২৮ জুন ২০২৬, রবিবার, ০৬:৩৪:৩১ পূর্বাহ্ন
শিরোনাম :
প্রধানমন্ত্রী তারেক রহমান ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে বৈঠক তারেক রহমান শি জিনপিংয়ের সঙ্গে আজ বৈঠক মাদকজনিত মৃত্যুহার কমলেও ফেন্টানিল এখনো প্রধান হুমকি ৩৮ মিলিয়ন মেডিকেইড জালিয়াতির অভিযোগে নেতাসহ ৮ জন গ্রেফতার নারী স্বাস্থ্যকর্মী কর্তৃক ২ মুসলিম নারীকে হয়রানি ও হুমকি রিপাবলিকান কনভেনশনে মুসলিম ডেলিগেটদের ‘যুক্তরাষ্ট্র ছাড়ার’ পরামর্শ ইসরায়েলি বন্ড থেকে ৮৫ শতাংশ বিনিয়োগ প্রত্যাহার মেরিল্যান্ডের মেডিকেইড ও ওবামাকেয়ার থেকে এক বছরে বাদ ৫০ লাখ মানুষ নাগরিকত্ব আবেদনের ফি ১৩৩০ ডলার বাতিল হতে পারে ফি মওকুফ ২০৩৪ সালের পর সোশ্যাল সিকিউরিটি পেনশন সুবিধা কমার আশঙ্কা


ইয়েলো সোসাইটির ইফতার মাহফিল
দেশ রিপোর্ট
  • আপডেট করা হয়েছে : ০৩-০৪-২০২৪
ইয়েলো সোসাইটির ইফতার মাহফিল ইয়েলো সোসাইটির ইফতারে অংশগ্রহণকারীদের একাংশ


ইয়েলো সোসাইটির মৃত্যুবরণকারী সদস্যদের রুহের মাগফিরাত ও বাংলাদেশ তথা বিশ্বশান্তি কামনার মধ্য দিয়ে সমাপ্ত হয়েছে প্রবাসের অন্যতম পেশাজীবী সংগঠন ইয়েলো সোসাইটি নিউইয়র্ক ইনকের ইফতার ও দোয়া মাহফিল। গত ২৬ মার্চ মঙ্গলবার গুলশান টেরেসে ইফতার মাহফিলের আয়োজন করে সংগঠনটি। সোসাইটির সভাপতি মাসুদ চৌধুরীর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মো. মাসুদ রানার পরিচালনায় মাহফিলে দোয়া পরিচালনা করেন উডসাইড জামে মসজিদের ইমাম মাওলানা হেলালুর রহমান। দোয়ার পূর্বে তিনি পবিত্র কোরআন-হাদিসের আলোকে রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা করেন। প্রায় আড়াই শতাধিক লোকের উপস্থিতিতে মাহফিল ছিল ধর্মীয় ভাবগম্ভীযপূর্ণ। মাহফিলে সোসাইটির সাবেক সভাপতি শাহ আলম, ইসলাম, আলী আক্কাস, আব্দুল আউয়াল ভূইয়া, মো. জহিরুল ইসলাম, আব্দুস সালাম, আখলাকুর রহমান আপন, গোলাম মহিউদ্দিন, সালমান জাহিদ জুয়েল, শেখ ইলিয়াস হাবিবসহ কার্যকরি কমিটির সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। সবশেষে সভাপতি মাসুদ চৌধুরী আমন্ত্রিত অতিথিদের ধন্যবাদ জ্ঞাপনের মধ্য দিয়ে মাহফিলের সমাপ্ত হয়।

শোক প্রকাশ:

সোসাইটির সাবেক সভাপতি মোহাম্মদ রেজা খান ডালুর জন্য গভীর শোক প্রকাশ করেছেন সংগঠনের সভাপতি মাসুদ চৌধুরী ও সাধারণ সম্পাদক মাসুদ রানা। শোকবার্তায় তারা মরহুমের রুহের মাগফেরাত কামনা করেন এবং শোকার্ত পরিবারের প্রতি সমবেদনা জানান। উল্লেখ্য যে, রেজা খান ডালু গত ২৯ মার্চ ২০২৪ শুক্রবার ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

শেয়ার করুন