জাতীয় সংসদে স্পিকার নির্বাচিত ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন বসছে আজ তারাবি নামাজ চলাকালীন মসজিদ লক্ষ্য করে গুলি নিউ ইয়র্কে সামগ্রিক অপরাধ কমলেও ব্রঙ্কসে বাড়ছে মুসলিম সম্প্রদায়কে বহিষ্কার ও নিষিদ্ধ করার প্রস্তাব কেয়ারকে ফ্লোরিডা গভর্নরের সন্ত্রাসী ঘোষণার বিরুদ্ধে আদালতের রায়


নেপিয়ারে নিউজিল্যান্ডকে লজ্জায় ডুবালো বাংলাদেশ
নিজস্ব প্রতিনিধি
  • আপডেট করা হয়েছে : ২৩-১২-২০২৩
নেপিয়ারে নিউজিল্যান্ডকে লজ্জায় ডুবালো বাংলাদেশ উইকেট নেয়ার পর শরীফুল/ছবি সংগৃহীত


নিউজিল্যান্ডকে লজ্জার সাগরে ভাসিয়ে শেষ ওয়ানডে জিতল বাংলাদেশ। নেপিয়ারে স্বাগতিকদের ৯৮ রানে অলআউট করে ৯ উইকেটে জিতেছে বাংলাদেশ। হোমে এটা নিউজিল্যান্ডের চতুর্থ সর্বনিন্মস্কোর। এর আগে তারা তিনবার ১০০ এর নীচে অলআউট হয়। এরমধ্যে রয়েছে অকল্যান্ডে শ্রীলঙ্কার বিপক্ষে ২০০৭ এ ৭, ওয়েলিংটন ও ক্রাইস্টচার্জে অস্ট্রেলিয়ার বিপক্ষে যথাক্রমে ৭৪ ও ৯৪ রানে অলআউট হওয়ার ঘটনা।


বাংলাদেশ আগের দুই ম্যাচে হেরে সিরিজ হেরেছিল। শেষ ম্যাচটা শান্তদের ছিল শান্তনার জয় খোজা। কিন্তু সে ম্যাচেই নিউজিল্যান্ডকে লজ্জায় ডুবিয়েছে তারা। প্রথম ব্যাট করতে নেমে নিউজিল্যান্ড ওই রানে অলআউট হয় ৩১.৪ ওভারে। ইউল ইয়ং করেছিলেন সর্বোচ্চ ২৬ রান। বাংলাদেশের পক্ষে শরীফুল তানজিম সাকিব ও সৌম্য নেন তিনটি করে উইকেট।


এরপর খেলতে নেমে বাংলাদেশ বিজয়ের (৩৭) উইকেট হারিয়ে পৌছায় লক্ষ্যে। সৌম্য চোখে সমস্যা দেখা দিলে মাঠ ছেড়ে যান ৪ রান করে। শেষ পর্যন্ত শান্ত ৫১ রানে অপরাজিত থেকে লিটনকে নিয়ে লক্ষ্যে পৌছান ১৫.১ ওভারে। তানজিম সাকিব ম্যান অব দ্যা ম্যাচ হওয়ার গৌরব অর্জন করেন। ইয়ং ম্যান অব দ্যা সিরিজ।

শেয়ার করুন