১৭ মার্চ ২০২৬, মঙ্গলবার, ০৩:৩৬:৩৭ অপরাহ্ন
শিরোনাম :
বাংলাদেশের অবিসংবাদিত নেতা শেখ মুজিবুর রহমানের ১০৬তম জন্মবার্ষিকী আজ নিজ হাতে মাটি কেটে খাল খনন কর্মসূচির উদ্বোধন করেছেন তারেক রহমান সংসদে প্রথমেই বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী ও সংসদ নেতা তারেক রহমান ডেপুটি স্পিকার নির্বাচিত হলেন ব্যারিষ্টার কায়সার কামাল হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রম ত্রয়োদশ জাতীয় সংসদে স্পিকার নির্বাচিত ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন বসছে আজ তারাবি নামাজ চলাকালীন মসজিদ লক্ষ্য করে গুলি নিউ ইয়র্কে সামগ্রিক অপরাধ কমলেও ব্রঙ্কসে বাড়ছে মুসলিম সম্প্রদায়কে বহিষ্কার ও নিষিদ্ধ করার প্রস্তাব কেয়ারকে ফ্লোরিডা গভর্নরের সন্ত্রাসী ঘোষণার বিরুদ্ধে আদালতের রায়


সড়ক দুর্ঘটনায় কমিউনিটির পরিচিত মুখ শহীদুল নেই
দেশ রিপোর্ট
  • আপডেট করা হয়েছে : ২০-০৩-২০২৪
সড়ক দুর্ঘটনায় কমিউনিটির পরিচিত মুখ শহীদুল নেই শহীদুল ইসলাম


যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে সড়ক দুর্ঘটনায় বীর মুক্তিযোদ্ধা, কমিউনিটির অত্যন্ত পরিচিত মুখ ও মানবাধিকারকর্মী শহিদুল ইসলাম তালুকদার নিহত হয়েছেন। স্থানীয় সময় শুক্রবার (১৫ মার্চ) বিকালে নিউইয়র্কের মাউন্টসিনাই সাউথ নাসাউ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান (ইন্না লিল্লাহি... রাজিউন)। তিনি বেশ কয়েকদিন আগে সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়ে মাউন্টসিনাই সাউথ নাসাউ হাসপাতালে ভর্তি ছিলেন। 

শহিদুল ইসলামের ঘনিষ্ঠজনরা জানিয়েছেন, তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াকালীন বিপ্লবী ছাত্র ইউনিয়নের রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন। নিউইয়র্কে মেট্রোপলিটন পরিবহন কর্তৃপক্ষের (এমটিএ) অধীনে কাজ করতেন। সাউথ এশিয়া ওয়াচ হিউম্যান রাইটস নিউইয়র্কের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালনের পাশাপাশি তিনি পত্রিকায় লেখালেখিও করতেন। শহিদুল ইসলাম পিরোজপুরের চল্লিশা গ্রামের বাসিন্দা ছিলেন। 

গত ১৬ মার্চ শনিবার জোহরের নামাজ শেষে জানাজা লং আইল্যান্ডের একটি মসজিদে অনুষ্ঠিত হয়। পরে সেখানে মরদেহ দাফন করা হয়।

শেয়ার করুন