১৯ ফেব্রুয়ারী ২০২৬, বৃহস্পতিবার, ০৫:১৪:২৩ পূর্বাহ্ন


ওজোনপার্কে ফুলতলী জামে মসজিদ নতুন ঠিকানায়
দেশ রিপোর্ট
  • আপডেট করা হয়েছে : ১৮-০২-২০২৬
ওজোনপার্কে ফুলতলী জামে মসজিদ নতুন ঠিকানায় ফিতা কেটে ফুলতলী মসজিদের উদ্বোধন


দীর্ঘ ১১বছর অর্থাৎ ২০১৪ সালের ৭ সেপ্টেম্বর ওজনপার্কে ৮৪ ও ৮৫ স্ট্রিটের মধ্যে ফুলতলী ইসলামী সেন্টারের পরিচালনায় ফুলতলী জামে মসজিদ অস্থায়ীভাবে কার্যক্রম আরম্ভ করে। অবশেষে দশ বছর পর মসজিদ কমিটির অক্লান্ত পরিশ্রমে ওজোনপার্ক এলাকার ও বাইরের মুসল্লিদের সাহায্য ও সহযোগিতায় প্রায় মিলিয়ন ডলার দিয়ে ঘর ক্রয় করে এবং প্রায় ১শত ৫০ হাজার ডলার ব্যয়ে রিন্যুভেশন করে গত ১৫ ফেব্রুয়ারি ২০২৬ নতুন ঠিকানা ওজনপার্কে ৮১-১৭ ১০১ অ্যাভিনিউতে বিকাল সাড়ে ৪টায় মসজিদের বর্তমান সভাপতি গুলজার আলী ও সেক্রেটারি জামাল হোসেন সমন্বয়ে বিপুল সংখ্যা মুসল্লির উপস্থিতিতে মসজিদের নিজস্ব ভবনের দ্বার উন্মোচন করা হয়। এ সময় মসজিদ পরিচালনার দায়িত্বে নিয়োজিত কোষাধ্যক্ষ আব্দুল হান্নান দুখু, সহ-সভাপতি জহির উদ্দিন জুয়েল, সহ-সাধারণ সম্পাদক এনামুল ইসলাম সেবুল, সদস্য মোহাম্মদ এম উল্লাহ, জালাল আহমদ, জালাল চৌধুরী, জয়নুল হক, মুহিনুল ইসলাম, জামিল আহমদ, আবুল হাসনাত, স্থানীয় নেতৃবৃন্দের মধ্যে মসজিদের সাবেক সভাপতি আব্দুল খালিক, মসজিদ প্রতিষ্ঠাতাদের অন্যতম একজন হাজী জওয়াদ আলী, সাবেক চেয়ারম্যান হাজী আবুল হোসেন, ইসলাম উদ্দীন (কসবা), হাফিজ নজরুল ইসলাম, হাফিজ সুমন আহমদ, বিয়ানীবাজার সমিতির সাবেক সভাপতি আব্দুল মান্নান, আল-ফোরকান মসজিদের সেক্রেটারি নিজাম উদ্দীন, উপদেষ্টা আব্দুর রউফ, আব্দুল মান্নান, গৌছুর রহমান গিয়াস, আব্দুল করিম বাবলু উপস্থিত ছিলেন।

উদ্বোধনী অনুষ্ঠানে বুজুর্গদের মধ্যেই মাওলানা শরীফ আহমদ মাহতাব বিল্লাহ রাব্বানী, আশিক আহমদ, ইঞ্জিনিয়ার ইব্রাহিম ভূঁইয়া, আর্কিটেক্ট শাহীন আহমদ, মনিরুজ্জামান ও মসজিদ ভর্তি মুসল্লিরা উপস্থিত ছিলেন। 

উদ্বোধনী শেষে বিশেষ মোনাজাতে উপমহাদেশের প্রখ্যাত আলেম ও বুজুর্গ শায়খুল হাদিস আল্লামা ফুলতলীর নামানুসারে ফুলতলী জামে মসজিদকে আল্লাহ যেন কবুল করেন এবং ফুলতলীসহ সব কবরবাসীর জন্য দোয়া করা হয়। মোনাজাত পরিচালনা করেন মসজিদের ইমাম ও খতীব মোহাম্মদ আব্দুল আলীম। মসজিদের নিজস্ব ভবন ক্রয়সহ সব ধরনের অর্থনৈতিক সাহায্য ও সহযোগিতার জন্য সবার প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন মসজিদের সভাপতি গুলজার আলী, সেক্রেটারি জামাল হোসেন, সহ-সভাপতি জহির উদ্দিন জুয়েল, কোষাধ্যক্ষ আব্দুল হান্নান দুখু। তারা অতীতের মতো আগামী দিনেও সাহায্য ও সহযোগিতা অব্যাহত রাখার আহ্বান জানান।

জানা যায়, মসজিদের ৩টি ফ্লোরে এক সঙ্গে ৫০০ জন মুসল্লি নামাজ পড়ার সুযোগ রয়েছে। ফুলতলী মসজিদের নিজস্ব ভবনে নামাজ পড়ার ব্যবস্থা হওয়ায় সবাই আনন্দিত। সে সঙ্গে মসজিদ পরিচালনা কমিটি দুরূহ কাজকে সম্পন্ন করায় তাদের প্রতি অশেষ ধন্যবাদ জানান। নতুন মসজিদে স্বচ্ছন্দে নামাজ পড়তে মুসল্লিদের মধ্যেই খুশির বন্যা নেমে আসে।

শেয়ার করুন