২৮ জুন ২০২৬, রবিবার, ১১:১৫:৩২ পূর্বাহ্ন
শিরোনাম :
প্রধানমন্ত্রী তারেক রহমান ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে বৈঠক তারেক রহমান শি জিনপিংয়ের সঙ্গে আজ বৈঠক মাদকজনিত মৃত্যুহার কমলেও ফেন্টানিল এখনো প্রধান হুমকি ৩৮ মিলিয়ন মেডিকেইড জালিয়াতির অভিযোগে নেতাসহ ৮ জন গ্রেফতার নারী স্বাস্থ্যকর্মী কর্তৃক ২ মুসলিম নারীকে হয়রানি ও হুমকি রিপাবলিকান কনভেনশনে মুসলিম ডেলিগেটদের ‘যুক্তরাষ্ট্র ছাড়ার’ পরামর্শ ইসরায়েলি বন্ড থেকে ৮৫ শতাংশ বিনিয়োগ প্রত্যাহার মেরিল্যান্ডের মেডিকেইড ও ওবামাকেয়ার থেকে এক বছরে বাদ ৫০ লাখ মানুষ নাগরিকত্ব আবেদনের ফি ১৩৩০ ডলার বাতিল হতে পারে ফি মওকুফ ২০৩৪ সালের পর সোশ্যাল সিকিউরিটি পেনশন সুবিধা কমার আশঙ্কা


যুক্তরাষ্ট্রের নারী ক্রিকেটের হেড কোচ চন্দরপল
নিজস্ব প্রতিবেদক
  • আপডেট করা হয়েছে : ০৯-০৭-২০২২
যুক্তরাষ্ট্রের নারী ক্রিকেটের হেড  কোচ চন্দরপল শিবনারায়ন চন্দরপল/ছবি সংগৃহীত


যুক্তরাষ্ট্র জাতীয় ক্রিকেট দলের কোচিং প্যানেলে যুক্ত হলেন ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি ক্রিকেটার শিবনারায়ন চন্দরপল। ক্যারিবিয়ান এই সাবেক ক্রিকেটারকে হেড কোচ হিসেবে নিয়োগ দিয়েছে যুক্তরাষ্ট্রের ক্রিকেট বোর্ড। তবে পুরুষদের নয়, দেশটির নারী দলের হেড কোচের দায়িত্ব পেয়েছেন চন্দরপল।

নারী দলের পাশাপাশি যুক্তরাষ্ট্রের অনূর্ধ্ব-১৯ দলের তদারকিও করবেন ক্যারিবিয়ান তারকা। আসন্ন অনূর্ধ্ব-১৯ টি-টোয়েন্টি চ্যাম্পিয়নশিপে অংশ নেবে যুক্তরাষ্ট্রের যুবারা। চ্যাম্পিয়নশিপ টুর্নামেন্টে শুরু হয়েছে গত ৬ জুন। আর এটাই হবে চন্দরপলের কোচিং দায়িত্ব পাওয়ার পর প্রথম অ্যাসাইনমেন্ট। দায়িত্ব পাওয়ার পর নিজের অনুভ‚তি প্রকাশ করতে গিয়ে চন্দরপল বলেন, ‘যুক্তরাষ্ট্র জাতীয় নারী দল ও অনূর্ধ্ব-১৯ নারী দলের প্রধান কোচ হিসেবে নিয়োগ পেয়ে আমি রোমাঞ্চিত। আমি খুব আগ্রহের সঙ্গে যুক্তরাষ্ট্রের মেয়েদের ক্রিকেটের অগ্রগতী অনুসরণ করছি।’


শেয়ার করুন