০৩ জুন ২০২৬, বুধবার, ১০:৪৩:৪০ অপরাহ্ন
শিরোনাম :
মাত্র এক ডোজেই কমতে পারে ৬২ শতাংশ পর্যন্ত খারাপ কোলেস্টেরল নিউ ইয়র্কের ফোনমুক্ত স্কুলে কমেছে বুলিং আরবি ভাষা ও শিক্ষা যুক্তরাষ্ট্রে জনপ্রিয় হচ্ছে গ্রিনকার্ডের আবেদন নিয়ে ট্রাম্প প্রশাসনের অপব্যাখ্যার পর পুনঃব্যাখ্যা, মামলার প্রস্তুতি বিশ্ব কূটনীতির সর্বোচ্চ মঞ্চে আবারো বাংলাদেশ যুক্তরাষ্ট্রের ইমিগ্রেশন ভিসা : দুইবারের বেশি দূতাবাসে যেতে হবে না অনলাইন জুয়ার বিস্তার উদ্বেগজনক হারে বৃদ্ধি পাচ্ছে বড়রা এ প্রজন্মকে হাটে নিয়ে বিক্রি করে দিয়েছে খালেদা জিয়ার নামে নামকরণ : তারেক রহমানের ‘না’ সাক্ষাৎকার ছাড়াই দ্রুত আশ্রয় আবেদন বাতিলের পরিকল্পনা ট্রাম্প প্রশাসনের


কোনো চুক্তি গোপন রাখা যাবে না
বিশেষ প্রতিনিধি
  • আপডেট করা হয়েছে : ১৮-০৩-২০২৬
কোনো চুক্তি গোপন রাখা যাবে না মুজাহিদুল ইসলাম সেলিম


সিপিবির সাবেক সভাপতি এবং সিপিবির প্রেসিডিয়াম সদস্য মুজাহিদুল ইসলাম সেলিম বলেছেন, তিনি জোর দিয়ে বলেন, কোনো চুক্তি গোপন রাখা যাবে না; দেশের জনগণের সামনে সব চুক্তির বিস্তারিত প্রকাশ করতে হবে। আমি সরকারকে আহ্বান জানাই একটা ওপেন ডিবেট হোক। সেখানে আমেরিকার পক্ষের লোকও নিয়ে আসুক সমস্যা নাই। আমরা প্রমাণ করে দেবো এ চুক্তি কতটা স্বার্থবিরোধী।

আমেরিকার সঙ্গে অসম বাণিজ্য চুক্তি : বাংলাদেশের অর্থনীতি, নিরাপত্তা ও সার্বভৌমত্বের জন্য হুমকি’ শীর্ষক আলোচনা সভায় তিনি এ কথা বলেন। তিনি আরো বলেন, যে গণঅভ্যুত্থানের কথা বলা হচ্ছে বাস্তবে তা যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক স্বার্থ বাস্তবায়নের প্রেক্ষাপটেই ঘটেছে বলে মনে হয়। এমনকি ট্রাম্প নিজেও বিভিন্ন সময় যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক স্বার্থরক্ষার বিষয়টি প্রকাশ্যে স্বীকার করেছেন। তার মতে, বর্তমান সময়ে সাম্রাজ্যবাদ নতুন রূপে নয়া ঔপনিবেশবাদের মাধ্যমে অর্থনৈতিক আধিপত্য প্রতিষ্ঠা করতে চাইছে। এখন সরাসরি রাজনৈতিক শাসন নয়, বরং অর্থনৈতিক নিয়ন্ত্রণের মাধ্যমেই প্রভাব বিস্তার করা হচ্ছে।

তিনি বলেন, ট্রাম্পের নীতিতেই এই নতুন ধরনের আধিপত্যের ধারণা স্পষ্ট। যুক্তরাষ্ট্র এমন একটি বিশ্বব্যবস্থা চায় যেখানে তাদের স্বার্থরক্ষার জন্য অন্য দেশগুলোকে কার্যত নির্ভরশীল বা অধীন অবস্থায় থাকতে হবে। তিনি আরো বলেন, যুক্তরাষ্ট্রের অর্থনীতি বর্তমানে চ্যালেঞ্জের মুখে পড়েছে। বৈশ্বিক শক্তির ভারসাম্য দ্রুত পরিবর্তিত হচ্ছে বিশেষ করে ব্রিকস জোট ও চীনের অর্থনৈতিক অগ্রগতি সে পরিবর্তনকে ত্বরান্বিত করেছে।

শেয়ার করুন