১৮ মার্চ ২০২৬, বুধবার, ১১:৫৫:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম :
বাংলাদেশের অবিসংবাদিত নেতা শেখ মুজিবুর রহমানের ১০৬তম জন্মবার্ষিকী আজ নিজ হাতে মাটি কেটে খাল খনন কর্মসূচির উদ্বোধন করেছেন তারেক রহমান সংসদে প্রথমেই বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী ও সংসদ নেতা তারেক রহমান ডেপুটি স্পিকার নির্বাচিত হলেন ব্যারিষ্টার কায়সার কামাল হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রম ত্রয়োদশ জাতীয় সংসদে স্পিকার নির্বাচিত ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন বসছে আজ তারাবি নামাজ চলাকালীন মসজিদ লক্ষ্য করে গুলি নিউ ইয়র্কে সামগ্রিক অপরাধ কমলেও ব্রঙ্কসে বাড়ছে মুসলিম সম্প্রদায়কে বহিষ্কার ও নিষিদ্ধ করার প্রস্তাব কেয়ারকে ফ্লোরিডা গভর্নরের সন্ত্রাসী ঘোষণার বিরুদ্ধে আদালতের রায়


ফেঞ্চুগঞ্জ সোসাইটির সভায় মানবিক কার্যক্রম পরিচালনার সিদ্ধান্ত
মিশিগান প্রতিনিধি
  • আপডেট করা হয়েছে : ০৬-১১-২০২৪
ফেঞ্চুগঞ্জ সোসাইটির সভায় মানবিক কার্যক্রম পরিচালনার সিদ্ধান্ত অনুষ্ঠানে মঞ্চে নেতৃবৃন্দ


সাংগঠনিক কার্যক্রম আরো গতিশীল করার লক্ষ্যে যুক্তরাষ্ট্রের মিশিগানে ফেঞ্চুগঞ্জ সোসাইটি অব মিশিগান ইউএসএর এক সাংগঠনিক মতবিনিময় সভা গত ৩ নভেম্বর রোববার সন্ধ্যায় ওয়ারেন শহরে অবস্থিত সংগঠনের অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন ফেঞ্চুগঞ্জ সোসাইটি অব মিশিগান ইউএসএর সভাপতি মো. কিবরিয়া লিটন। সৈয়দ তায়েফুজ্জামানের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ফেঞ্চুগঞ্জ মোহাম্মদীয়া সিনিয়র মাদ্রাসার সাবেক শিক্ষক মো. ফয়জুর রহমান বাহার মাস্টার।

সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন আবুল কালাম, হাজি ইছাক আলী খেলা মিয়া, হাজি ফারুক আহমেদ, ইঞ্জিনিয়ার সেলিম আহমদ, সজল আলী, মো. সেলিম। স্বাগত বক্তব্য রাখেন বাবুল মিয়া সোহেল, লিমন চোধুরী, নজরুল ইসলাম খান, মো. জিলানী, জুয়েল খান, মো. মহসিন মিয়া, ফজলুল করিম কুটই, মাহবুবুর রহমান লিপন, মো. সালাম, মো. মহসিন আহমদ, রুবেল আহমদ সাজু, আলাল হোসেন, চপু চৌধুরী, নাসির উদ্দিন রুমান।

সভায় বক্তারা বলেন, ফেঞ্চুগঞ্জ সোসাইটি অব মিশিগান ইউএসএ সেবামূলক সংগঠন। প্রতিষ্ঠালগ্ন থেকে বাংলাদেশের আর্তসামাজিক উন্নয়নে সংগঠনটি কাজ করে যাচ্ছে। সভায় আগামী রমজানে ইফতার ও দোয়া মাহফিল আয়োজনের সিদ্ধান্ত গৃহীত হয়। এছাড়া পবিত্র রমজান মাসে বাংলাদেশে অসহায় ও দুস্থ নারী ও পুরুষ ও শিশুদের আর্থিক অনুদান প্রদানের সিদ্ধান্ত গৃহীত হয়। আলোচনা সভা শেষে দেশ ও জাতির কল্যাণ কামনা করে দোয়া পরিচালনা করেন হাজি ফারুক আহমদ।

শেয়ার করুন