২৯ এপ্রিল ২০২৬, বুধবার, ০৮:০৩:৪১ অপরাহ্ন


বর্ণিল আয়োজনে প্রবাসী মতলব সমিতির অভিষেক ও বর্ষবরণ
দেশ রিপোর্ট
  • আপডেট করা হয়েছে : ২৯-০৪-২০২৬
বর্ণিল আয়োজনে প্রবাসী মতলব সমিতির অভিষেক ও বর্ষবরণ অনুষ্ঠানে নেতৃবৃন্দ


প্রবাসের অন্যতম আঞ্চলিক সংগঠন প্রবাসী মতলব সমিতির নবনির্বাচিত কমিটির বর্ণিল অভিষেক ও বর্ষবরণ অনুষ্ঠান। কয়েকভাগে বিভক্ত এ অনুষ্ঠানটি গত ২৬ এপ্রিল সন্ধ্যায় উডসাইডের কুইন্স প্যালেসে হলভর্তি অডিটোরিয়ামে সম্পন্ন হয়। প্রবাসী মতলব সমিতির অনুষ্ঠানে এত মানুষ এর আগে কখনো লক্ষ্য করা যায়নি। একদিকে ছিল নতুনদের বরণ অন্যদিকে ছিল বাংলা নতুন বর্ষকে বরণ। একই অঙ্গে যেন অনেক রূপ। চমৎকার আয়োজন। শপথ পাঠের মাধ্যমে নতুনদের আর পিঠা পায়েসের মাধ্যমে নতুন বরণকে বরণ করে নেয়া হয়েছে।

অনুষ্ঠানে আহবায়ক এবং প্রতিষ্ঠাতা সদস্য শাকিল মিয়ার উপস্থাপনায় অনুষ্ঠানের প্রথম পর্বে সভাপতিত্বে করেন বিদায়ী সভাপতি রবিউল আলম। শপথ গ্রহণের পর সভাপতিত্ব করেন নবনির্বাচিত সভাপতি নাজির উদ্দিন পাটোয়ারি। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শাহ নেওয়াজ গ্রুপের প্রেসিডেন্ট শাহ নেওয়াজ। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সোসাইটির সভাপতি আতাউর রহমান সেলিম, সিনিয়র সহ-সভাপতি মহিউদ্দিন দেওয়ান, সহ-সভাপতি কামরুজ্জামান কামরুল, জেবিবিএর সভাপতি হারুণ ভূইয়া, সাধারণ সম্পাদক মিয়া ফয়েজ আহমেদ, শাহ গ্রুপের প্রেসিডেন্ট শাহ জে চৌধুরী, সংগঠনের উপদেষ্টা মেহেদী আহসান, মোহাম্মদ ফারুক হোসেন মজুমদার, নাজমুল এ ফারুক, আলমগীর সরকার, মোহাম্মদ মানিক মিয়া, এম এ মালেক, মাহবুবুর রহমান, মোহাম্মদ কে আলম, নির্বাচন কমিশনার লুৎফুর রহমান, জিল্লুর দেওয়ান, প্রতিষ্ঠাতা সদস্য কবীর রতন, মোহাম্মদ ফয়েজ উল্যাহ, গোলাম সরওয়ার দুলাল, এমপায়ার কেয়ার এজেন্সির প্রেসিডেন্ট নূরুল আজিম, বাংলাদেশ সোসাইটির নির্বাচন কমিশনের সদস্য মিয়া মেহাম্মদ দুলাল।

অনুষ্ঠান নির্বাচন কমিশনার মোহাম্মদ লুৎফর রহমান নবনির্বাচিত কমিটির সদস্যদের শপথ বাক্য পাঠ করান। অভিষিক্ত সদস্যরা হলেন-সভাপতি নাজির উদ্দিন পাটোয়ারি, সাধারণ সম্পাদক মিঞা ফয়েজ আহমেদ, সহ-সভাপতি ফারুক হোসেন পাটোয়ারী, সহ-সভাপতি রাবেয়া বস্রী, সহ-সভাপতি ভবতোষ চন্দধ সাহা সহ-সভাপতি তৌহিদুল ইসলাম, সহ-সভাপতি সফিকুল ইসলাম, সহ-সভাপতি আলী আজম, সহ-সভাপতি আনোয়ার হোসেন, সহ-সভাপতি এমদাদুল হক, যুগ্ম সাধারণ সম্পাদক এসএম হাবিবুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক জয়নাল আবেদিন, যুগ্ম সাধারণ সম্পাদক সরোয়ার ফারুক হোসেন, কোষাধ্যক্ষ জাহিদুর রহমান, সাংগঠনিক সম্পাদক গোলাম কিবরিয়া তপন, সহ-সাংগঠনিক সম্পাদক আল আমিন হাওলাদার, সহ-সাংগঠনিক সম্পাদক দেলোয়ার হোসেন, ক্রীড়া সম্পাদক তপন সাহা, প্রচার সম্পাদক কামরুল আমিন সুমন, দফতর সম্পাদক সুধন দাস, সাংস্কৃতিক সম্পাদক আবু সালেক সুমন, সাহিত্য সম্পাদক হুমায়ুন কবীর ঢালি, আন্তর্জাতিক সম্পাদক ইমন পাটওয়ারী, মহিলা সম্পাদিকা সীমা জামান, সহ-মহিলা সম্পাদিকা মানছুরা আক্তার, কার্যনির্বাহী সদস্য রবিউল আলম, বিল্লাল মৃধা, আবু নাসের পাটোয়ারী, আব্দুল জলিল প্রধান, জিসান আহমেদ, রিয়াদ নেতা, কবির হোসেন, জাহাঙ্গীর আলম, আরিফুল ইসলাম ও মনছুর আলম ইমন।

প্রধান অতিথির বক্তব্যে শাহ নেওয়াজ নবনির্বাচিত কমিটির সদস্যদের অভিনন্দন জানিয়ে বলেন, এই সংগঠনের সঙ্গে আমি শুরু থেকেই জড়িত। কারণ এই সংগঠনের প্রতিষ্ঠাতা সদস্য কবীর রতন এবং জ্যাকসন হাইটস এলাকাবাসীর সভাপতি শাকিল মিয়ার সঙ্গে আমার দীর্ঘদিনের সম্পর্ক। এই সংগঠনের সঙ্গে আমি ছিলাম, আছি এবং ভবিষ্যতেও থাকবো। তিনি সবাইকে বাংলাদেশ সোসাইটির সদস্য হওয়ার আহবান জানান। তিনি বলেন, আমরা বাংলাদেশ সোসাইটিকে প্রবাসের আদর্শ সংগঠনে পরিণত করতে চাই।

আতাউর রহমান সেলিম বলেন, আগামী ৩০ জুন বাংলাদেশ সোসাইটির সদস্য হওয়ার শেষ সময়। এ সময়ের মধ্যে সবাইকে সদস্য হওয়ার আহ্বান জানান।

অনুষ্ঠানের তৃতীয় পর্বে সঙ্গীত পরিবেশন করেন প্রবাসের জনপ্রিয় শিল্পী কামরুজ্জামান বকুল, শাহ মাহবুব, রন্টি দাস, আফতাব জনি ও আমানত হোসেন আমান।

অনুষ্ঠানকে সফল এবং স্বার্থক করার জন্য সভাপতি নাজির উদ্দিন পাটোয়ারি, সাধারণ সম্পাদক মিঞা ফয়েজ আহমেদ এবং অনুষ্ঠানের আহবায়ক শাকিল মিয়া সবাইকে ধন্যবাদ জানান।

শেয়ার করুন