২৮ জুন ২০২৬, রবিবার, ০৮:৫৪:২৯ পূর্বাহ্ন
শিরোনাম :
প্রধানমন্ত্রী তারেক রহমান ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে বৈঠক তারেক রহমান শি জিনপিংয়ের সঙ্গে আজ বৈঠক মাদকজনিত মৃত্যুহার কমলেও ফেন্টানিল এখনো প্রধান হুমকি ৩৮ মিলিয়ন মেডিকেইড জালিয়াতির অভিযোগে নেতাসহ ৮ জন গ্রেফতার নারী স্বাস্থ্যকর্মী কর্তৃক ২ মুসলিম নারীকে হয়রানি ও হুমকি রিপাবলিকান কনভেনশনে মুসলিম ডেলিগেটদের ‘যুক্তরাষ্ট্র ছাড়ার’ পরামর্শ ইসরায়েলি বন্ড থেকে ৮৫ শতাংশ বিনিয়োগ প্রত্যাহার মেরিল্যান্ডের মেডিকেইড ও ওবামাকেয়ার থেকে এক বছরে বাদ ৫০ লাখ মানুষ নাগরিকত্ব আবেদনের ফি ১৩৩০ ডলার বাতিল হতে পারে ফি মওকুফ ২০৩৪ সালের পর সোশ্যাল সিকিউরিটি পেনশন সুবিধা কমার আশঙ্কা


নিউইয়র্ক মাতালেন মমতাজ
দেশ রিপোর্ট
  • আপডেট করা হয়েছে : ২২-০৫-২০২৪
নিউইয়র্ক মাতালেন মমতাজ সংগীত পরিবেশন করছেন মমতাজ ও রানো নেওয়াজ


গোল্ডেন এজ হোম কেয়ার প্রবাসে বাংলাদেশিদের আস্থার প্রতিষ্ঠানে পরিণত হয়েছে। এই হোম কেয়ারের মাধ্যমে তারা প্রবাসী বাংলাদেশিদের সেবা দিয়ে যাচ্ছেন। কমিউনিটি সেবা প্রদানের পাশাপাশি তারা বাংলাদেশের সংস্কৃতিকে প্রবাসে তুলে ধরতে এবং নতুন প্রজন্মের শিশু-কিশোরদের শেকড়ের সন্ধান দিতে সাংস্কৃতিক কর্মকাণ্ডও শুরু করেছেন। তারই ধারাবাহিকতায় গোল্ডেন এজ হোম কেয়ারের উদ্যোগেই গত ১৭ মে শুক্রবার আয়োজন করা হয় বাংলাদেশের ফোক সম্রাজ্ঞী মমতাজের একক সংগীতানুষ্ঠান। জ্যামাইকাস্থ আমাজুরা হলে এই অনুষ্ঠানে বসেছিল ফোক সংগীতের মেলা। একের পর এক গান গেয়ে শ্রোতাদের বিমোহিত করে তুলছিলেন মমতাজ। তার সঙ্গে কয়েকটি গান যৌথভাবে পরিবেশন করেন রানো নেওয়াজ ও অনিক রাজ। তাদের সংগীতও দর্শকদের হৃদয় জয় করেছে। বিশেষ করে রানো ইতিমধ্যেই প্রবাসের সংগীতাঙ্গনে একটি স্থায়ী আসন প্রতিষ্ঠা করেছেন। প্রবাসে তিনি একজন গুণী এবং জনপ্রিয় সংগীতশিল্পী।

আমাজুরা হলের দর্শকদের কৌতুক শোনানোর মধ্য দিয়ে মমতাজের লাইভ কনসার্টের উদ্বোধন করেন গোল্ডেন এজ হোম কেয়ার, ইন ওয়াই ইন্স্যুরেন্স এবং সাপ্তাহিক আজকালের প্রধান সম্পাদক শাহ নেওয়াজ। তিনি তার বক্তব্যে দর্শকদের ধন্যবাদ জানিয়ে বলেন, প্রবাসে বাংলাদেশের সংস্কৃতিকে তুলে ধরার প্রয়াসেই তার এই আয়োজন। 

অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নিউইয়র্কস্থ বাংলাদেশ কনস্যুলেটের কনসাল জেনারেল নাজমুল হুদা, বাংলাদেশের জনপ্রিয় সংগীতশিল্পী শুভ্র দেব। অনুষ্ঠানে কনসাল জেনারেল শিল্পী মমতাজের হাতে সাইটেশন এবং সম্মাননা তুলে দেন। এ সময় শাহ নেওয়াজ ও রানো নেওয়াজ উপস্থিত ছিলেন। এছাড়াও উপস্থিত ছিলেন বিশিষ্ট রিয়েল এস্টেট বিজনেসম্যান নূরুল আজিম, বিশিষ্ট ব্যবসায়ী শাহ জে. চৌধুরী, বীর মুক্তিযোদ্ধা এ কে এম ফজলুল হক, মইনুজ্জামান চৌধুরী, শো-টাইম মিউজিকের প্রেসিডেন্ট আলমগীর খান আলম, কমিউনিটি অ্যাকটিভিস্ট আব্দুর রশীদ বাবু, লায়ন্স ক্লাবের সাবেক প্রেসিডেন্ট আহসান হাবিব, নিশান রহিম, নাসির আলী খান পল, বাংলাদেশ সোসাইটির সাবেক কোষাধ্যক্ষ মোহাম্মদ আলী, কাজী শাখাওয়াত হোসেন আজম, সাইফুল ইসলাম প্রমুখ।

শেয়ার করুন