২৯ এপ্রিল ২০২৬, বুধবার, ০৮:০৩:৪১ অপরাহ্ন


জ্যামাইকা ফ্রেন্ডস সোসাইটির ২৫ বছর পূর্তি সেপ্টেম্বরে
দেশ রিপোর্ট
  • আপডেট করা হয়েছে : ২৯-০৪-২০২৬
জ্যামাইকা ফ্রেন্ডস সোসাইটির ২৫ বছর পূর্তি সেপ্টেম্বরে জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির সভায় উপস্থিত নেতৃবৃন্দ


প্রবাসের অন্যতম সামাজিক সংগঠন জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির সভায় আগামী সেপ্টেম্বর মাসে সংগঠনের ২৫ বছর পূর্তি অনুষ্ঠান আয়োজনের পাশাপাশি জুন মাসের প্রথম সপ্তাহে প্যারেড এবং আগস্ট মাসের শেষের দিকে ‘ব্যাক টু স্কুল’ কর্মসূচি আয়োজনের সিদ্ধান্ত ও বাস্তবায়ন কমিটি গঠন করা হয়েছে। এছাড়াও সভায় সংগঠনের সহ-সভাপতি এএফএম মিসবাহউজ্জামান ও কার্যকরি সদস্য রিজু মোহাম্মদের ভাই আব্দুল কাদের লিপুর সুস্থ্যতা কামনায় বিশেষ দোয়া করা হয়। তারা বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন।

সিটির জ্যামাইকার একটি মিলনায়তনে গত ২১ এপ্রিল সন্ধ্যায় জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির উপদেষ্টা পরিষদ ও কার্যকরী পরিষদের যৌথসভা অনুষ্ঠিত হয়। সংগঠনের প্রতিষ্ঠাতা ও সভাপতি মোহাম্মদ ফখরুল ইসলাম দেলোয়ারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভার শুরুতে সোসাইটির বর্তমান ও চলতি বছরের আগামী দিনের কর্মসূচি সংক্ষেপে তুলে ধরেন সাধারণ সম্পাদক মোহাম্মদ এনায়েত হোসেন মুন্সী। এরপর সংগঠনের ২৫ বছর পূর্তি অনুষ্ঠান আয়োজনের অগ্রগতি তুলে ধরেন কার্যকরি সদস্য ও ২৫ বছর পূর্তি অনুষ্ঠান আয়োজক কমিটির সদস্য সচিব রিজু মোহাম্মদ।

পরবর্তী সময়ে উল্লিখিত বিষয়ের ওপর আলোচনায় অংশ নেন প্রধান উপদেষ্টা এবিএম ওসমান গণি, উপদেষ্টা যথাক্রমে মোহাম্মদ কামরুজ্জামান কামরুল, অধ্যাপিকা হুসনে আরা বেগম, এবিএম সালাহউদ্দিন আহমেদ, শাহাব উদ্দিন সাগর ও আব্দুল বাসির, সাবেক সভাপতি ও ২৫ বছর পূর্তি অনুষ্ঠান আয়োজক কমিটির আহ্বায়ক বিলাল চৌধুরী, সাবেক সাধারণ সম্পাদক ও নিউ ইয়র্ক স্টেট অ্যাসেম্বলি ডিস্ট্রিক্ট-৩২-এর আগামী নির্বাচনে প্রার্থী মোহাম্মদ জে মোল্লা সানি। এছাড়াও সভায় উপস্থিত থেকে আলোচনায় অংশ নেন সংগঠনের সহ-সভাপতি মুহাম্মদ কামরুল ইসলাম সনি, যুগ্ম সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন স্বপন, প্রচার ও জনসংযোগ সম্পাদক সাইদুল ইসলাম রিয়াদ, সমাজকল্যাণ সম্পাদক আলম সরকার, সাহিত্য সম্পাদক ইফফাত ইয়াসমীন, পলিসি ও অ্যাডভোকেসি সম্পাদক জিল্লুর রহমান, কমিউনিটি আউটরীচ সম্পাদক সাইফ আলম, তথ্য ও প্রযুক্তি সম্পাদক মইনউদ্দিন পাটোয়ারী, কার্যকরী সদস্য নওশাদ হায়দার ও ফিরোজ কবীর। 

সভায় সর্বসম্মতিক্রমে আগামী সেপ্টেম্বর মাসে সংগঠনের ২৫ বছর পূর্তি অনুষ্ঠান আয়োজনের পাশাপাশি জুন মাসের প্রথম সপ্তাহে প্যারেড এবং আগষ্ট মাসের শেষের দিকে ‘ব্যাক টু স্কুল’ কর্মসূচি আয়োজনের সিদ্ধান্ত ও বাস্তবায়ন কমিটি গঠন করা হয়। ২৫ বছর পূর্তি অনুষ্ঠান আয়োজক কমিটিতে মোহাম্মদ কামরুজ্জামান কামরুল ও শাহাব উদ্দিন সাগরকে সমন্বয়ক হিসেবে অন্তর্ভুক্ত এবং ‘ব্যাক টু স্কুল’ কর্মসূচি বাস্তবায়নের জন্য আলম সরকারকে আহ্বায়ক, সাইদুল ইসলাম রিয়াদকে সদস্য সচিব ও ইসমাইল হোসেন স্বপনকে প্রধান সমন্বয়কারী হিসেবে মনোনীত করা হয়। 

সভায় এএফএম মিসবাহউজ্জামান ও আব্দুল কাদের লিপুর সুস্থতা কামনায় বিশেষ দোয়া মোনাজাতের মধ্য দিয়ে সভার সমাপ্তি ঘটে। দোয়া মুনাজাত পরিচালনা করেন সংগঠনের উপদেষ্টা মুহাম্মদ শহীদুল্লাহ।

শেয়ার করুন