১০ সেপ্টেম্বর ২০২৬, বৃহস্পতিবার, ০৫:০৩:২৫ অপরাহ্ন
শিরোনাম :


আন্জুমানে আল ইসলাহর ঈদে মিলাদুন্নবী (সা.) মাহফিল ও র‌্যালি
দেশ রিপোর্ট
  • আপডেট করা হয়েছে : ১০-০৯-২০২৬
আন্জুমানে আল ইসলাহর ঈদে মিলাদুন্নবী (সা.) মাহফিল ও র‌্যালি মিলাদুন্নবীর র‌্যালি


দরুদ-সালাম, নাতে রাসুল ও নবীপ্রেমের ধ্বনিতে মুখরিত হলো নিউইয়র্কের ওজন পার্ক। পবিত্র ঈদে মীলাদুন্নবী (সা.) উপলক্ষে আনজুমানে আল ইসলাহ ইউএসএ আয়োজন করে ইয়ুথ প্রোগ্রাম, আলোচনা সভা, বর্ণাঢ্য মোবারক র‌্যালি ও মাহফিল।

গত ৬ সেপ্টেম্বর ওজনপার্কের ফুলতলী জামে মসজিদের সহযোগিতায় স্থানীয় স্কুলপার্কে বিকাল৪টা থেকে আসর পর্যন্ত ইয়ুথ প্রোগ্রামঅনুষ্ঠিত হয়। ইয়ুথ প্রোগ্রামে পবিত্র কোরআন তেলওয়াত, প্রিয় নবীর জীবনী নিয়ে আলোচনা,মিলাদ ও দরুদ পড়াহয়। এছাড়া প্রিয় নবীর চরিত্র, উম্মতেরপ্রতি ভালোবাসার বিভিন্ন দিকনিয়ে আলোচনা হয়। যুবকদের নিয়ে আনজুমানে আল ইসলাহরএ উদ্যোগকে অনেক সাধুবাদ জানিয়েছেন।

ইয়ুথপ্রোগ্রামশেষে আসরের নামাজ আদায়করে ফুলতলী মসজিদসম্মুখ থেকে প্রথমবারের মতো স্মরণকালের বৃহৎ ঈদে মিলাদুন্নবীর র‌্যালি বের করা হয়। র‌্যালিটি ১০১ অ্যাভিনিউ ৮২ থেকে ১০১ অ্যাভিনিউ ফরবেল স্ট্রিটে থেকে ঘুরে পুনরায় ফুলতলী জামে মসজিদে এসে শেষ হয়। র‌্যালিতে নিউইয়র্ক, নিউজার্সি, পেনসিলভেনিয়াও কানেকটিকাট থেকে ২০টি মসজিদে অংশগ্রহণ করে। র‌্যালি রাস্তা পরিভ্রমণকালে রাস্তার দুপাশে দাঁড়িয়ে ধর্মপ্রাণ লোকজন ছাড়াও ভিন্নধর্মের লোকজন প্রত্যক্ষ করে। র‌্যালিতে ঈদে মিলাদুন্নবীর (সা.) ব্যানার, প্ল্যাকার্ড প্রদর্শন করা হয়। সে সঙ্গে নাতে রসুল, কচিদা, নবীজির সম্মানে দরুদ পেশ করা হয়।

র‌্যালি পরবর্তী বাদ মাগরিব ফুলতলী জামে মসজিদে আলোচনা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।এতে সভাপতিত্ব করেন আন্জুমানে আল ইসলাহর কেন্দ্রীয় কমিটির সভাপতি প্রিন্সিপাল মাওলানা এম এ নুর।অনুষ্ঠান পরিচালনা করেন সেক্রেটারি মাওলানা সাব্বির আহমদ। পবিত্র কোরআন তেলাওয়াত ও কাচিদা পাঠ করেন যথাক্রমে—হাফেজ ইয়াকুব ও মহসিন আব্দুল লতিফ। স্বাগতিক বক্তব্য রাখেন—আল ইসলাহর সাংগঠনিক সম্পাদক হাফেজ মাওলানা কাওছার আহমদ। উপস্থিত ছিলেন—আল ইসলাহর যুগ্ম সাধারণ সম্পাদক হাফেজ মাওলানা আব্দুল কুদ্দুস, সহ-সাংগঠনিক সম্পাদক রূহান চৌধুরী, কোষাধ্যক্ষ মোতাহির হোসেন, প্রচার সম্পাদক মালিক শেখ,সমাজকল্যাণ সম্পাদক হাফেজ জামশেদ হোসেন, অফিস সম্পাদক মাওলানা মুহিবুর রহমান, আল ইসলাহর স্টেট সভাপতিজামাল উদ্দিন, সহ-সাংগঠনিক সম্পাদক হাফেজ আব্দুল, মোক্তাদীর তফাদার(মনাফ), কোষাধ্যক্ষ হাফেজ মাওলানা রওশন আহমদ, প্রচার সম্পাদক ক্বারী আবিদ রহমান, শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক মিছবাহ উদ্দিন, সমাজ কল্যাণ সম্পাদকনুরুল ইসলাম প্রমুখ। অনুষ্ঠানকে সফল করার জন্য ওজনপার্ক ফুলতলী জামে মসজিদের সেক্রেটারি জামাল হোসেন ও পরিচালনা পর্ষদের সহযোগিতা অনস্বীকার্য। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন—আল ইসলাহর ইউএসএর সহ-সভাপতি মাওলানা মোক্তাদীর খান, মিয়ার বাজার সিনিয়র মাদরাসার প্রিন্সিপালমাওলানা মাইনুল ইসলাম, আল ইসলাহর ইউএসএর সাবেকসেক্রেটারি সাদাত খান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের লেকচারার ডাক্তার আব্দুল মালিক, মাওলানাআবুআব্দিল্লাহ মোহাম্মদ আইনুল হুদা ফুলতলী জামে মসজিদের সেক্রেটারি জামাল হোসেন, ইমাম আব্দুল আলীমসহ আরো ধর্মপ্রাণ মুসল্লিরা।

শেয়ার করুন