১৩ সেপ্টেম্বর ২০২৬, রবিবার, ০৮:৩৭:১০ অপরাহ্ন
শিরোনাম :
আসুন এবার রাষ্ট্রকে আমরা পুনর্গঠন করি - প্রধানমন্ত্রী ‘মাননীয়’ শব্দ ব্যবহার না করার সূচনা নিজেই শুরু করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান টেক্সাসে বিতর্কিত নতুন পাঠ্যক্রম অনুমোদনে মুসলিমদের ক্ষোভ ঘুষ নিয়ে নাগরিকত্ব, সাবেক ইমিগ্রেশন কর্মকর্তা লুকম্যান ও ওলাবি গ্রেফতার জাতিসংঘ অধিবেশনের ফাঁকে তারেক-ট্রাম্পের বৈঠকের সম্ভাবনা জাতিসংঘ সাধারণ পরিষদে প্রেসিডেন্টের দায়িত্ব নিলেন ড. খলিলুর রহমান সাইফুজ্জামান চৌধুরী ও স্ত্রীর সম্পদের বিষয়ে এফবিআইয়ের প্রতিবেদন দুদকে তারেকের কূটনৈতিক চালে ধরাশায়ী হাসিনা মুসলিম বিদ্বেষে কিশোর আলী হত্যায় মায়ার্সকে ২৫ বছরের কারাদণ্ড অক্টোবরে বাড়ছে স্ন্যাপ সুবিধা ও আয়সীমা


মিরসরাই অ্যাসোসিয়েশনের নতুন কমিটির অভিষেক
দেশ রিপোর্ট
  • আপডেট করা হয়েছে : ১৮-০২-২০২৬
মিরসরাই অ্যাসোসিয়েশনের নতুন কমিটির অভিষেক সভাপতি আবু তাহের মিয়া, সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন সেলিম


মিরসরাই অ্যাসোসিয়েশন ইউএসএ ইনকের ২০২৬-২৭ মেয়াদের কার্যকরি কমিটির অভিষেক ও শপথ গ্রহণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। গত ৭ ফেব্রুয়ারি জ্যামাইকার স্টার কাবাবে শপথ গ্রহণের মধ্য দিয়ে নবনির্বাচিত ২০২৬-২০২৭ কার্যকরি কমিটি আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করে।

অভিষিক্তদের শপথবাক্য পাঠ করান অনুষ্ঠানের প্রধান অতিথি কাজী আশরাফ হোসেন নয়ন। অভিষিক্তরা হলেন- সভাপতি আবু তাহের মিয়া, সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন সেলিম, সহ-সভাপতি মোহাম্মদ আরিফুল আলম, সাজেদা বেগম সাজু, সহ-সাধারণ সম্পাদক শান্ত বিশ্বাস, ফারহানা শারমিন সুমি, কোষাধ্যক্ষ মাঈনুদ্দিন খন্দকার, সাংগঠনিক সম্পাদক জি এম মোর্শেদ, সহ-সাংগঠনিক সম্পাদক হায়দার মাহমুদ টিপু, প্রচার ও প্রকাশনা সম্পাদক নাসরিন খোন্দকার, সমাজকল্যাণ সম্পাদক রোজিনা মনজুর মিনু, ক্রীড়া সম্পাদক আলী শাওন, সাংস্কৃতিক সম্পাদক উৎপল শর্মা, মহিলা সম্পাদিকা নুর জান্নাত পুরবী, সহ-মহিলা সম্পাদিকা ফারজানা ইয়াসমিন সুমি, ধর্মবিষয়ক সম্পাদক নজরুল ইসলাম চৌধুরী, সদস্য মেজবাহ উদ্দিন, সুলতানা আক্তার লাকি, বিপ্লব দে, সায়েম উদ্দিন নিপন, পল্লব রায়, ইয়াসমিন সুলতানা উর্মি।

নবগঠিত কমিটির সভাপতি আবু তাহের মিয়া এবং সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন সংগঠনকে আরো গতিশীল, ঐক্যবদ্ধ ও কার্যকরভাবে পরিচালনা এবং প্রবাসে মিরসরাইবাসীর সামাজিক, সাংস্কৃতিক ও মানবিক কার্যক্রম আরো বেগবান করার অঙ্গীকার ব্যক্ত করেন।

আহ্বায়ক কমিটির সদস্য মোহাম্মদ হানিফ চৌধুরীর সভাপতিত্বে ও কাউসার চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠানস্থলে সংগঠনের সদস্য, শুভানুধ্যায়ী ও কমিউনিটির বিভিন্ন পর্যায়ের ব্যক্তিদের উপস্থিতিতে এক উষ্ণ ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশ সৃষ্টি হয়। দীর্ঘদিন পর একত্রিত হয়ে অনেকেই একে অপরের সঙ্গে কুশল বিনিময় করেন, স্মৃতিচারণ করেন এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা করেন।

শেয়ার করুন