২১ ফেব্রুয়ারী ২০২৬, শনিবার, ০৯:১৬:১৪ অপরাহ্ন
শিরোনাম :
তারেক রহমানকে অভিনন্দন জানিয়েছেন স্টারমার দৈনিক সময়ের আলো‘র উপদেষ্টা সম্পাদক হয়েছেন শায়রুল কবির খান নবনির্বাচিত প্রধানমন্ত্রী তারেক রহমানকে অভিনন্দন জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প যানজটে সিগন্যাল মেনেই গাড়ীতে অফিস করছেন প্রধন মন্ত্রী তারেক রহমান সন্তানের ভরণপোষণ বকেয়া থাকলে পাসপোর্ট বাতিলের উদ্যোগ জোরদার দ্রুত গণনির্বাসনে নতুন বিধি জারি নিউইয়র্ক সিটির আর্থিক সংকট মোকাবিলায় দেড় বিলিয়ন ডলার সহায়তা ঘোষণা ১ দশমিক ৭ মিলিয়ন মানুষের স্বাস্থ্যবীমা ঝুঁকির মুখে কোভিড তহবিল প্রতারণা : ৮ বাংলাদেশিসহ ৯ জনের দোষ স্বীকার রমজান শান্তির এক মহৎ দর্শনের প্রতীক


মতলব সমিতির নতুন কমিটি
দেশ রিপোর্ট
  • আপডেট করা হয়েছে : ১৭-১২-২০২৫
মতলব সমিতির নতুন কমিটি মতলব সমিতির সভায় উপস্থিতির একাংশ


গত ১৪ ডিসেম্বর আমেরিকায় বসবাসরত মতলববাসীর প্রাণের সংগঠন প্রবাসী মতলব সমিতির সাধারণ সভা জ্যাকসন হাইটসের নবান্ন পার্টি হলে অনুষ্ঠিত হয়। বর্তমান কার্যকরি পরিষদের মেয়াদকাল ৩১ ডিসেম্বর ২০২৫। সংগঠনের গঠনতন্ত্র অনুযায়ী কমিটির মেয়াদ শেষ হওয়ার ৩ মাস পূর্বে নতুন কমিটি গঠন করতে হবে এবং প্রতিটি কমিটির মেয়াদ দুই বছর। একই পদে কোন ব‍্যাক্তি দুই বারের বেশি থাকতে পারবেন না। সেই অনুযায়ী আগামী দুই বছরের জন্য নতুন কার্যকরি পরিষদ গঠন করতে হবে । 

বিপুলসংখ্যক সদস্যের উপস্থিতিতে বর্তমান সভাপতি মো: রবিউল আলমের সভাপতিত্বে সাধারণ সভা অনুষ্ঠিত হয়। প্রথম ধাপে বাংলাদেশের শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করে শ্রদ্ধা জানানো হয়। এরপর গত দুই বছরের সকল হিসাব ও কার্যক্রম তুলে ধরা হয়।

বিভিন্ন আলোচনা শেষে একজন প্রধান নির্বাচন কমিশনারসহ তিন সদস্য বিশিষ্ট একটি নির্বাচন কমিশন গঠন করা হয়। নির্বাচন কমিশন উপস্থিত সদস্যদের মতামতের ভিত্তিতে প্রস্তাব এবং সমর্থনের মাধ্যমে সিলেকশন করে নতুন কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক ঘোষণা করে। নির্বাচন কমিশনে প্রধান ছিলেন মো: তৌহিদুল ইসলাম মানিক, সহ নির্বাচন কমিশনার লুৎফর রহমান সোহেল এবং মো: জিল্লুর দেওয়ান। উপস্থিত ছিলেন সমিতির প্রতিষ্ঠাতা সদস্যগণ, উপদেষ্টা পরিষদের সদস্যগণ, কার্যনির্বাহী পরিষদের সদস্যবৃন্দ ও আজীবন সদস্যগণ।

শেয়ার করুন