২৮ জুন ২০২৬, রবিবার, ০৮:০২:১০ পূর্বাহ্ন
শিরোনাম :
প্রধানমন্ত্রী তারেক রহমান ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে বৈঠক তারেক রহমান শি জিনপিংয়ের সঙ্গে আজ বৈঠক মাদকজনিত মৃত্যুহার কমলেও ফেন্টানিল এখনো প্রধান হুমকি ৩৮ মিলিয়ন মেডিকেইড জালিয়াতির অভিযোগে নেতাসহ ৮ জন গ্রেফতার নারী স্বাস্থ্যকর্মী কর্তৃক ২ মুসলিম নারীকে হয়রানি ও হুমকি রিপাবলিকান কনভেনশনে মুসলিম ডেলিগেটদের ‘যুক্তরাষ্ট্র ছাড়ার’ পরামর্শ ইসরায়েলি বন্ড থেকে ৮৫ শতাংশ বিনিয়োগ প্রত্যাহার মেরিল্যান্ডের মেডিকেইড ও ওবামাকেয়ার থেকে এক বছরে বাদ ৫০ লাখ মানুষ নাগরিকত্ব আবেদনের ফি ১৩৩০ ডলার বাতিল হতে পারে ফি মওকুফ ২০৩৪ সালের পর সোশ্যাল সিকিউরিটি পেনশন সুবিধা কমার আশঙ্কা


হাসিনাসহ তার দোসরদের’ বিচারের দাবিতে অবস্থান কর্মসূচি
নিজস্ব প্রতিনিধি
  • আপডেট করা হয়েছে : ১৩-০৮-২০২৪
হাসিনাসহ তার দোসরদের’ বিচারের দাবিতে অবস্থান কর্মসূচি


‘ফ্যাসিস্ট শেখ হাসিনা কর্তৃক ছাত্র-জনতার ওপর গুলি চালিয়ে গণহত্যা এবং খুনি শেখ হাসিনাসহ তার দোসরদের’ বিচারের দাবিতে আগামীকাল বুধবার ও বৃহস্পতিবার দুইদিন সারাদেশে দলের কার্যালয়ের অবস্থান কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই কর্মসূচি ঘোষণা করেন।

 
রিজভী বলেন, ‘‘ আগামীকাল বুধবার ও পরদিন বৃহস্পতিবার বিএনপির পক্ষ থেকে সারাদেশে দলীয় কার্যালয়ের অবস্থান কর্মসূচি পালন করা হবে। ফ্যাসিস্ট শেখ হাসিনা কর্তৃক ছাত্র জনতার উপরে যে গণহত্যা চালানো হয়েছে সেই খুনি হাসিনা ও তার দোসরদের বিচারের দাবিতে এই অবস্থান কর্মসূচি হবে।”

 
এছাড়া ১৬ আগস্ট দলের চেয়ারপারসন খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে তার দীর্ঘায়ু ও সুস্থতা কামনায় এবং ছাত্র জনতার আন্দোলনে যারা শহীদদের আত্মার মাগফেরাত কামনায় সারাদেশের দলীয় কার্যালয়ে মিলাদ ও দোয়া মাহফিল হবে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

 

বিজ্ঞপ্তিতে বিএনপি ও এর অঙ্গসংগঠনের সকল পর্যায়ের নেতা-কর্মীকে এসব কর্মসূচিতে অংশগ্রহনের আহ্বান জানানো হয়।

 

শেয়ার করুন