১৭ মার্চ ২০২৬, মঙ্গলবার, ০২:৫৬:০৯ অপরাহ্ন
শিরোনাম :
বাংলাদেশের অবিসংবাদিত নেতা শেখ মুজিবুর রহমানের ১০৬তম জন্মবার্ষিকী আজ নিজ হাতে মাটি কেটে খাল খনন কর্মসূচির উদ্বোধন করেছেন তারেক রহমান সংসদে প্রথমেই বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী ও সংসদ নেতা তারেক রহমান ডেপুটি স্পিকার নির্বাচিত হলেন ব্যারিষ্টার কায়সার কামাল হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রম ত্রয়োদশ জাতীয় সংসদে স্পিকার নির্বাচিত ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন বসছে আজ তারাবি নামাজ চলাকালীন মসজিদ লক্ষ্য করে গুলি নিউ ইয়র্কে সামগ্রিক অপরাধ কমলেও ব্রঙ্কসে বাড়ছে মুসলিম সম্প্রদায়কে বহিষ্কার ও নিষিদ্ধ করার প্রস্তাব কেয়ারকে ফ্লোরিডা গভর্নরের সন্ত্রাসী ঘোষণার বিরুদ্ধে আদালতের রায়


ফেরি রজনীগন্ধার নির্মাণত্রুটি ছিল কিনা তা অনুসন্ধানের দাবি
নিজস্ব প্রতিনিধি
  • আপডেট করা হয়েছে : ১৯-০১-২০২৪
ফেরি রজনীগন্ধার নির্মাণত্রুটি ছিল কিনা তা অনুসন্ধানের দাবি


পাটুরিয়ায় নিমজ্জিত ফেরি রজনীগন্ধার নির্মাণত্রুটি ছিল কিনা তা অনুসন্ধানের দাবি জাতীয় কমিটির।  মানিকগঞ্জের পাটুরিয়া ফেরিঘাটের কাছে পদ্মা নদীতে যানবাহন বোঝাই ফেরি রজনী গন্ধা নিমজ্জিত হওয়ার ঘটনা সঠিক তদন্তের দাবি জানিয়েছে নৌ, সড়ক ও রেলপথ রক্ষা জাতীয় কমিটি। ফেরিডুবির দায়ভার অজ্ঞাত পরিচয়ের বাল্কহেডের ওপর না চাপিয়ে নিমজ্জিত ফেরিটির নির্মাণকালীন কোনো ত্রুটি ছিল কিনা, তা উদঘাটনের দাবিও জানিয়েছে নাগরিক সংগঠনটি। আজ শুক্রবার সংগঠনের সভাপতি হাজি মোহাম্মদ শহীদ মিয়া ও সাধারণ সম্পাদক আশীষ কুমার দে এক বিবৃতিতে এই দাবি জানান।

'বাল্কহেডের ধাক্কায় তলা ফেটে পানি উঠে ফেরিটি তলিয়ে গেছে' এবং 'দ্রুতগতির বাল্কহেডটি শনাক্ত করা সম্ভব হয়নি'- বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন সংস্থার (বিআইডব্লিউটিসি) এমন ঢালাও বক্তব্য অগ্রহণযোগ্য। নিরপেক্ষ তদন্তের স্বার্থে নৌযানটির নির্মাণকালীন ত্রুটিবিচ্যুতি এবং সর্বশেষ সার্ভে (ফিটনেস) সংক্রান্ত তথ্য-উপাত্ত যাচাইবাছাই করা আবশ্যক বলে বিবৃতিতে বলা হয়।

দুর্ঘটনার পর থেকে উদ্ধার কার্যক্রমসহ পুরো বিষয়টির ওপর জাতীয় কমিটি নিবিড় পর্যবেক্ষণ চালাচ্ছে উল্লেখ করে বিবৃতিতে বলা হয়, রজনী গন্ধা ফেরিটি ২০১৪ সালে একটি বেসরকারি ডকইয়ার্ডে নির্মিত। এই  অল্পসময়ের মধ্যে এতো বড় নৌযানের তলদেশ একটি বাল্কহেডের (বালুবাহী ছোট্ট নৌযান) ধাক্কায় ফেটে নৌযানটি নদীতে তলিয়ে যাবে, তা মোটেও বিশ্বাসযোগ্য নয়।

নৌ, সড়ক ও রেলপথ রক্ষা জাতীয় কমিটির নেতারা অবিলম্বে ফেরিসহ নিমজ্জিত যানবাহনগুলো উদ্ধার এবং নৌ নিরাপত্তা নিশ্চিত করার জন্য সংশ্লিষ্ট সকল কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান।

শেয়ার করুন