০৮ অক্টোবর ২০২৬, বৃহস্পতিবার, ০৮:৫৬:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম :
মেডিকেইড হারানোর শঙ্কায় ৯ লাখ নিউইয়র্কবাসী নিউইয়র্কে ২০২৭-২৮ শিক্ষাবর্ষের ফাফসা ট্যাপ ও স্টেমের আবেদন শুরু লং আইল্যান্ডে তিন দিনের অভিযানে ৩৪ নিখোঁজ শিশু ও কিশোর উদ্ধার ৬০ মিলিয়ন শিশুর নামে স্বয়ংক্রিয়ভাবে খুলেছে ট্রাম্প অ্যাকাউন্ট সোশ্যাল সিকিউরিটি কর্মকর্তা সেজে প্রতারণা : বাংলাদেশি আবু সালেহ গ্রেফতার এআই নিয়ন্ত্রণে ট্রাম্পের নতুন সুপার ইন্টেলিজেন্স ফোর্স আইস সেজে নারীকে নির্বাসনের হুমকিতে আতিকুলের দোষ স্বীকার বাংলাদেশি অধ্যুষিত ওজনপার্কে খলিল বিরিয়ানি চিকিৎসাবিজ্ঞানে নোবেল পেলেন তিন বিজ্ঞানী মধ্যবর্তী নির্বাচনে ট্রাম্পের এজেন্ডা নিয়ে মাঠে রিপাবলিকানরা


ফ্লোরিডায় এসএসসি ৯১ ব্যাচের বনভোজন
ফ্লোরিডা প্রতিনিধি
  • আপডেট করা হয়েছে : ২১-০১-২০২৬
ফ্লোরিডায় এসএসসি ৯১ ব্যাচের বনভোজন বনভোজনে অংশগ্রহণকারীরা


 যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা রাজ্যে গত রোববার ‘এসএসসি-৯১ ব্যাচ’-এর বার্ষিক বনভোজন ওয়েস্ট পাম বিচের ডায়ার পার্কে অনুষ্ঠিত হয়েছে। বনভোজনে আনন্দ, আড্ডা, গান এবং খেলাধুলার মধ্য দিয়ে পুরোনো বন্ধু ও তাদের পরিবার-পরিজন একত্রিত হয়েছিল, যা স্মৃতিচারণ এবং নতুন গল্প ভাগাভাগি করার এক মিলনমেলায় পরিণত হয়েছিল।

ওইদিন সকাল ১০টা থেকে বিকাল ৫টা পর্যন্ত বনভোজনের বিভিন্ন আয়োজনে আবৃত্তি পরিবেশন করে রণিত ও সংগীত পরিবেশন করে সবাইকে আনন্দ দেন সংগীতশিল্পী সোহাগ উদ্দিন। সকালের নাশতায় ও মধ্যাহ্নভোজে বিভিন্ন ধরনের উপাদেয় খাবার দাবার পরিবেশন করা হয়।

বনভোজনের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন দিল, লীনা, শিউলি, ফাহিমা, আসাদ, অসীম, আলম, সোহাগ, নূর, রিপন, জাকির, রকিব, রাসেল প্রমুখ ।

আয়োজকরা জানান, বনভোজন আয়োজনের উদ্দেশ্য ছিল পুরোনো বন্ধুদের পুনরায় একত্রিত করা, পারিবারিক বন্ধন দৃঢ় করা, স্মৃতিচারণ করা এবং নতুন জীবনের গল্প ভাগাভাগি করা। বনভোজন শেষে আগামী বছর আবার মিলনের প্রত্যাশায় সবাই একরাশ সুখ স্মৃতি নিয়ে নিজ নিজ বাড়িতে ফিরে যান।

শেয়ার করুন