১৩ সেপ্টেম্বর ২০২৬, রবিবার, ০২:২৬:৬ অপরাহ্ন
শিরোনাম :
আসুন এবার রাষ্ট্রকে আমরা পুনর্গঠন করি - প্রধানমন্ত্রী ‘মাননীয়’ শব্দ ব্যবহার না করার সূচনা নিজেই শুরু করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান টেক্সাসে বিতর্কিত নতুন পাঠ্যক্রম অনুমোদনে মুসলিমদের ক্ষোভ ঘুষ নিয়ে নাগরিকত্ব, সাবেক ইমিগ্রেশন কর্মকর্তা লুকম্যান ও ওলাবি গ্রেফতার জাতিসংঘ অধিবেশনের ফাঁকে তারেক-ট্রাম্পের বৈঠকের সম্ভাবনা জাতিসংঘ সাধারণ পরিষদে প্রেসিডেন্টের দায়িত্ব নিলেন ড. খলিলুর রহমান সাইফুজ্জামান চৌধুরী ও স্ত্রীর সম্পদের বিষয়ে এফবিআইয়ের প্রতিবেদন দুদকে তারেকের কূটনৈতিক চালে ধরাশায়ী হাসিনা মুসলিম বিদ্বেষে কিশোর আলী হত্যায় মায়ার্সকে ২৫ বছরের কারাদণ্ড অক্টোবরে বাড়ছে স্ন্যাপ সুবিধা ও আয়সীমা


সম্পন্ন হলো রূপসী চাঁদপুর ফাউন্ডেশনের বনভোজন
দেশ রিপোর্ট
  • আপডেট করা হয়েছে : ০৮-০৭-২০২৬
সম্পন্ন হলো রূপসী চাঁদপুর ফাউন্ডেশনের বনভোজন সম্মাননা প্রদান


প্রাণের মিলনমেলা, আন্তরিকতা এবং উৎসবমুখর পরিবেশে রূপসী চাঁদপুর ফাউন্ডেশনের বার্ষিক বনভোজন সফলভাবে সম্পন্ন হয়েছে। দিনব্যাপী এ আয়োজনে ফাউন্ডেশনের সদস্যরা তাদের পরিবার-পরিজন, শুভানুধ্যায়ী এবং আমন্ত্রিত অতিথিদের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে পুরো অনুষ্ঠান প্রাণবন্ত হয়ে ওঠে। 

বনভোজন এ ছিল মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনা, শিশু ও বড়দের জন্য বিভিন্ন ধরনের খেলাধুলা, মজার প্রতিযোগিতা, র‌্যাফেল ড্র, পুরস্কার বিতরণ এবং সুস্বাদু খাবারের আয়োজন। অংশগ্রহণকারীদের হাসি-আনন্দ ও উচ্ছ্বাসে মুখর ছিল পুরো অনুষ্ঠান স্থল। 

অনুষ্ঠানে সংগঠনের নেতৃবৃন্দ বলেন, রূপসী চাঁদপুর ফাউন্ডেশন শুধু একটি সামাজিক সংগঠন নয়; এটি প্রবাসে বসবাসরত চাঁদপুরবাসীর পারস্পরিক বন্ধন, সম্প্রীতি ও ভালোবাসার একটি শক্তিশালী প্ল্যাটফর্ম। এ ধরনের আয়োজন সদস্যদের মধ্যে সৌহার্দ্য বৃদ্ধি করার পাশাপাশি নতুন প্রজন্মের কাছে নিজেদের শিকড়, সংস্কৃতি ও ঐতিহ্য তুলে ধরতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। 

ফাউন্ডেশনের পক্ষ থেকে বনভোজন আয়োজনকে সফল করতে নিরলস পরিশ্রম করা কার্যকারী কমিটি ও আয়োজক কমিটি, স্বেচ্ছাসেবক, স্পন্সর, সদস্য এবং উপস্থিত সকল অতিথির প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করা হয়। সবার সম্মিলিত সহযোগিতা ও অংশগ্রহণে এবারের বনভোজন স্মরণীয় এবং সাফল্যমণ্ডিত হয়েছে। 

অনুষ্ঠান উদ্বোধন করেন বিশিষ্ট ব্যবসায়ি ও এনওয়াই হোমকেয়ারের প্রেসিডেন্ট এম এ আজিজ, প্রধান অতিথি কবির পাপেটায়ারী ও পারভীন পাটোয়ারী। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, রূপসী চাঁদপুর ফাউন্ডেশন ইনক্ এর স্থায়ী সদস্য-ফার্মাসিস্ট রফিকুর রহমান, বীর মুক্তিযোদ্ধা মজিবুর রহমান মিয়া, নার্গিস আহমেদ, হারুন ভূঁঞা, মোস্তাফা হোসেন মুকুল, বাবুল চৌধুরী, ফারুক হোসেন মজুমদার, মামুন মিয়াজী, উপদেষ্টা-নাজমুল আহসান, মনিরুজ্জামান মজুমদার, বীর মুক্তিযোদ্ধ মনির হোসেন, কবির রতন, তপন জামান, শীতাংশু গুহ। আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ সোসাইটির সাবেক কর্মকর্তা মো. জামান তপন, কাংলাদেশ সোসাইটির সাধারণ সম্পাদক মো. আলীসহ সোসাইটির অন্য নেতারা। বাংলাদেশ সোসাইটির নির্বাচন কমিশনার মিয়া মো. দুলাল, বাংলাদেশ সোসাইটির কার্যকরি সদস্য এবি সিদ্দিক পাটোয়ারি, কমিউনিটি অ্যাকটিভিস্ট দুলাল বেহদু প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন সাধারণ সম্পাদক সোহেল গাজী, সিনিয়র সহ-সভাপতি সাইফুল ইসলাম ও বনভোজন সদস্য সচিব আবু তাহের, র‌্যাফেল ড্র পরিচালনা করেন আব্দুর রহিম ভূঁইয়া। খেলাধুলা পরিচালনা করেন-নিয়াজ মোর্শেদ, নূরুল আমিন, মামুন মজুমদার, মো. ইকবাল হোসেন মানিক, শাহাদাত হোসেন। 

সমাপনী বক্তব্যে রূপসী চাঁদপুর ফাউন্ডেশন ইনকের সভাপতি ও সাধারণ সম্পাদক, কার্যকরি কমিট ও আমন্ত্রিত অতিথি দের কৃতজ্ঞতা প্রকাশ করে। ভবিষ্যতেও প্রবাসী চাঁদপুরবাসীর ঐক্য, ভ্রাতৃত্ববোধ এবং সামাজিক সম্প্রীতি জোরদারে বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও মানবকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেছেন। 

শেয়ার করুন